Home / ট্যাগ অর্থনীতি

Tag Archives: অর্থনীতি

সরকার ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কিনবে

Oil

২০২৩ সালের জন্য ৫৪ লাখ ৬০ হাজার টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার ১৯ অক্টোবর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ ...

Read More »

বিদ্যুতের নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা হবে আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য মোহাম্মদ বজলুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দাম বাড়বে নাকি কমবে সেই প্রসঙ্গে মোহাম্মদ বজলুর রহমান বলেন,‘দাম বাড়বে না কমবে, সেটা বৃহস্পতিবারই জানা যাবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবেদনের ভিত্তিতে গত ১৮ মে বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ...

Read More »

খেলাপি ঋণ ১১,৮১৭ কোটি টাকা

tk

ব্যাংক খাতে চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণের অঙ্ক দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৫৭ কোটি ৫৭ লাখ টাকা। যা গত মার্চে ছিল ১ লাখ ১৩ হাজার ৪৪১ কোটি টাকা। সে হিসাবে তিন মাসেই বেড়েছে ১১ হাজার ৮১৭ কোটি টাকা। এর সঙ্গে পুরোনো কিছু মিলে এপ্রিল-জুন পর্যন্ত নতুন করে ঋণখেলাপি হয়েছে ১৫ হাজার ৪৯১ কোটি টাকা। এর মধ্যে নগদ আদায় ...

Read More »

করদাতারা ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন

tax-office

করদাতাদের আয়কর রিটার্ন ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নতুনদের জন্য বাড়তি সুযোগ দিলো জাতীয় রাজস্ব বোর্ড। প্রথমবারের মতো যারা আয়কর রিটার্ন জমা দেবেন, তারা জরিমানা ছাড়াই আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময় পাবেন বলে জানিয়েছে এনবিআর। এনবিআরের পক্ষ থেকে জারি করা আয়কর পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এনবিআরের আয়কর পরিপত্র থেকে জানা গেছে, ব্যক্তিপর্যায়ের যারা প্রথমবারের মতো ...

Read More »

বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

adb

২০২২-২৩ অর্থবছরের জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্ননের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এর বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এডিবি গত দু’অর্থবছরে বাংলাদেশকে প্রায় ১শ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে। প্রতি বছর ৫০ কোটি ডলার করে বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ। ...

Read More »

রূপালী ব্যাংকের ১শ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা

bank

সব ব্যবসায়িক সূচকে রূপালী ব্যাংকের বড় অগ্রগতি ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ১ শ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই ব্যাংকটি। রোববার রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং নব-নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ কর্মসূচির মাধ্যমে রেমিট্যান্স আহরণ, আমানত প্রবৃদ্ধি, ...

Read More »

১৬ দিনে রেমিট্যান্স অর্জন ১১ হাজার কোটি টাকা

Dollar

করোনার অভিঘাত আর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অবস্থা বেহাল দশা। এরমধ্যেও বাংলাদেশ প্রবাসী আয়ে ঝলক দেখাচ্ছে। ২০২২-২৩ নতুন অর্থবছরের প্রথম মাস (জুলাই) থেকেই প্রবাসী আয়ে ঢল নেমেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে চলতি আগস্ট মাসেও। এ মাসের প্রথম ১৬ দিনে ১১৭ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৫ টাকা) এ অর্থের পরিমাণ ১১ ...

Read More »

১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা

silinder ..

জুলাই মাসে দাম কিছুটা বৃদ্ধির পর চলতি আগস্ট মাসে কিছুটা কমেছে এলপিজির দাম। প্রতি কেজিতে কমলো ৩ টাকা। এ হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা। একইভাবে দাম কমেছে অটোগ্যাসেরও। মঙ্গলবার ২ আগস্ট অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। নির্ধারিত নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল,সচিব খলিলুর ...

Read More »

৩৮০ প্রতিষ্ঠানকে ১০ লাখ টন চাল আমদানির অনুমতি

উৎপাদন

৩৮০টি প্রতিষ্ঠানের অনুকূলে ১০ লাখ মে.টন চাল বেসরকারিভাবে আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বুধবার পর্যন্ত বেসরকারি আমদানি করা চাল দেশে এসেছে ৩,৬৫০ মে. টন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার পর্যন্ত এলসি খোলা হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৩৬০ মে.টনের। আইপি ইস্যু করা হয়েছে ৪ লাখ ১০ হাজার মে. টনের। ২১ জুলাই ২০২২ ...

Read More »

এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ : কেন্দ্রিয় ব্যাংক

Atm

আসন্ন ঈদের ছুটিতে গ্রাহকের নির্বিঘ্নে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ৭ জুলাই বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট দেশের তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা ...

Read More »