Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

বাসচাপায় মতলবের রোকন নিহত,এলাকায় শোকের মাতম

দাউদকান্দি-মুন্সিগঞ্জের মাঝামাঝি ভবেরচর থানা এলাকায় মঙ্গলবার রাতে বাসচাপায় মতলবের রোকন প্রধান (৩৪)নামে এক যুবক ঘটনাস্থলেই মারা গেছে। সে মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামের মধ্য প্রধানীয়া বাড়ীর মৃত সাইদ মাস্টারের ছেলে। দাউদকান্দি আনোয়ার সিমেন্ট কোম্পানিতে চাকরি করতেন রোকন। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোকন তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে মতলবের উদ্দেশ্য রওয়ানা হওয়ার জন্য ভবের চর পাখির মোড় বাস স্টেশনে ...

Read More »

মতলব উত্তরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

চাঁদপুরে মেঘনা নদীতে রাতের আঁধারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ উল্লাহ সরকার নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। জেলার মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকার মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এদিকে গুরুতর আহত আরিফ উল্লাহ সরকার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ...

Read More »

পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা পীঠ হচ্ছে পরিবার : ডিসি

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা পীঠ হচ্ছে পরিবার। পরিবার থেকে যদি ঠিকমত শিক্ষা দেওয়া হয় সে পরিবারের সন্তান খারাপ পথে যায় না। নিজের পরিবারের বিদ্যাপীঠকে শক্তিশালী করতে হবে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এ প্রতিপাদ্যে চাঁদপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ ...

Read More »

চাঁদপুর বড়স্টেশন পর্যটন এলাকা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডের পর্যটন কেন্দ্র নিয়ন্ত্রণ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের প্রায় ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ...

Read More »

চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষের অপসারণ

দূর্নীতি, অনিয়ম ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শাহরাস্তিতে গেইট দোয়াভাঙ্গা অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ তামজিদ হোসেনকে অপসারণ করে শাহরাস্তি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত এসব তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে ...

Read More »

চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ খবর পেয়ে নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আংশিক পচন ধরা মরদেহটি উদ্ধার করে। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুর চন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিজান ছৈয়ালের বাড়ির পেছনে মেঘনা নদীর পাড়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। সকাল পৌনে ১১টায় ৯৯৯- এ খবর দেওয়া ...

Read More »

চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের প্রতীকী কর্মবিরতি

নাসিং---------

চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ প্রতীকী কর্মবিরতি পালন করেছে। সোমবার ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২ ট পর্যন্ত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে প্রতীকী কর্মবিরতি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীগণ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নে ১ দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির ...

Read More »

হৃদরোগ বিশ্বের এক নম্বর ঘাতক : ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী

heart --=======

বিশ্ব হার্ট দিবসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ চাঁদপুর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘হৃদয়ের যত্ন সর্বজনীন’এ শ্লোগানে রোববার ২৯ সেপ্টেম্বর সকালে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। সংগঠনের সভাপতি ডা.বিশ্বনাথ পোদ্দারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জেলা পূজা উদযাপন পরিষদের ...

Read More »

মতলব উত্তরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক ৬

চাঁদপুরের মতলব উত্তরে সম্পত্তিগত বিরোধের জের ধরে আপন ভাই মোঃ সফিকুল ইসলাম বেপারীকে (৩০) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার মিঠুরকান্দি গ্রামে বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। ঘটনার সাথে জড়িত ...

Read More »

শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত ফরিদগঞ্জ, আহত ৪

চাঁদপুরের ফরিদগঞ্জের ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনকে কেন্দ্র করে নয়াহাট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। দিনরাত উত্তপ্ত এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের মহড়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ...

Read More »