Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুর আনসার ভিডিপির ২০ সদস্য সাসপেন্ড

নানা দাবি নিয়ে চাঁদপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার ব্যাপারে তদন্তসাপেক্ষে জেলা আনসার ও ভিডিপির ২০ সদস্যকে সাসপেন্ড (চাকরিচ্যুত) ও ৩৪ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আনসার ও ভিডিপির সদর হেডকোয়ার্টাস থেকে এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর জেলা অফিসকে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মো. ...

Read More »

মতলবে টাস্কফোর্সের অভিযানে হামলা, পুলিশসহ আহত ১০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশের প্রজনন রক্ষা অভিযানের প্রস্তুতিকালে দুর্বৃত্তদের হামলায় নৌ পুলিশ ও মৎস্য বিভাগের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে আমিরাবাদ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। রাতেই অজ্ঞাত পরিচয় ৮০ থেকে ৯০ জনকে আসামি করে থানায় মামলা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের ক্ষেত্র সহকারী আতিকুর রহমান। আহত ব্যক্তিরা হলেন- উপজেলা ...

Read More »

মেঘনায় ইলিশ ধরার দায়ে ২৬ জেলে আটক

ELISH

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার দায়ে ২৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও নৌ-পুলিশ। এসময় জেলেদের হেফাজতে থাকা ৫০ কেজি ইলিশ, ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। বৃহস্পতিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত। টাস্কফোর্স থেকে জানানো হয়, বুধবার (১৬ ...

Read More »

চাঁদপুরে নবাগত সিভিল সার্জনের যোগদান

চাঁদপুরে নবাগত সিভিল সার্জন হিসেবে ডা. মোঃ নুরে আলম দীন যোগদান করেছেন। ১৬ অক্টোবর বুধবার দুপুরে তিনি এ পদে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করেন। এসময় সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এর পূর্বে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে ৭ মাস ধরে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, গত ৮ ...

Read More »

চাঁদপুর শহরে দেয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

চাঁদপুর শহরের রহমতপুর কলোনিতে টিনশেড বিল্ডিংয়ের দেয়াল ভেঙ্গে ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৫ অক্টোবর মঙ্গলবার দিবাগত গভীর রাতের যেকোনো সময় রহমতপুর আবাসিক এলাকার আব্দুল হালিম পাটওয়ারীর ৩৬ নং বাসায় এই চুরির ঘটনা ঘটে। চোর চক্ররা ঘরে থাকা স্টিলের আলমারির তালা ভেঙ্গে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং বিদেশ থেকে আনা ও বানানো গলার, হার, কানের দুল, আংটিসহ ...

Read More »

মতলবে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

জমির জন্য পুত্রের হাতে জীবন গেলো পিতার। জমি লিখে না দেয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা আঃ সোবহান প্রধানের(৫৫) মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর (বুধবার) বেলা ১২টা ৪০মিনিটে মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া(আমতলা) গ্রামের প্রধানীয়া বাড়ীতে ঘটনাটি ঘটেছে।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধু নোমান প্রধানের স্ত্রী মীম আক্তারকে আটক করেছে। এলাকাবাসী ও পরিবারের স্বজনরা জানায়, লুধুয়া গ্রামের আঃ সোবহান প্রধানের ছেলে সৌদি প্রবাসী নোমান ...

Read More »

বাঁশ বাগান থেকে বালুখেকো সেলিমের লুণ্ঠিত পিস্তল-গুলি উদ্ধার

চাঁদপুর জেলা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে বালুখেকো নামে পরিচিত সাবেক চেয়ারম্যান মৃত সেলিম খানের লুণ্ঠিত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদার বাড়ীর রাস্তার পাশে বাঁশ বাগান হতে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। যা নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি ...

Read More »

একদিনেই চাঁদপুর সরকারি হাসপাতালে সাপে কাটার ১০ রোগী, একজনের মৃত্যু 

চাঁদপুরের  বিভিন্নস্থানে বিষাক্ত সাপের কামড়ে আহত হয়ে একদিনেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এরমধ্যে  চাঁদপুর সদরের মহমায়া এলাকার বাসেদ পাটওয়ারী (৭০) নামের এক বৃদ্ধ মত্যুবরণ করেছেন। তিনি ওই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে। চাঁদপুর সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার রাত ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বমোট ৯জন বিষাক্ত সাপা কাটা রোগী হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। এরা ...

Read More »

মতলবের ড. শামছুল হক মডেল কলেজে কেউ পাস করেনি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সাতটি প্রতিষ্ঠানে মধ্যে একমাত্র ড. এম শামসুল হক মডেল কলেজ কেউ পাস করেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। ১৫ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষায় ড.এম শামছুল হক মডেল কলেজের মানবিক শাখার ৮ জন এবং বিজ্ঞান শাখার ২জনসহ ১০ জন অংশ ...

Read More »

মতলবকে নতুনভাবে গড়ে তোলা হবে: ড. জালাল উদ্দিন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের আমলে মতলবে যত অপকর্ম হয়েছে সেগুলো শুধরে নিয়ে নতুন বাংলাদেশে মতলবকে নতুনভাবে গড়ে তোলা হবে। এলাকার সকল সন্ত্রাসি, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীরা তাদের অপকর্ম বন্ধ না করলে মতলবের মানুষ তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারিও দেন বিএনপির ওই নেতা। তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ...

Read More »