Home / ট্যাগ কচুয়া

Tag Archives: কচুয়া

রহস্যজনক অগ্নিকাণ্ডে কচুয়ায় বিধবার ঘর পুড়ে ছাই

চাঁদপুরের কচুয়ার দক্ষিন বিতারা গ্রামে রহস্যজনক অগ্নিকান্ডে এক বিধবার ঘর পুড়ে ছাই হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার মধ্যরাতে বিতারা গ্রামের বিধবা আয়েশা বেগমের বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নগদ ২০ হাজার টাকা,আসবাবপত্র ও স্বর্নালঙ্কারসহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছে। পাশাপাশি এ অগ্নিকান্ডকে কেউ পূর্ব শত্রুতা বশত করেছেন বলে ক্ষতিগ্রস্থ ওই পরিবার ও এলাকাবাসী দাবি করছেন। ...

Read More »

কচুয়ায় ৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ দিচ্ছে আলোর ফেরিওয়ালা

‘শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানে মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে ‘গ্রাহক সমাবেশ ও আলোর ফেরিওয়ালা কার্যক্রম’ উদ্বোধন করা হয়েছে। ১১ মার্চ বুধবার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনাল অফিসের আয়োজনে ও ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় পালাখাল বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ...

Read More »

কচুয়ায় ৮ বছর ধরে মৌমাছির দখলে অব: সেনা সদস্যের বাড়ি

চাঁদপুর কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নের আইনপুর গ্রামের অবসর প্রাপ্ত সেনাকর্মকর্তা লিয়াকত আলী তালুকদারের নির্মানাধীন উত্তর পালাখাল মোড় সংলগ্ন নতুন দো’তালা বাড়িতে গত ৮ বছর যাবত মৌমাছিদের দখলে রয়েছে। তবে এই মৌমাছিরা কখনও কাউকে আক্রমণ করেনি। প্রথম প্রথম সংঘবদ্ধ মৌচাক দেখে পরিবারের সবাই ভয়ে আতংকিত থাকলেও এখন আর কেউ ভয় পায় না। বরং নিয়মিত মধু সংগ্রহ করে আনন্দিত পরিবারের সদস্যরা। লিয়াকত ...

Read More »

৫৩ বছরেও নির্মিত হয়নি শহীদ মিনার

কচুয়া উপজেলার পুরোনো বিদ্যালয়ের মধ্যে ৩২নং বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। বিদ্যালয়টি প্রতিষ্ঠত হয় ১৯৬৭ সালে। কিন্তু ৫৩ বছর বছর পরে এসেও এখানে শহীদ মিনার নির্মিত হয়নি। ওই বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের উদ্যোগও নেই কারো। কচুয়ার কিছু প্রতিষ্ঠান অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে তাতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, পালাখাল মডেল ইউনিয়নের বক্সগঞ্জ সরকারি ...

Read More »

কচুয়ায় ড.জালাল আলমগীর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

alamgir-sriti-turnament

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির জেষ্ঠ্যপুত্র মরহুম ড. জালাল আলমগীর শুভর স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে গুলবাহার যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাদলা ইউনিয়ন ...

Read More »

কচুয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

Fire-majigasa

চাঁদপুর কচুয়ার দক্ষিন মাঝিগাছা মোড়ে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা দাবি করেন। এসময় জহির সরকারের কীটনাশক,ফার্মেসী,পোল্ট্রি ফার্ম,কামাল হোসেনের মুদি দোকান ও মিলন কর্মকারের সেলুন দোকানসহ ৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ওইরাতে কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ১টি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে ...

Read More »

কচুয়ায় মেম্বারের ব্যতিক্রমী উদ্যোগে ‘কৃষক বিশ্রামাগার’

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে কৃষকরা শ্রম দিয়ে মাঠে ফসল ফলান তাদের স্বস্তি দিতে মাঠে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন কৃষক বিশ্রামাগার। একই সঙ্গে বজ্রপাত থেকে যাতে কৃষকরা রক্ষা পান সেজন্য ধানক্ষেতের চারদিকে লাগানো হয়েছে তিন হাজার তালগাছ। কৃষকদের জন্য অন্যরকম ভালোবাসার এমন দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁদপুরের কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মানিক মিয়া। তাকে এ কাজে ...

Read More »

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ। বঙ্গবন্ধু আমাদের প্রেরনা। বঙ্গবন্ধু বেচেঁ থাকলে এ দেশ আরো অনেক বেশি এগিয়ে যেতো। বঙ্গবন্ধুকে স্মরনে রাখতে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০২০ সালকে মুজিববর্ষ ঘোষনা করেছে। তাই আমাদের সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, ডুমুরিয়া গাউছিয়া ছোবাহানিয়া মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষার ...

Read More »

কচুয়ায় ড.মনসুরউদ্দীন মহিলা কলেজের ১০ বছর পূর্তি উদযাপন

চাঁদপুরের কচুয়ায় নারী শিক্ষার অন্যতম এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা প্রতিষ্ঠান ড.মনসুরউদ্দীন মহিলা কলেজের ১০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী নানা আয়োজনে মেতে উঠে শিক্ষার্থীরা। সকালে হাশিমপুরে কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হাশিমপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরে কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে কলেজের প্রতিষ্ঠাতা এনবিআর-এর সাবেক চেয়ারম্যান মো. গোলাম ...

Read More »

কচুয়ায় ২১ দোকান পুড়ে ছাই

চাঁদপুরে কচুয়া উপজেলায় ২১ দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার সাচার বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কচুয়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার ...

Read More »