চাঁদপুর জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন বক্তব্যে বলেছেন, সভাপতি হিসেবে আমি একক কোন সিদ্ধান্ত নিতে পারি। আমি গঠনতন্ত্রের মধ্যে থাকার চেষ্টা করেছি। আমি চেয়েছি সাহিত্য একাডেমিকে নিয়ে এগিয়ে যেতে। প্রায় একযুগ ধরে স্থবির হওয়া প্রতিষ্ঠানকে সচল করাই আমার লক্ষ্য। শুক্রবার (১৬ মে) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর সাহিত্য একাডেমির বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি ...
Read More »মতলব উত্তরে মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ভেসে উঠছে মরা মাছ
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ভেসে উঠছে মরা মাছ। শুক্রবার (১৬ মে) ভোর থেকে মতলব উত্তরের ষাটনল থেকে দশানি পর্যন্ত মেঘনা পাড়ের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। এলাকাবাসী বলছেন, বিষাক্ত বর্জ্য ও কেমিক্যালের কারণে পানি দূষিত হওয়ায় মরে ভেসে উঠছে দেশীয় মাছ। বিশেষ করে জাটকা, চেউয়া, বাইলা, টেংরা, পুঁটি, চাপিলাসহ অসংখ্য ছোট-বড় দেশীয় মাছ। প্রতিদিনের মতো শুক্রবার ...
Read More »মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন তুলে দিলেন জেলা প্রশাসক
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ মে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মধ্যে ২ বান্ডেল করে ঢেউটিন বিতরণ করা হয়।চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে টিন তুলে দেন। এসময় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি বলেন, টিন নিয়ে কেউ বিক্রি করবেননা।আগুনে পুড়ে আপনাদের যে পরিমান ক্ষতি হয়েছে তা অপূরনীয়। তার জন্য সমবেনা জানাচ্ছি। ...
Read More »চাঁদপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রদের অবস্থান ধর্মঘট
আবদুল গনি ১৫ মে ২০২৫ বেলা ১২ টায় কেন্দ্রিয় ছাত্র কল্যাাণ পরিষদের ডাকে চাঁদপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রদের অবস্থান ধর্মঘট পালন কর্মসূচি ইনস্টিটিউটের ক্যাম্পসে অনুষ্টিত হয়। অবস্থান কর্মসূচি পালনে সংগঠনের নেতৃত্বস্থানীয় ছাত্রগণ বক্তব্য দেন। ছাত্র কল্যাাণ পরিষদের চাঁদপুরের সমন্বয়ক আমিরুল ইসলাম ও মো.আমির হোসেন জানান, দেশের ৬টি মেরিনের কেন্দ্রিয় ছাত্র কল্যাাণ পরিষদের ডাকে চাঁদপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রদের ...
Read More »‘ফ্যাসিবাদের ভোটার দিয়ে সাহিত্য একামেডির নির্বাচন হলে ফ্যাসিবাদকেই পুনর্বাসন হবে’
চাঁদপুর সাহিত্য একাডেমীর ফ্যাসিবাদের সময়ের ভোটার তালিকা দিয়ে কমিটি না করে নতুন সদস্য সংযুক্ত করে পরবর্তীতে নির্বাচন দেওয়ার জন্য সাহিত্য একাডেমির সভাপতি ও জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে চাঁদপুর বৈষম্যবিরোধী লেখক সমাজ। ১৫ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক ও ...
Read More »শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন ফসলি মাঠে রাতের আঁধারে মাটি কাটায় দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। ১৪ মে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা মহোদয়ের নির্দেশনায় শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকা অবৈধভাবে রাতের আঁধারে ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে মধ্যরাতে শাহরাস্তি উপজেলার মোল্লার দরর্জা ও বসুপাড়া এলাকায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে দুই অসাধু মাটি খেকো ব্যক্তিকে বালু মহল ও ...
Read More »মতলবে বজ্রপাতে পুড়ে গেছে ১৪ শতাংশ জমির ধানের খর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বজ্রপাতে পুড়ে গেছে মোঃ শাহাদাত হোসেন নামক এক কৃষকের ১৪ শতাংশ ধানের খর। বুধবার বিকাল সোয়া ৪টায় মতলব পৌরসভার শোভনকর্দী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে কোন মানুষের ক্ষতি হয়নি।ক্ষতিগ্রস্ত শাহাদাত হোসেন শোভনকর্দী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। জানা গেছে,বুধবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। হঠাৎ করে শোভনকর্দী গ্রামের কৃষক মোঃ শাহাদাত হোসেনের জমিনে বজ্রপাত ...
Read More »চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁদপুরে জায়েদা বেগমকে (৪৫) হত্যার দায়ে ছেলে শরীফ বেপারীকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। নিহত জায়েদা বেগম সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের বাসিন্দা। তিনি শহরের রেলওয়েঘাট এলাকায় স্বামী আরব আলী বেপারীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত শরীফ ব্যাপারী তার বড় ছেলে। মামলার বিবরণ সূত্রে ...
Read More »সচেতন না হলে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করা যাবে না : নাজিম উদ্দীন
চাঁদপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ,ন,ম, নাজিম উদ্দীন। এ সময় তিনি বলেন, সবার আগে নিজ নিজ যায়গা থেকে সচেতন হতে হবে। পরিবার-সমাজের মানুষ যদি সচেতন না ...
Read More »শাহরাস্তিতে যুবদলের যুগ্ম আহ্বায়ক নেতা বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতাহার আহম্মেদ তানভীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আতাহার আহম্মেদ তানভীরের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur