Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুর শহরে হারিয়ে যাচ্ছে পুকুরের ঐতিহ্য, প্রাণ খুলে গোসলে নেই স্বস্তি

একসময় পুকুরে গোসল ছিলো চাঁদপুর শহরবাসীর প্রাত্যহিক জীবনের অঙ্গ। পানির স্বস্তি, ঠাণ্ডা জলে ডুব দিয়ে প্রাণ জুড়ানো, বিকেলের আলোয় পাড়ঘেঁষে গল্প, সব মিলিয়ে পুকুর ছিলো একান্ত আবেগ ও প্রয়োজনের জায়গা। আজ সেই চিত্র শুধুই স্মৃতি। আধুনিক নগরায়ণ, দখল ও অদূরদর্শী পরিকল্পনার বলি হয়ে হারিয়ে যাচ্ছে চাঁদপুর শহরের পুকুরগুলোর ঐতিহ্য। একসময় চাঁদপুর শহরের প্রায় প্রতিটি পাড়া-মহল্লাতেই ছিলো একাধিক পুকুর। আদালত পাড়া, ...

Read More »

’মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে আপনাদের লিখনির মাধ্যমে নিরসন হবে’

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় প্রেসক্লাবের ৩য় তলার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল। সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্য ও জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ...

Read More »

ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রবাসীর পাকা বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা এবং মেয়েদের মাটির ব্যাংক ভেঙে আরও প্রায় ৭০ হাজার টাকা লুটে নিয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার বাজারের কেরোয়া ব্রিজ এলাকার একটি বাড়িতে। প্রবাসী মোজাম্মেল হোসেনের পরিবার বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। প্রবাসীর স্ত্রী জেসমিন বেগম ...

Read More »

‘সারাদেশের প্রেসক্লাবগুলো এক ছাতার নিচে আনার পরিকল্পনা চলছে’

চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সমাবেশে হয়। এতে জেলা ও উপজেলার শতাধিক সাংবাদিক অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, সাধারণ সম্পাদক সফিক শাহীন, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ...

Read More »

কচুয়ায় বৃদ্ধাকে হত্যার দায়ে একজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) কে হত্যার ঘটনায় আবদুল কাদের (১৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিহত মমতাজ বেগমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার বিকালে গ্রেফতারকৃত আবদুল কাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আবদুল কাদের উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের জামশেদের ছেলে। বুধবার দিবাগত রাতে চাপাতলী গ্রামের ...

Read More »

শাহরাস্তির ইউএনও বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিক। শুক্রবার (২৭ জুন) উপজেলার দোয়াভাঙ্গ গেট চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করে দুই শতাধিক সাধারণ মানুষ। মানববন্ধনে পৌরসভার বাসিন্দা মো. ইকবাল হোসেন প্রিন্স’এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. আফজাল হোসেন, মো. একরামুল হক, মো. শফিকুল ইসলাম, ...

Read More »

ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ দেবের ১৫৮তম রথযাত্রা শুরু

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাাথ ধাম অঙ্গনে ভারতীয় উপ-মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম শ্রী-শ্রী জগন্নাথ দেবের ১৫৮তম রথযাত্রা শুক্রবার হতে শুরু হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের এ প্রাণের উৎসব রথযাত্রাকে ঘিরে সাচার এলাকার হিন্দু লোকজনের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রায় মাস ব্যাপী এ রথযাত্রা ও মেলাকে সফল ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি ব্যাপক কর্মসূচী হাতে ...

Read More »

মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করে : ডিসি

‘মাদকের আগ্রাসন, প্রতিরোধেই সমাধান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ...

Read More »

ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৯ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিস সূত্রে জানা গেছে, প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২২ জন, আলিমে ৩৮ জন এবং এইচএসসি (কারিগরি) শাখায় ৩ জন। ফরিদগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে ৪টি কেন্দ্রে, আলিম ...

Read More »

ছেলের দাবি পরিকল্পিত হত্যা

চাঁদপুরের কচুয়ায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মহিলাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১ টার দিকে চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। বৃদ্ধা মমতাজ বেগম চাপাতলি গ্রামের ব্রিকস্ ফিল্ড ব্যবসায়ী মৃত: বাচ্চু কোম্পানির স্ত্রী। নিহত নারীর ছেলে ব্রিকস ফিল্ড ব্যবসায়ী সোহেল প্রধানীয়া জানান, প্রতিদিনের ন্যায় রাত ১১টায় তিনি বাড়িতে গিয়ে তার মাকে ডাকাডাকি করেন। ...

Read More »