Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ

Airport

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, যাত্রীসেবা, বিশেষ নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামীকাল ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া সব সহযাত্রী/দর্শনার্থী প্রবেশ ...

Read More »

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আরও বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সোমবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনের ...

Read More »

কুমিল্লায় হাদীর গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ, কুমিল্লা। আজ বাদ আসর গায়েবানা নামাজ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। গায়েবানা জানাজা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ ...

Read More »

সেনাবাহিনী-র‌্যাব-১১’র যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার : গ্রেফতার ১

Gun

২০ ডিসেম্বর ২০২৫ রাতে সেনাবাহিনী ও র‌্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নাজমুল ইসলাম শামীম (৪১) নামক ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। এসময় আসামীর অবস্থানরত বাড়ি তল্লাশী করে ৩টি পাইপগান,৮০ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ২ টি চাপাতি, ৫টি ছুরি এবং ২টি মোবাইল ফোনসহ ...

Read More »

বিদ্রোহী কবি নজরুলের পাশে দাফন করা হবে হাদিকে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদি। আগামীকাল দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার ইনকিলাব মঞ্চ স্ট্যাটাসে জানায়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে। পরিবারের ...

Read More »

ঢাকায় ওসমান হাদির জানাজা শনিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির লাশ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে তার লাশ ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিট। শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা হবে। আর বাংলাদেশে শনিবার বাদ জোহর তার দ্বিতীয় ...

Read More »

কুমিল্লায় ওড়না পেঁচিয়ে নারী আসামির আত্মহত্যা

কুমিল্লার হোমনা থানায় থানা হেফাজতে থাকা হামিদা ওরফে ববিতা নামের এক নারী আসামি আত্মহত্যা করেছে। ওই নারী আসামি হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী। হোমনা থানার ওসি মোরশেদুল ইসলাম চৌধুরী জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ জানায়, ববিতা নামের ওই নারী বুধবার সকালে ...

Read More »

উদ্বোধন হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো

কুমিল্লায় প্রথম যাত্রা শুরু করলো দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম। এই প্রকল্পের মাধ্যমে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই এবার জ্বালানী তেল বিতরণ করবে বাংলাদেশ পেট্র্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। কুমিল্লা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে বরুড়া উপজেলার মগবাড়িতে বাংলাদেশ পেট্র্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক নির্মিত ডিপোটির বুধবার (১৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ...

Read More »

১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা

বিজয়ের মাসের প্রথম ১৩ দিনে দেশে প্রায় ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৩৯০ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১৩ দিনে দেশে আসা রেমিট্যান্সের মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার এসেছে। এর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৭৬ ...

Read More »

তিন দিনে গ্রেফতার এক হাজার ৮৬৬ জন

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত থেকে শুরু হওয়া এ অভিযানে সোমবার (১৫ ডিসেম্বর) রাত পর্যন্ত তিন দিনে এক হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২টি অস্ত্র। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ছয়টি অস্ত্র উদ্ধার ...

Read More »