Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরাস্তিতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের (১৪) করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেদী হাসানের চাচা মিজানুর রহমান জানান, পার্শ্ববর্তী বাড়ির সুলতান মাস্টারের ছেলে মানিক ও মিজান বাড়ির গাছ কাটার সময় বিদ্যুতের তারে ডাল পড়ে বিকট শব্দ হলে ঘরে থাকা মেহেদী হাসান দৌড়ে দেখতে গেলে বিদ্যুতের ...

Read More »

চাঁদপুরে মেঘনায় কার্গো জাহাজে মিললো‌ ৭ জনের মরদেহ

চাঁদপুরের নদীবেষ্টিত হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে থামানো অবস্থায় থাকা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরাহ নামক জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। সোমবার বিকালে ওই ইউনিয়নের মাঝেরচর নামক স্থান থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ। পুলিশের ধারণা জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় ...

Read More »

দীর্ঘ ৭ বছরেও শিশু মারজানা হত্যার বিচার পায়নি অসহায় পরিবার

চাঁদপুরের আলোচিত শিশু শিক্ষার্থী মারজানা আক্তার (৯) ধর্ষণ ও হত্যার ৮ বছর পূর্ণ হয়েছে ২২ ডিসেম্বর। ২০১৭ সালের এই দিনে ৪ বখাটে যুবক কতৃক মারজানাকে ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যা করে বিলের মধ্যে মরদেহ ফেলে রাখে। চাঁদপুরের বহুল আলোচিত এ ঘটনাটি দীর্ঘ ৭ বছর পেড়িয়ে গেলেও বিচার পায়নি শিশুটির পরিবার। আটক চার আসামীর মধ্যে জালাল হাওলাদার ও সিদ্দিক বেপারী (১ ও ...

Read More »

চাঁদপুরে সড়কে ঝরলো দুই বন্ধুর প্রাণ

চাঁদপুরে আবারো বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইকবাল হোসেন খান (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় তার অপর বন্ধু শাহাদাত মজুমদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের চন্দ্রা-মুন্সিরহাট সড়কের বদরপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন ফরিদগঞ্জ উপজেলার মুলপাড়া গ্রামের হাজী ...

Read More »

চাঁদপুরে নতুন কুড়ি ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠনের মেহেদী উৎসব ও গুণীজন সংবর্ধনা

চাঁদপুরে নতুন কুড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মেহেদী উৎসব’ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। প্রধান অতিথি মেহেদী উৎসবের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিকেলে সমাপনী পর্ব এবং ...

Read More »

চাঁদপুরে পেঁয়াজ-রসুন উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ হাজার মে.টন

onion-...-..

চাঁদপুরে চলতি রবি মৌসুমে ২০২৪-২০২৫ জেলার সব ক’টি উপজেলায় পেঁয়াজ-রসুনের উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ হাজার মে.টন এবং চাষাবাদ ১ হাজার ১শ ৪০ হেক্টর জমি। তবে সবচেয়ে বেশি চাষাবাদ হচ্ছে হাইমচর চরাঞ্চলগুলো এর চাষাবাদ ব্যাপক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি চাঁদপুরের আলোকে এ তথ্য জানা গেছে। এবার সব উপজেলায় পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা সাড়ে ৬ হাজার ৭শ ৫০ মে.টন এবং চাষাবাদের লক্ষ্যমাত্রা ৭শ ৫০ ...

Read More »

ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিন, ৩১ দফার কথা জানান: এম এ হান্নান

“আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অতীতের সমস্ত নির্বাচন থেকে এই নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিন এবং ৩১ দফার কথা জানান। তারেক রহমান ঘোষিত ৩১ দফায় জনগণের আশা আকাঙ্খার কথা ব্যক্ত হয়েছে। ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান এসকল কথা বলেছেন। গত ১৭ বছর মানুষ কথা বলতে ...

Read More »

এক পতাকা তলে এসে সাংগঠনিক নির্দেশনা অনুসারে কাজ করুন: এম এ হান্নান

“দলকে দ্বিধা বিভক্ত করবেন না। মিলেমিশে রাজনীতি করুন। দলকে শক্তিশালী করুন। এক পতাকা তলে এসে সাংগঠনিক নির্দেশনা অনুসারে কাজ করুন। না হয় আপনারাও স্বৈরাচারের দোসর হিসেবে বিবেচিত হবেন।” ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান এসকল কথা বলেছেন। তিনি আরো বলেন, “আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অতীতের সমস্ত নির্বাচন থেকে এই নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ...

Read More »

চাঁদপুরে ফের বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

চাঁদপুরে আবারো বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইয়ামুন খান(১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর করুন মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন পথচারী ও দুই আরোহীসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ১৮ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামুন হাইমচর উপজেলার উত্তর ভিঙ্গুলিয়া গ্রামের মৃত খলিল খানের ছেলে। অপর ...

Read More »

একটি পোলের জন্য ৭ গ্রামের মানুষের দুর্ভোগ

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে একটি পোল কিংবা ব্রিজের জন্য চরম দুর্ভোগের শিকার হচ্ছে ৭ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। চরবাসী মানুষের সুবিধার্থে স্থানীয় হানিক বন্দুকশী নামে একজন সমাজসেবক বাঁশগারি খালের উপর প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি বাশের সাঁকো তৈরি করে দেন। কিছুদিন পূর্বে বাশের সাঁকোটি ভেঙে যায়। এতে পুনরায় দুর্ভোগে পড়েন এলাকাবাসী। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে পুনরায় হানিফ ...

Read More »