Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

সড়কের নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে কয়েকশ পরিবার ও শিক্ষার্থীরা

বন্ধ হয়ে গেলো প্রতাপসাহা এলাকার আলীম পাড়া-গাঙ্গুলী পাড়া নতুন সংযোগ সড়কের নির্মাণ কাজ। এতে নিত্যদিনের যাতায়াতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার কয়েক শতাধিক পরিবার ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরের এমন গুরুত্বপূর্ণ একটি স্থানের এমন নতুন নির্মানকৃত সড়কটির কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয়রা। তাদের দাবি দ্রুত যেনো সড়কটির কাজ সম্পন্ন করা হয়। জানা যায়, প্রায় ৪/৫ মাস ...

Read More »

চাঁদপুরের ৩০ শহীদ পরিবার পেল ৫৯ লাখ টাকা অনুদান

বিগত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চাঁদপুরের শহীদ পরিবার সদস্যদের জন্য ২ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ৩০ জন শহীদ পরিবারের সদস্যদের কাছে মোট ৫৯ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর ...

Read More »

হাজীগঞ্জে গুলিসহ দুইটি অস্ত্র ও হাত বোমা উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে ২টি অস্ত্র, এক রাউন্ড গুলি ও ৬টি হাতবোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ মে) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল এনএমএন আলিম মাদরাসা সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ অস্ত্র ও হাতবোমা উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ পৌরসভাধীন বলাখাল এনএমএন আলিম মাদরাসা সম্মুখ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা ...

Read More »

ক্ষতিকর রং ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া তৈরি হচ্ছে আইসক্রিম

চাঁদপুরে ক্ষতিকর রং দিয়ে ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অভিযোগে কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৩ মে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চৌরাস্তা এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, বাগাদী চৌরাস্তায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ...

Read More »

মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা মানবসম্পদে তৈরি হোক : জেলা প্রশাসক

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের নিউ ট্রাক রোডস্থ আল আমিন মডেল মাদ্রাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যেন মানবসম্পদে পরিণত হয়—এটাই আমাদের প্রত্যাশা। ...

Read More »

চাঁদপুরে নিবন্ধিত জেলের তালিকায় নেই কোন নারী জেলে

সেন্টার ফর ন্যাশনাল রিচার্জ স্টাডিজ (সি.এন.আর.এস) এর আয়োজনে চাঁদপুরে নারী জেলেদের অধিকার নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুচিত্র রঞ্জন দাস। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল ...

Read More »

চাঁদপুর সাহিত্য একাডেমীর ফ্যাসিবাদমুক্ত কমিটি করার জন্য জেলা প্রশাসককে স্মারকলিপি

ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ের বিতর্কিত ভোটার তালিকা দিয়ে চাঁদপুর সাহিত্য একাডেমীর কমিটি না করার দাবিতে বঞ্চিত সাহিত্যকর্মীরা জেলা প্রশাসককে অভিযোগ দিয়েছে। ১৩ মে বিকেল চারটায় চাঁদপুর জেলা প্রশাসক বরাবর ফ্যাসিবাদ সরকারের সময়ে বঞ্চিত সাহিত্যকর্মীদের পক্ষে ১৫ জন সাহিত্যকর্মী স্বাক্ষরিত স্মারক লিপি প্রদান করেছে। ফ্যাসিবাদের সময় তৈরিকৃত ভোটার তালিকা দিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া জানাজানি হওয়ায় চাঁদপুরে বৈষম্যের শিকার বঞ্চিত ...

Read More »

জেলার সব সরকারি প্রাথমিক স্কুলে অর্ধ-বার্ষিকী পরীক্ষা শুরু ৮মে-শেষ ১৯ মে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

চাঁদপুর জেলার সকল উপজেলার সব সরকারি প্রাথমিক স্কুলে অর্ধ-বার্ষিকী পরীক্ষা শুরু। এ পরীক্ষা ৮ মে শুরু হয়েছে- শেষ হবে ১৯ মে । ১ম শ্রেণি থেকে ৫ ম শ্রেণি পর্যন্ত অর্ধ-বার্ষিকী এ পরীক্ষা শুরো হলো। জেলার অন্যান্য উপজেলাও এক ও অভিন্ন নিয়ম-কানুনে এ পরীক্ষা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ জানা গেছে। এতে প্রায় ২ লাখ ২০ হাজার শিক্ষার্থী এ ...

Read More »

চাঁদপুরে পাট চাষাবাদের লক্ষ্যমাত্রা সাড়ে ৩ হাজার হেক্টর-উৎপাদন ৪৩ হাজার বেল

Chandpur JUTE

চাঁদপুরের বিভিন্ন চরাঞ্চল ও নদী সিকস্তি এলাকায় এবার হয়েছে বিপুল পরিমাণ পাট চাষ। এরমধ্যে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চরগুলোতে বর্তমানে ব্যাপক হারে চাষাবাদ হচ্ছে। বিভিন্ন ফসলের সঙ্গে এবার চরে সোনালি আঁশের ফসল পাট চাষ হয়েছে। পাটের পাতা সবুজ হওয়ায় চরগুলো যেন সবুজ রঙের আল্পনায় সেজে উঠছে। এক সময় ‘পাটকে সোনালী আঁশ ’বলা হতো। কিন্তু কয়েক বছর আগে এ সোনালী ...

Read More »

অবৈধ ট্রাক্টরে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁদপুর জেলার গ্রামীণ সড়ক, বাড়ছে দুর্ঘটনা

যন্ত্রচালিত অবৈধ মালবাহী বাহনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁদপুর জেলার গ্রামীণ সড়কগুলো। একই সাথে নিয়ন্ত্রণহীন এসব বাহনের কারণে দুর্ঘটনাও বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন এসব বাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরেজমিন দেখা গেছে জেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, ফরিদগঞ্জ, হাইমচর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার গ্রামীণ সড়কে অবাধে চলছে সেচ যন্ত্রচালিত অবৈধ যানবাহন ভটভটি। এছাড়া গ্রামীণ সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে বালু, মাটি ও ...

Read More »