চাঁদপুরের কচুয়ায় বেপরোয়া মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংর্ঘষে চালক,যাত্রীসহ অন্তত ১০জন গুরুতর আহত হয়েছে। ২৬ মে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কচুয়া-সাচার গৌরিপুর আঞ্চলিক সড়কের চাংপুর-শিমুলতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হচ্ছে, চাংপুর গ্রামের সিএনজি চালক হাবিব উল্যাহ অভি,যাত্রী দারাশাহী তুলপাই গ্রামের অধিবাসী নুরুল ইসলাম পাটওয়ারী,তার স্ত্রী ফাতেমা বেগম,শিশু সারজিন পাটওয়ারী,চাংপুর গ্রামের বোরহান উদ্দিন ও তার স্ত্রী শামছুন নাহার। ...
Read More »কচুয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় ১২নং আশরাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (২৭)। তার পিতার নাম সাদেক আলী। নিহতের বাড়ি উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের মেঘদাই গ্রামে। ২৪ মে সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। তিনি একজন ব্যবসায়ী এবং কচুয়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের বড় ভাই। স্থানীয় মেঘদাই বাজারে ...
Read More »কচুয়া পৌরসভার প্যানেল মেয়রের মৃত্যু
চাঁদপুরের কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও বর্তমান ২নং প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। ১৯ মে বুধবার রাত ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এ ছাড়াও তিনি ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির আজীবন ...
Read More »কচুয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা
চাঁদপুরের কচুয়ায় নয়াকান্দি গ্রামে শিহাব (১৮) নামে এক অটোচালক বিষপানে আত্মহত্যা করেছে। ১৭ মে সোমবার বিকালে ওই যুবক নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যা করে। সে নয়াকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তবে বিষপানের প্রকৃত কারণ জানা যায়নি। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু
Read More »কচুয়ায় বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
কচুয়া উপজেলার সাচার-মধুপুর নায়েরগাঁও খালে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি ও ভরাটের অভিযোগে সাচার গ্রামের মনু মিয়ার ছেলে আবুল কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ মে মঙ্গলবার সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ’র নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা ওই ব্যবসায়ীকে জরিমানা ও ড্রেজার বন্ধ করে ...
Read More »কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের হেলপার নিহত
চাঁদপুরের কচুয়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. দুলাল (২৩) নামের এক মাইক্রোবাস হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। ১০ মে সোমবার সকালে হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের ডুমুরিয়া দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার গেজুরিয়া বাজার এলাকার বাহাদুরপুর গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে। পুলিশ জানায়, দুর্ঘটনায় কবলিত সবাই ঢাকা থেকে ঈদ উদযাপনের উদ্দেশ্যে ...
Read More »কচুয়ায় গাঁজাসহ যুবক আটক
কচুয়ায় শাহজাহান (২৮) নামে এক যুবককে গাজাসহ আটক করেছে পুলিশ। ৮ মে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নির্দেশে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন ভূঁইয়া পাথৈর করিগাছ তলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে ১৫০ গ্রাম গাজাসহ আটক করে। সে পাথৈর গ্রামের হুমায়ুন কবির দুলালের ছেলে। স্থানীয় এলাকাসূত্রে জানা গেছে, যুবক শাহজাহান দীর্ঘদিন ধরে সেবন ও ...
Read More »প্রবাসীর স্ত্রীসহ হাতেনাতে আটক অত:পর…
চাঁদপুরের কচুয়ায় দূর্গাপুর গ্রামে অনৈতিক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে ফরহাদ হোসেন ফাহাদ (৩০) নামের এক ইমামকে প্রবাসীর স্ত্রীসহ হাতেনাতে আটক করেছে জনতা। পুলিশ তাদের উভয়কে আটক করে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করেছে। ৭ মে বৃহস্পতিবার মধ্যরাত্রে দূর্গাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন আলেক ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দূর্গাপুর গ্রামের ইরাক প্রবাসী কলিম উল্যাহ ...
Read More »কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই
কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের তুলাতলী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তুলাতলী গ্রামের প্রবাসী আলী আক্কাসের ঘর থেকে আগুনের লেলিহান ছড়িয়ে পাশ্ববর্তী খোরশেদ আলম, আলমগীর হোসেনের বসতঘরসহ মোট ৪টি ঘর পুড়ে যায়। ...
Read More »কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে শাহ্ কামাল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার তেতৈয়া মুন্সী বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহ্ কামাল ওই গ্রামের মুন্সী বাড়ীর ইদ্রিস মুন্সীর ছেলে। পরিবারের লোকজন জানায়, ঘটনার দিন রাতে নিজ গৃহে শাহ কামাল বৈদ্যুতিক মেরামতের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur