চাঁদপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা হবে নতুন বাংলাদেশের মানুষের আগামী দিনের মুক্তির সনদ। আমরা বিশ্বাস করি দেশের জনগণ এই ৩১ দফাকে সমর্থন করবে এবং ভোটের মাধ্যমে নির্বাচিত করে বিএনপিকে আগামী ...
Read More »প্রতি ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার কথা পৌঁছে দিতে হবে: অ্যাড. সলিম উল্যাহ সেলিম
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুর পৌরসভার ১৫ ওয়ার্ড ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে একযোগে লিফলেট বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ কালে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ...
Read More »গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এর চাঁদপুর জেলা তথ্য অফিস পরিদর্শন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ফায়জুল হক ১০ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ শুক্রবার চাঁদপুর জেলা তথ্য অফিস পরিদর্শন করেন। এ সময় জেলা তথ্য অফিসার জনাব তপন বেপারী ও তাঁর সহকর্মীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য জনাব ফায়জুল হক ১৩তম বিসিএস থেকে ১৯৯৪ সালের ১০ মে জেলা তথ্য অফিস, চাঁদপুরে যোগদান করেছিলেন। পরিদর্শনকালে তিঁনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ ...
Read More »চাঁদপুরে ব্যাংক পরিচালক পরিচয়ে প্রতারক গ্রেপ্তার
চাঁদপুর শহরের মহিলা কলেজ রোডের গোল্ডেন টাওয়ারে স্বর্ণ মহরা নামে জুয়েলারি দোকানে ন্যাশনাল ব্যাংকের পরিচালক পরিচয়ে ৪টি স্বর্ণের চেইন প্রতারণা করে নিয়ে যাওয়ার ঘটনায় মামলার সূত্র ধরে আসামী আরাফাত রহমান সাহেদ (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। গ্রেপ্তার আসামী সাহেদ নোয়খালী জেলার সোনাইমুড়ী ...
Read More »শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই মাসের জেল
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট দুই মাসের জেল ও এক্সকেভেটরটি জব্দ করেছেন মোবাইল কোর্ট। ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শোরসাক পূর্ব পাড়া ফসলী মাঠ এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটে অসাধু ব্যবসায়ী। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসির আরাফাত এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ...
Read More »ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত তিন
চাঁদপুরের ফরিদগঞ্জে আসামি ধরতে যাওয়ার পথে এএসআই অলি উল্লাহ ও গ্রাম পুলিশ এবং সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁও এলাকায় সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, রূপসা এলাকা থেকে দ্রুত গতিতে আসা ট্রাক পুলিশের সিএনজিকে স্বজোরে ধাক্কা দেয়। সিএনজিতে থাকা থানার এএসআই অলি উল্লাহ, গ্রাম পুলিশ সদস্য খোরশেদ আলম ...
Read More »চাঁদপুর সরকারি হাসপাতালে তিন নারী দালালকে কারাগারে প্রেরণ
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সরকারি ঔষধসহ ৩নারী দালালকে আটক করে ভাম্যমান আদালতের মাধ্যমে ২জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ জনকে তিন দিনের কারাদন্ড সাজা প্রদান করা হয়েছে। ৮ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর সরকারি হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান এই সাজা প্রদান করেন। জানা যায়, বুধবার দুপুরে সদর হাসপাতালে সরকারি ঔষধ নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তিন নারী দালালকে ধরে ...
Read More »চাঁদপুরে ৬ ব্যাংকের ৯০ শাখায় রেমিটেন্স অর্জন ১৯১১ কোটি টাকা
আবদুল গনি , চাঁদপুরে চলতি বছরের ২০২৪ এর জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যান মতে চাঁদপুরের বৈধ ৩ লাখ ৬৫ হাজার প্রবাসী থেকে ৬ ব্যাংকের ৯০ শাখার মাধ্যমে রেমিটেন্স অর্জন ১৮৬৫ কোটি টাকা ৯৬ লাখ টাকা। সংশ্লিষ্ট চাঁদপুরের ৬ ব্যাংকের আঞ্চলিক অফিস থেকে প্রাপ্ত তথ্যে ৬ জানুয়ারি ২০২৫ এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে, সোনালী ব্যাংকের ২০টি শাখায় পর্যন্ত ...
Read More »বাবা-মাকে মারধর করায় ছেলের কারাদণ্ড
চাঁদপুরে বাবা-মাকে মারধর করায় মো. ইসমাইল চৌধুরী মানিক (৩৬) নামে এক সন্তানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদরের রামদাসদী গ্রামে এ ঘটনা ঘটে। মানিক ওই গ্রামের আজিজুল চৌধুরীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন ...
Read More »সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: ড. আইয়ুব আলী
জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব আলী বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।সব শ্রেণী পেশার মানুষের জন্য সমান সুযোগ এবং সমান সেবা দিতে হবে।জনগণের সেবার জন্য সবসময় কর্মকর্তাদের দরজার খোলা রাখতে হবে।সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হয়। ৭ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলার গণ্যমান্য ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur