Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

নাগরিক সেবা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে : জেলা প্রশাসক

চাঁদপুরের মতলব উত্তরে শুদ্ধাচার কৌশল-কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, দুর্নীতি প্রতিরোধে শুদ্ধাচার একটি অতীব জরুরি বিষয়। শুদ্ধাচারের মাধ্যমে জীবন সুন্দর ...

Read More »

চাঁদপুরে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফরিদগঞ্জ

গত এক বছর জেলার আটটি উপজেলার মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমে ফরিদগঞ্জ উপজেলা এগিয়ে থাকায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হওয়ায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। এসময় উপস্থিত ...

Read More »

গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তিতে চাঁদপুরবাসী

Gas

চট্টগ্রামে পাইপ লাইনে লিকেজের কারণে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রান্না করতে না পেরে হোটেল থেকে খাবার এনে খেতে হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, কোনো ধরনের নোটিশ কিংবা মাইকিং ছাড়াই গ্যাস বন্ধ করা হয়। ১০ জুলাই বুধবার সকাল থেকে গ্যাস ধীরে ধীরে কমতে থাকে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর কার্যালয়ে খবর নিয়ে জানা গেছে, লাইনে ...

Read More »

সাংবাদিকতার অপর নাম সংগ্রাম: এমপি মুহাম্মদ শফিকুর রহমান

সাংবাদিকতার অপর নাম সংগ্রাম। সঠিক তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদের নানান প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে হয়। সত্যি ও ন্যায়ের পথে কাজ করাই সাংবাদিকতা। চাঁদপুর প্রবাহের ২যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান একথা বলেন। তিনি আরো বলেন, সকল ধরনের অসংগতি তুলে ধরতে হবে পত্রিকায়। সঠিক সংবাদ লিখনির মাধ্যমে সমাজের অপসংস্কৃতি ...

Read More »

চাঁদপুরে পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

চাঁদপুরে পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৭) ও শাহীন খান (২৭) নামের নামে যুবক নিহত হয়েছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর গুরুতর আহত শাহীন খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। ১০ জুলাই বুধবার বেলা সাড়ে ১১ টায় চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের জব্বর ঢালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ...

Read More »

চাঁদপুর শহরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতাল এবং  স্টেডিয়াম রোডের আল কারীম ডায়াগনস্টিক সেন্টারকে এই অর্থদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত। উপস্থিত ছিলেন, উপজেলা ইউ এইচ এফ পিও ডা. ...

Read More »

চাঁদপুরে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. জসিম (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। কারাদণ্ডপ্রাপ্ত জসিম কক্সবাজার জেলার টেকনাফ থানার ২ নম্বর হ্নিলা ...

Read More »

সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল

আলোচিত পারভীন হত্যা মামলায় সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় অপর দুই আসামিকে ফাঁসির দণ্ডের পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ৬ মার্চ রসু খাঁসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ...

Read More »

চাঁদপুর শহরে একাধিক কুকুরের কামড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

চাঁদপুর শহরে একাধিক কুকুরের কামড়ের আঘাতে রক্তাক্ত জখম হয়ে অজ্ঞাত এক নারীর করুন মৃত্যু হয়েছে। ৭ জুলাই রোববার রাতে চাঁদপুর শহরের মরহুম আব্দুল করিম পাটোয়ারী সড়কের পাটোয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে তার কোনো নাম পরিচয় জানা যায়নি। নিহত ওই নারীর আনুমানিক বয়স হবে ৩৫ বছর।  প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে নিহত ওই নারী করিম পাটোয়ারী ...

Read More »

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুরের মতলব উত্তরে দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম মহিন সরকার (২৩) এবং অন্যজন জহিরুল ইসলাম (৫০)। আজ সোমবার (৮ জুলাই) ও গতকাল রোববার (৭ জুলাই) দুর্ঘটনা দুটি ঘটে। সোমবার মহিন সরকার নিহত হন মতলব উত্তর উপজেলার দশানী গ্রামে। তিনি ওই গ্রামের মনজিল সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর আড়াইটার সময় মহিন ...

Read More »