শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব আদেশের মাঝে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করা এবং মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়াসহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ...
Read More »যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন জো বাইডেন
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন জো বাইডেন। নজিরবিহীন নিরাপত্তার মধ্যে রাজধানী ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা) শপথ অনুষ্ঠিত হবে। বাইডেনের পর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নেবেন। শপথ নেয়ার পরপরই নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সপরিবারে হোয়াইট হাউসে উঠবেন। এদিন জাতির উদ্দেশে তিনি ভাষণ দেবেন। ...
Read More »বিশ্বে করোনা শনাক্ত ৯ কোটি ৬০ লাখ ছাড়াল
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ২০ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ৬ কোটি ৮৬ লাখ ৩০ হাজার করোনা রোগী। ১৯ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, করোনা মহামারিতে এ ...
Read More »সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের প্রধানের সাথে রাষ্ট্রদূতের বৈঠক
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রধান (Chief of Public Security Department) জেনারেল খালিদ বিন কাতার আল-হারবির সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক করেছেন। রিয়াদে জননিরাপত্তা বিভাগে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেনারেল খালিদ সৌদি আরবের অর্থনীতিতে প্রায় ২৩ লক্ষ বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাঁদের উচ্চকিত প্রশংসা করেন। তিনি এসময় পরিসংখ্যান উল্লেখ ...
Read More »ভূমিকম্প-বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, ঘরছাড়া ৭০ হাজার
শক্তিশালী ভূমিকম্প ও বন্যায় ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। এতে এখন পর্যন্ত ঘরছাড়া হয়েছেন অন্তত ৭০ হাজার মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার এই তথ্য জানিয়েছে। সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি বলেছেন, ‘শুক্রবার দেশটির সুলাওসি দ্বীপে আঘাত হানা ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ৮১ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ১৪ জানুয়ারি থেকে দেশটির দক্ষিণ কালিমন্তন প্রদেশে বন্যায় প্রাণহানি ঘটেছে ...
Read More »সাড়ে নয় কোটি ছাড়াল করোনা রোগী
কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ নতুন নতুন অঞ্চলে এটি ছড়িয়ে পড়ছে। কোনো কোনো দেশে দ্বিতীয় ও তৃতীয় ঢেউ লেগেছে। আবার কোথাও কোথাও করোনা নতুন ধরনের দেখা দিয়েছে। রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন অগণিত মানুষ। আর আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সাড়ে নয় কোটি ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের। করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, সোমবার ...
Read More »ভারতে করোনার টিকাদান কর্মসূচি শুরু
আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করেছে ভারত। ১৬ জানুয়ারি শনিবার সকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কর্মসূচির উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গের কিছু জেলায় অবশ্য সকাল ৯টা থেকেই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,টিকাদান কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে দু’টি কোম্পানির টিকা সরবরাহ করা হচ্ছে। এগুলো হচ্ছে সেরাম ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা। শনিবার টিকাদান ...
Read More »একদিনে করোনায় প্রাণহানি প্রায় ১৫ হাজার
গত বছরের জানুয়ারিতে প্রথম মৃত্যুর পর দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনাভাইরাস মহামারির প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১৫ হাজার মানুষের। গত একদিনে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮১৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৫৫৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখের বেশি ...
Read More »এবার যুক্তরাজ্য সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) এর সংক্রমণ ঠেকাতে এবার সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ১৮ জানুয়ারি সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন এই নিষেধাজ্ঞা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে। নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যে প্রবেশের সকল পথ (স্থল, নৌ ও আকাশপথ) পুরোপুরি বন্ধ থাকবে। অন্য দেশ থেকে যুক্তরাজ্যে ফিরতে কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। এরপরেও কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে ...
Read More »ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ২৬, আহত কয়েক শ
ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে স্থানীয় সময় আজ শুক্রবার রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। খবর এএফপির। রয়টার্সের খবরে এর আগে ৭ জন নিহত হওয়ার কথা জানানো হয়। ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur