Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

মে দিবসে চাঁদপুরে জেলা শ্রমিক দলের আলোচনা সভা

Sromikdol

মে দিবসে চাঁদপুরে জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মে) বিকেল ৪টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল। জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক হাবীবুর রহমান ভূইয়ার পরিচালনায় সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালে শ্রমিকদের আন্দোলনের ফসল ১লা মে। আন্দোলন হওয়ার ৩ বছর পর ১৮৮৯ সালে ...

Read More »

চাঁদপুরে ইমারত নির্মান শ্রমিকদের মে দিবস পালন

Emarat-Nirman

সারাদেশের ন্যায় চাঁদপুরে ‘রক্তে ঝরা মে তোমায় লাল সালাম ’ এ শ্লোগানকে ধারণ করে মঙ্গলবার (১ মে) সকাল ১০ টায় মহান মে দিবসে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ চাঁদপুর জেলা কমিটি ও সদর কমিটির যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের পৌর ঈদগা প্রাঙ্গণ থেকে শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ...

Read More »

চিত্রশিল্পী আজাদ ও চাঁদপুর মোলহেডে নির্মিত ‘সেলফি জোন ইলিশ ভাস্কর্য’

Selfie-Jone-chandpur

চাঁদপুরের বড় স্টেশন মোলহেডের পূর্ব পাশে ব্র্যান্ডিং জেলার সেলফি জোন হিসেবে ইলিশের ভাস্কর্য নির্মাণ করছেন কচুয়ার নিবেদিত প্রাণ চিত্রশিল্পী আজাদ হোসেন। পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের অর্থায়নে ও সাবেক জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডলের অনুপ্রেরণায় বড় স্টেশন মোলহেডের পূর্ব পাশে এ ‘ভাস্কর্য ইলিশ’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে । সাবেক জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরকে কাজটি করার ক্ষেত্রে ...

Read More »

মতলব দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, শিক্ষকসহ আহত ১৪

মতলব দক্ষিণে গতকাল ৩০ এপ্রিল (সোমবার) দুপুরে ১৫ মিনিটের ভয়াবহ ঘূর্ণিঝড়ে মসজিদ, মাদ্রাসা, বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। উড়িয়ে নিয়ে গেছে মতলব কওমী মাদ্রাসার ছাত্রাবাসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাল। এতে মাদাসার ১ শিক্ষক ও ১৩ শিক্ষার্থী আহত হয়েছে। সংবাদ পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন ঘটনাস্থলে ...

Read More »

পদ্মা-মেঘনায় ইলিশ জেলেদের মাছ ধরা শুরু

boat

মার্চ-এপ্রিল দু’মাস নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (১ মে) থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরতে শুরু করেছে চাঁদপুরের জেলেরা। ৩০ এপ্রিল মধ্য রাত পর্যন্ত নিষেধাজ্ঞা ছিলো। চাঁদপুর নৌ- সীমানায় নদীতে নিষেধাজ্ঞা শেষ। দীর্ঘ দু’ মাস অলস সময় কাটানোর পর আজ থেকে নদীতে মাছ ধরতে নদীতে নামছে ৪১ হাজার জেলে। এ কারণে স্বস্তি ফিরে এসেছে জেলে পরিবারগুলোতে। কর্তৃপক্ষের দাবি জাটকা রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এ ...

Read More »

ঝড়ের কবলে পড়ে মেঘনার চরে ৩শ’ যাত্রী নিয়ে লঞ্চ আটকা

Launch Atka

ঝড়ের কবলে পড়ে প্রায় তিন শতাথিক যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা পড়েছে ঢাকাগামী চাঁদপুরের লঞ্চ এমভি রাসেল-৩। সোমবার (৩০এপ্রিল) সকাল ১১টা ৪৫মিঃ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া চরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। তবে যাত্রীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ। লঞ্চে থাকা যাত্রী আতাউর রহমান সোহাগ চাঁদপুর টাইমসকে জানান , সকাল ১১টা চাঁদপুর লঞ্চ ঘাট থেকে এমভি রাসেল-৩ ঢাকার উদেশ্যে ছেড়ে যায়।সকাল ...

Read More »

যে গান গেয়ে আলোচিত চাঁদপুরের পুলিশ কর্মকর্তা

waliullah-oli

প্রয়াত মেয়েকে স্মরণ করে তিনটি গান গেয়ে আলোচিত হয়েছেন পুলিশ কর্মকর্তা ওয়ালী উল্লাহ অলি। তার গাওয়া তিনটি গানই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। প্রত্যেকটি গানই কয়েক হাজারবার শেয়ার করা হয়েছে। ওয়ালী উল্লাহ অলি বর্তমানে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, পুলিশ কর্মকর্তা হয়েও ওয়ালী উল্লাহ অলি দীর্ঘদিন ধরে সংস্কৃতিচর্চার সাথে জড়িত আছেন। তিনি ...

Read More »

চাঁদপুর শিল্প-সংস্কৃতিতে ভরপুর : চাঁদপুর জেলা প্রশাসক

silpo-sahitto

চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন নৃত্যাঙ্গনকে সমৃদ্ধ করার জন্য আমরা সবাই মিলে এক সাথে কাজ করবো। চাঁদপুর শিল্প ও সংস্কৃতিতে ভরপুর একটি জেলা। এখানে সবাই মিলে একসাথে কাজ করলে শিল্প ও সংস্কৃতিতে আরো অনেক দুর এগিয়ে যাবে। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সহযোগিতায় জেলা ...

Read More »

দৈনিক মতলবের আলো ‘সেরা কন্ঠ শিল্পী’ ফাইনালের সেরা দশে যারা

motlaber-alo

দৈনিক মতলবের আলো ও ফেমাস ডেন্টাল কেয়ার সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ড গত ২৭ এপ্রিল বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল রাউন্ডে ১৬জন সেরা কন্ঠ শিল্পী লোক সংগীত, পল্লীগীতি ও আধুনিক বাংলাগানের প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে উঠে আসে সেরা ১০ কন্ঠ শিল্পী। এসময় সেমিফাইনাল রাউন্ডে বাদপড়া ৬ কন্ঠ শিল্পীর অশ্রæজলে বিস্মিত হয়ে উঠে উপস্থিত দর্শক, বিচারক, অতিথি ও ...

Read More »

চাঁদপুর প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির অভিষেক ও গুণিজন সংবর্ধনা

Avishek

অত্যন্ত উৎসবমূখর এবং আনন্দঘন আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুর প্রেসক্লাবের ২০১৮ সনের কার্যক নির্বাহী কমিটির অভিষেক ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ এপ্রিল) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সন্ধ্যা ৬টায় থেকে রাত ১০টা পর্যন্ত অভিষেক, গুণিজন সংবর্ধনা, আলোচনা এবং মনমুগ্ধকর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, সুশিল সমাজ, বিভিন্ন সাংস্কৃতিক, সামজিক পেশা সংগঠনের ...

Read More »