চাঁদপুর শহরের হাজী মহসীন রোড ৫শ’ ভুয়া সিমসহ তৌহিদ পাটওয়ারী (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশ্রাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তোহিদ বাংলালিংক এর মার্কেটিং অফিসার হিসেবে কাজ করে বলে দাবি করেন। অতিরিক্ত পৃুলিশ সুপার জানান, ২১এপ্রিল থেকে গোয়েন্দা পুলিশের একটি ...
Read More »চাঁদপুর ডিবি পুলিশের পৃথক অভিযানে জেলার বাইরে থেকে আটক ৩
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে জেলার বাইরে থেকে নারীসহ ৩ আসামী গ্রেফতার করা হয়েছে। ২১ এপ্রিল গভীর রাতে ঢাকার, ফরিদপুর ও সিরাজগঞ্জ বনবাড়িয়া থানা থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা অফিস সূত্রে জানা যায়, এসআই মো. আহসানুজ্জামান ও এএসআই রিপন দে’র সংগীয় ফোর্সদের সহায়তায় গত ২১ এপ্রিল গভীর রাত্রে ঢাকার তুরাগ থানা এলাকার পাকুরিয়া নামক স্থানে অভিযান চালায়। ...
Read More »চাঁদপুর ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক ৪
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদকসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হল কুমিল্লা জেলার বুডিচং উপজেলার উত্তর গ্রামের ইব্রাহিম হোসেন জালাল ছেলে রিপন (১৮) ও জগৎপুর গ্রামের মৃত মুসলিম ছেলে জুটন (১৮) ,ঝালকাঠি জেলার নলসিটি উপজেলা ,চৌদ্দবুড়ীয়া আকনবাড়ী গ্রামের আব্দুল ছালামের ছেলে মোঃ শাওন(২৮) ও বরিশাল জেলার বরিশাল বিমানবন্দর মেট্রোপলিটন উপজেলার ফুলচর চৌকিদারবাড়ী এলাকার আব্দুল ছাত্তার মোল্লা ছেলে ...
Read More »চাঁদপুরে গাড়িসহ চিনির বস্তা উদ্ধারের ঘটনায় আটক ৭
নারায়ণগঞ্জ মেঘনা ব্রীজ থেকে ট্রাক ভর্তি ৩শ’ ২০ বস্তা চিনি ছিনতাই হওয়ার ১১দিন পর চাঁদপুরে ১শ ১৪বস্তা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনার সাথে জড়িত থাকায় চাঁদপুরে ৪ জনসহ ৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে চাঁদপুর পালবাজারের ছালামত খা (৭০) তার ছেলে মোঃ সোহেল (৩০), পুরান বাজারের ফয়সাল ট্রেডাসের ফয়সাল (৪০) ও পুরানবাজারের শাহ জালাল (৪৫) ...
Read More »হাইমচরে বৃদ্ধার মৃত্যু রহস্য উদঘাটন হয়নি : পুত্রবধূ জেলহাজতে
গত ১৯ এপ্রিল চাঁদপুর টাইমসে মা ‘আপনি বিষ খেয়ে মরে গেলে ঝগড়া থামবে’! শিরোনামে প্রকাশিত সংবাদের নিহত বৃদ্ধার মৃত্যু রহস্য উদঘাটন হয়নি, আটক পুত্রবধূকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ১৯ এপ্রিল চাঁদপুরের হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নের চরকোড়ালিয়ার কিতাব আলি সরকার কান্দিতে মৃত রেজ্জাক মোল্লার স্ত্রী ৬৫ বছরের বৃদ্ধা আমেনা বেগমের মৃত্যুর সংবাদটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে হাইমচর থানায় ...
Read More »নারায়ণগঞ্জ থেকে গাড়িসহ ছিনতাই হওয়া চিনির বস্তা চাঁদপুরে উদ্ধার
নারায়ণগঞ্জ মেঘনা ব্রীজ থেকে ট্রাক ভর্তি ৩শ’ ২০ বস্তা থেকে ৪০ বস্তা চিনি ২১ এপ্রিল সকালে চাঁদপুর শহরের পালবাজার সালামত স্টোর থেকে মডেল থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। . ছিনতাই হওয়া চিনির বস্তা দোকানে পাওয়ায় সালামত স্টোরের মালিক সালামত খাঁ ও তার ছেলে সোহেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে দোকানের মালিক সালামত খাঁ কে ছেড়ে ...
Read More »‘চাঁদপুরের মানুষ ভালো, তাই আইন-শৃঙ্খলাও ভালো’
চাঁদপুরের জেলা ও দায়রা জজ মোঃ সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, চাঁদপুরে বিচার বিভাগের সাথে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সুন্দর সমন্বয় রয়েছে। ফলে বিচারকদের বিচারিক কার্যক্রম পরিচালনায় কোন সমস্যা হচ্ছে না। এ জেলার মানুষগুলোও ভালো। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অন্য যে কোন জেলার চাইতে ভাল। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে তাঁর কার্যালয়ের মিলনায়তনে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সাথে ...
Read More »অস্ত্র প্রশিক্ষণ নেয়া সেই মতিয়ার এখন ঢাবি শিক্ষক
সময়টা ২০১৪ সালের সেপ্টেম্বরে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গাছে ঘেরা মফিজ লেকের কাছে দুই শিক্ষককে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেন শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম সজিব। যার একজন তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান। মতিয়ারের ছাত্রলীগ নেতার কাছ থেকে অস্ত্রের প্রশিক্ষণ নেয়ার স্থিরচিত্রসহ গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়, যা সারাদেশে তোলপাড় তোলে। কিন্তু দুই বছর পর সেই মতিয়ার ...
Read More »মা ‘আপনি বিষ খেয়ে মরে গেলে ঝগড়া থামবে’!
রাতে বউ-শ্বাশুড়ির ঝগড়ার একপর্যায়ে হতভাগা পুত্র মাকে বলে ফেললেন ‘আপনি বিষ খেয়ে মরে গেলে ঝগড়া থামবে! নয়তোবা এ ঝগড়া আর থামবে না।’ সত্যি সত্যি পুত্র সকালে বাড়ি ফিরে এসে দেখেন লাশ হয়ে পড়ে আছেন মা। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নের চরকোড়ালিয়ার কিতাব আলি সরকার কান্দিতে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার হাইমচর ইউনিয়নের মৃত রেজ্জাক ...
Read More »স্কুলছাত্রের মোটর বাইকের ধাক্কায় নির্মাণ শ্রমিক পঙ্গু
চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে বুধবার (১৯ এপ্রিল) দুপুরে স্কুল ছাত্রের মোট বাইকের ধাক্কায় বাম পা দ্বি-খন্ডিত হয়ে পঙ্গু হলেন মনু মিজি (৬০) নামের এক নির্মাণ শ্রমিক। প্রত্যক্ষদর্শী ও কর্মরত অন্যান্য শ্রমিকরা জানায়, প্রতিদিনের ন্যায় মনু মিজি বহুতল ভবনের কাজ করছিল। দুপুরে বেপোরোয়া গতিতে হঠাৎ একটি মটর সাইকেল এসে মনু মিজির পায়ে আঘাত করে। পরে মনুকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur