Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২৫ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লে. মানজুরুল হাসান খান। তিনি বলেন, যৌথবাহিনী ২৪ জুন রাত আড়াইটার দিকে শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত কিশোর গ্যাংয়ের ...

Read More »

পৌরসভার পানির বিল মিটার সিস্টেমের আওতায় আনা হবে: পৌর প্রশাসক

চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া‌ বলেছেন, ‘আগামী বছর থেকে চাঁদপুর পৌরসভার পানির বিল মিটার সিস্টেমের আওতায় আনা হবে। তখন পানি খরচের পরিমাণের উপর পৌরবাসীকে বিল দিতে হবে। এই সিস্টেমে যেতে আমাদের আরো এক বছর সময় লাগতে পারে। ২৫ জুন বুধবার দুপুরে চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় তিনি এ কথা বলেন। চাঁদপুর পৌর প্রশাসক বলেন, ...

Read More »

চাঁদপুর পৌরসভার পানির বিল বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ছয় সংগঠনের মানববন্ধন

চাঁদপুর পৌরসভার পানির অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ ও পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার দাবির মানববন্ধনে অংশ নিয়ে আলোচনায় পৌর প্রশাসক গোলাম জাকারিয়া। বুধবার (২৫ জুন) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে সড়কের অঙ্গীকার পাদদেশে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মানববন্ধনে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, চাঁদপুরের পরিবেশ ...

Read More »

মতলব দক্ষিণ কাফনের কাপড় পড়িয়ে মৃত মহিলার ইসিজি পরীক্ষা

১৫ জনের করোনা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ পোনে ৫ টার দিকে কাফনের কাপড় পড়া অবস্থায় পেয়ারা বেগম (৪৩)নামক এক মহিলার ইসিজি পরীক্ষা করেছে তার পরিবার। সে মতলব উত্তর উপজেলার ভাটী রসুলপুর গ্রামের মনির হোসেন দেওয়ানের স্ত্রী। বুধবার সকাল আনুমানিক ৯ টায় নিজ বাড়ীতে (শ্বশুর বাড়ীতে) স্ট্রোক করে মৃত্যুবরণ করেন পেয়ারা বেগম। নিহতের স্বামী মনির হোসেন দেওয়ান ও এলাকাবাসী জানায়, পেয়ারা ...

Read More »

শাহরাস্তিতে আলোচিত হত্যা মামলার মূল আসামি তপন ঢাকায় গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত দিনমজুর আলমগীর হত্যা মামলার প্রধান আসামি তাজুল ইসলাম তপনকে ঢাকার উত্তর খান থেকে গ্রেফতার করেছে শাহরাস্তি পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার। পুলিশ জানায়, আলমগীরকে হত্যার পর আত্মগোপনে চলে যায় তপন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন ২০২৫) রাতে ছদ্মবেশে ঢাকার উত্তর খান এলাকায় ভ্যানে করে জুতা বিক্রি করা ...

Read More »

মতলবে মুদী দোকানে ইয়াবা কারবারি— ক্রেতা ও বিক্রেতার জেল জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের টিএনটি এলাকায় মুদী দোকানের অন্তরালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে আকতার হোসেন নামক এক যুবক। সে দক্ষিণ বাইশপুর গ্রামের মৃত সিরাজ গাজীর ছেলে।মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ কলাদীর টিএনটি এলাকায় মুদী দোকানের অন্তরালে মাদকের ব্যবসা করে আসছে বলে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ। সোমবার (২৩ জুন) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানের আশপাশে ...

Read More »

শাহরাস্তিতে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৪

আওয়ামী লীগের দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল বের করার দায়ে ৪ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জুন সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ...

Read More »

চাঁদপুর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট : আক্রান্ত রোগীদের ভোগান্তি

চাঁদপুর সদর হাসপাতালে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নেই। গত ২১ মে থেকে এ সংকট শুরু হলেও এখন পর্যন্ত নতুন কোনো ভ্যাকসিন আসেনি। হাসপাতালের জরুরী বিভাগের পাশে থাকা জলাতঙ্ক কক্ষের দরজায় টানানো একটি নোটিশে জানানো হয়েছে, কুকুর, বিড়ালসহ ও অন্যান্য প্রাণীর আক্রমণে আহত রোগীদের জন্য জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন সরবরাহ শেষ হয়ে যাওয়ায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম সাময়িকভাবে ...

Read More »

মতলব উত্তরে গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মতলব উত্তর থানার ফারাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর এলাকা থেকে ২২ জুন একটি অবৈধ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাজহারুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ‘MADE IN CHINA’ লেখা রয়েছে। ...

Read More »

মতলব-বাবুরহাট সড়কে মোটরসাইকেল চাপায় পথচারী বৃদ্ধ নিহত

চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়কে আবারও দুর্ঘটনা ঘটেছে। তবে এবার দুরপল্লার যাত্রীবাহী বাসের সাথে নয়,মোটরসাইকেল চাপায় ওয়াজ উদ্দিন (৬৫) নামক পথচারী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী-স্ত্রী, তার শিশু সন্তান। রবিবার (২২ জুন) সন্ধ্যায় মতলব -বাবুরহাট সড়কের ডাকঘর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ওয়াজ উদ্দিনের বাড়ী চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে।  প্রত্যক্ষদর্শী  শিপন খান জানান,ওয়াজ উদ্দিন নামক বৃদ্ধ লোকটি ডাকঘর ...

Read More »