পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে খুবই আনন্দঘন পরিবেশে আমন্ত্রিত জেলা সদরে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার একেএম মহিউদ্দিন সেলিমকে বরণ করা হয়। পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ ...
Read More »মতলব বাজারে ৭টি দোকানে ২৮ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে মুদি দোকান, কাঁচা বাজার, গ্যাস. সিলিন্ডার দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। ৮ অক্টোবর মঙ্গলবার অভিযানে কাঁচা মরিচের দাম ও অন্যান্য সবজির দাম ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী গৌর ...
Read More »লেবানন -প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে বাসদের বিক্ষোভ
লেবানন -প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে বাসদের বিক্ষোভ ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁসির দাবিতে কেন্দ্রিয় বাম গণতান্ত্রিক জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৭ অক্টোবর ২০২৪ সোমবার বিকাল ৫টায় কালিবাড়ি শপথ চত্ত্বরে ও নতুন বাজার মোড় বাসদ-এর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ব্যানার ফেস্টুন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বক্তারা বলেন- বৃটিশ ...
Read More »চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব শুরু বুধবার : ২শ’ ২২ মন্ডপ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কাল ৯ অক্টোবর বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। শুভ মহালয়ায় দেবীর আবাহন শেষে এখন মন্ডপে-মন্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। কৈলাশ থেকে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা। এ উৎসব ঘিরে,সারাদেশের মন্ডপে-মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে মাটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।এখন রং-তুলির আঁচড় শেষে প্রতিমা মন্ডপে নেওয়ার অপেক্ষায় সবাই। তাই ব্যস্ততায় দিন-রাত এক ...
Read More »হাসান আলী সরকারি উবির প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের স্বরপলিপি প্রদান
চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের বদলী বা অপসারণের দাবিতে এবার জেলা প্রশাসক বরাবর স্বরপলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। ৭ অক্টোবর সোমবার দুপুরে শিক্ষার্থীরা চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে সাক্ষাৎ করে এই স্বরপলিপি লিপি প্রদান করেন। স্মারকলিপিতে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্বাক্ষর করেন, অম্লান সাহা, মুসফি করিম, মোসাদ্দেক হোসেন, ওয়াইছ, মুজাহিদ ...
Read More »আমাদের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: ড. জালাল উদ্দিন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর গ্রামে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ অক্টোবর বিকেলে সুজাতপুর কলেজ মাঠে আয়োজিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। এসময় তিনি বলেন, আমাদের বিএনপির নেতাকর্মীদের উপর যারা হামলা করেছে তাদের আমরা চিনি। আপনারা আওয়ামী লীগ ...
Read More »শাহরাস্তিতে ড্রেজার মেশিন জব্দ ও এক মাসের কারাদণ্ড
অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে জমির মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে। ৬ অক্টোবর রবিবার দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা এলাকায় অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী। এ সময় তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টামটা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ...
Read More »মতলব দক্ষিণে মাদক সম্রাট মেজর ডালিম আটক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজার এলাকা থেকে ডজন খানেক মাদক মামলা এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ডালিম মিয়া (২৭) কে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।সে এলাকায় মেজর ডালিম নামে পরিচিত। ৫ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৯টায় গোপন ও নির্ভর যোগ্য তথ্যর ভিত্তিতে নায়েরগাঁও বাজার থেকে তাকে আটক করা হয়।মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ চাঁদপুর ...
Read More »চাঁদপুর লেখক পরিষদের বিশ্ব শিক্ষক দিবসে সাহিত্য আসর
শিক্ষকদের সম্মানার্থে চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৫ অক্টোবর সন্ধ্যা ৬ টায় শহরস্হ সাহিত্য একাডেমিতে । চাঁদপুর লেখক পরিষদের সভাপতি,কবি-প্রাবন্ধিক-গবেষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার,চাঁদপুর লেখক পরিষদের ...
Read More »চাঁদপুর সদরের সেনঁগাও বালিকা উবিতে বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোশারফ হোসেন খোকা । সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবদুল আজিজ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী জান্নাত আক্তার সুমা। এ ছাড়াও যে সমস্ত শিক্ষক মন্ডলী নিয়মিত ও খন্ডকালীন সময়ে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur