Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

শাহরাস্তিতে ৮৭ জন পেলো ৪৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আর্থিক চিকিৎসা সহায়তার চেক বিতরণ করছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানায় ক্যান্সার, কিডনি, লিভার, হার্টসহ জটিল রোগে আক্রান্ত উপজেলার ৮৭ জন রোগী ৫০ হাজার টাকা করে ৪৩ লাখ ৫০ হাজার টাকার সমাজসেবা ...

Read More »

চাঁদপুরে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

rain

টানা দুদিনের বৃষ্টিতে চাঁদপুরে পানিবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ। কখনো মাঝারি, আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বিশেষ করে নিচু এলাকায় পানিবদ্ধতা দেখা দেয়ায় অনেক বসতঘর পানি ঢুকে পড়েছে। গত ৪৮ ঘন্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মঙ্গলবার ৮ জুলাই রাত থেকে ভারি বৃষ্টিপাতের কারণে চাঁদপুর শহরে নিচু এলাকায় পানিবদ্ধতা দেখা দিয়েছে। বুধবার ...

Read More »

চাঁদপুরে কাচ্চি ডাইনিংসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের জোড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মীর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত কাচ্চি ডাইনিং এ উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়া বাদামের শরবত পাওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও ...

Read More »

চাঁদপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী

বৈরি আবহাওয়া উপেক্ষা করে চাঁদপুর জেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ‘ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার ( ৮ জুলাই) অবস্থান কর্মসূচী পালন করেছে চাঁদপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। আজ সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  উক্ত কর্মসূচিতে সংগঠনের জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর ...

Read More »

কচুয়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক ডায়াগনস্টিক

চাঁদপুরের কচুয়ায় যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। অধিকাংশ প্রতিষ্ঠানে নেই স্বাস্থ্য বিভাগের সঠিক লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। নেই অনুমোদনের গুরুত্বপূর্ণ কাগজপত্র। আছে শুধু দীর্ঘদিন আগে আবেদন করার রিসিভ কপি। অনেকেরই জানা নেই, স্বাস্থ্য বিভাগের লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে। এই পরিস্থিতিতে মানুষ বঞ্চিত হচ্ছে কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা থেকে। অপরদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। কোনো ...

Read More »

চাঁদপুর শহরে বাড়ছে মশার উপদ্রব, ডেঙ্গুর আশঙ্কা

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। দীর্ঘ কয়েক মাস ধরে সঠিকভাবে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ওষুধ ছিটানো হয়নি বলে অভিযোগ উঠেছে শহরবাসীর পক্ষ থেকে। শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডেই সন্ধ্যা নামার পর থেকেই মশার অত্যাচার সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এতে করে বাড়ছে মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু জ্বরের আশঙ্কা। গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ ...

Read More »

মাদক নিরসনে পুলিশের পাশাপাশি জুলাই মঞ্চের ভূমিকা প্রত্যাশা করছি : এসপি

চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে “জুলাই মঞ্চ” নবগঠিত কাঠামোর নেতৃবৃন্দদের সাথে জেলা পুলিশ সুপারের মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই সোমবার বিকেলে মতবিনিময় সভায় জেলা কাঠামোর আহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা কাঠামোর আহত প্রতিনিধি শাহ্পরান সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব। পুলিশ সুপার বলেন, জুলাই চেতনায় মানুষের স্বাধীনতা ...

Read More »

বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে : ব্যারিস্টার টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু বলেছেন,বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বিএনপি হচ্ছে জনবান্ধন সর্ববৃহৎ রাজনৈতিক দল। ৬ জুলাই রোববার মতলব পৌর ৮ নং ওয়ার্ড কৃষকদলের আয়োজনে বরদিয়া আড়ং বাজারে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, কৃষিনির্ভর বাংলাদেশ’ এবং ‘কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ’ গড়তে ...

Read More »

মতলব উত্তরে গুমের পর হ-ত্যা, আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতানী গ্রামের জুয়েল রানা ফরহাদকে গুমের পর হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রবিবার (০৬ জুলাই) বিকালে মতলব উত্তর থানার সামনে মানববন্ধনে নিহত জুয়েল ফরহাদের হত্যাকারীদের ফাঁসির দাবী করেন স্বজনেরা। গত ৩ জুলাই এখলাছপুর এলাকা থেকে নিখোঁজ হন সাতানী গ্রামের ফরহাদ জুয়েল রানা। পরে তার পিতা মোঃ আবুল হাশেম বাদী হয়ে থানায় নিখোঁজ জিডি করেন। ...

Read More »

সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি: আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী

বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির আমীর শায়খুল হাদীস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে একটি নারী অধিকার সংস্কার। সংস্কারের নামে যে প্রস্তাবনা এসেছে, তা জাতি জানতে পেরেছে, ওলামা কেরামগণ এর প্রতিবাদ করছে। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এ দেশের মুসলমান বলতে কিছু থাকবে না। সংস্কার কাদের নিয়ে হবে? আমরা মনে করি সংস্কার কমিশনের আগে ...

Read More »