করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ২০৫ জনের, যা এখনো পর্যন্ত রেকর্ড। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। ১২ মে বুধবার সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। নতুন মৃত্যুর ফলে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ...
Read More »বাংলাদেশের ফ্লাইট প্রবেশে এবার কুয়েতের নিষেধাজ্ঞা
বাংলাদেশসহ চার দেশের যাত্রীবাহী বিমান প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিল কুয়েতও। ১০ মে সোমবার থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতও এ নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে কুয়েতে ফ্লাইট–নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর কার্গো বিমান পরিবহন করতে দেবে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনাকে উদ্ধৃত করে দ্য নিউজ অনলাইন এ তথ্য দিয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ওডিজিসিএ) গতকাল বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সরাসরি ফ্লাইট ...
Read More »করোনায় একদিনে ১১ হাজার মানুষের মৃত্যু
বিশ্বজুড়ে করোনা মহামারিতে মৃতের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়ে গেছে। শনাক্ত পৌঁছেছে ১৫ কোটি ৯৫ লাখে। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। এরই প্রভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ...
Read More »চীনের ৫ লাখ টিকা আসছে বুধবার
আগামি ১২ মে চীন থেকে সিনোফার্মের ৫ লাখ টিকার একটি চালান বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন,বাংলাদেশ-ডিকাব আয়োজিত ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন,‘ করোনাভাইরাস মহামারি মোকাবিলায় করতে বাংলাদেশকে ৫ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন। এ টিকা আগামি ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ...
Read More »অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১১ রোগী
অক্সিজেনের অভাবে ভারতের একটি হাসপাতালে আরও ১১ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। ১০ মে সোমবার অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অক্সিজেনের সিলিন্ডার ভরতে পাঁচ মিনিট দেরি হয়েছিল। তার জেরে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি উচ্চপর্যায়ের ...
Read More »বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা
করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ চারটি দেশের ফ্লাইট স্থগিত করেছে আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারি প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং ব্যবসায়ী ছাড়া সবার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশ হলো- পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। বুধবার (১২ মে) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। আমিরাতের জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) সোমবার (১০ মে) ...
Read More »করোনায় মৃত্যু ৩৩ লাখ ছাড়াল
বিশ্বজুড়ে করোনা মহামারিতে মৃতের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়ে গেছে। শনাক্ত পৌঁছেছে ১৫ কোটি ৮৯ লাখে। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। এরই প্রভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ হাজার ৭২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ...
Read More »‘বিশেষ শর্তে’ এবার হজের অনুমতি দেবে সৌদি আরব
করোনা মহামারির কারণে গত বছর সীমিত আকারে হজ পালন হয়। সেবার হজ পালনে সুযোগ পেয়েছিলেন কেবল সৌদি আরবে বসবাসকারীরা। সৌদি আরব ছাড়া আর কোনো দেশে বাসিন্দাদের হজে যাওয়ার অনুমতি মেলেনি। করোনার কারণে এ বছরও হজ পালনে বিশেষ কিছু নিয়মে সীমাবদ্ধ থাকবে সৌদি সরকার। বিশ্বের কয়েকটি দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে তখন সংক্রমণ এড়াতে এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী ...
Read More »ভারতে আজও ৪ লাখের বেশি শনাক্ত
করোনায় বিপর্যস্ত ভারতে আবারও একদিনে ৪ লাখের বেশি শনাক্ত এবং ৪ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২২ লাখে। এ সময়ে মারা গেছে ৪ হাজার ...
Read More »মালদ্বীপে বাংলাদেশসহ ৭ দেশের প্রবেশে নিষেধাজ্ঞা
করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাত দেশের কর্মী ও পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ আজ শনিবার এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। এই সাত দেশ হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান। মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ শনিবার তাদের আদেশে জানিয়েছে, রোববার থেকে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের মালদ্বীপে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur