চলমান তাপপ্রবাহের মধ্যে গতকাল রবিবার হিট স্ট্রোকে সারাদেশে শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী, কৃষকসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতরের হিসাবে দেশের ইতিহাসে এর আগে একদিনে হিট স্ট্রোকে এত মানুষের মৃত্যুর রেকর্ড নেই। গতকাল থেকে পঞ্চম দফায় হিট এ্যলার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব ...
Read More »ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল–কলেজ কাল বন্ধ ঘোষণা
দেশে চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ দেশের পাঁচটি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ছাড়া বাকি জেলাগুলো হলো চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব এলাকার ...
Read More »আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি
সারা দেশে আরও তিন দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে পঞ্চমবার হিট অ্যালার্ট দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এর আগে আরও চারবার গত ৩, ১৯, ২২ ও ২৫ এপ্রিল তিন দিনের হিট ...
Read More »তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা
চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হবে। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮ থেকে বেলা ...
Read More »২৮ এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও ক্লাস চলবে
ঈদের ছুটি শেষে তাপপ্রবাহে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামী ২৮ এপ্রিল থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। খোলার পর শনিবারও ক্লাস চালু থাকবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল-ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘোষিত ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর ...
Read More »হিট অ্যালার্ট আরও ৩ দিন
হিট অ্যালার্টের (তাপপ্রবাহের সতর্কতা) মেয়াদ বাড়ছে আরও তিনদিন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিনদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘আমরা এর আগে তিনদিনের যে হিট অ্যালার্ট জারি ...
Read More »এসএসসিতে থাকছে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা, সময় ৫ ঘণ্টা
নতুন কারিকুলামে প্রথমবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। এ পরীক্ষার নাম ও মূল্যায়ন পদ্ধতি কেমন হবে, তা ঠিক করতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সদস্যরা এ পরীক্ষার নাম ‘মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)’ রাখার পক্ষে মতামত দিয়েছেন। একই সঙ্গে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা রাখাসহ কয়েকটি সুপারিশের খসড়া প্রস্তুত করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—লিখিত মূল্যায়ন ৫০ ...
Read More »হিট স্ট্রোকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
তীব্র তাপদাহে হিট স্ট্রোকে মারা গেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী ইশতিয়াক ওয়ারেছ তূর্য। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর কালবেলাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এনএসইউর সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আসিফ বিন আলী কালবেলাকে বলেন, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় হিট স্ট্রোকে মারা যান ইশতিয়াক ...
Read More »পদ্মায় ডুবে তিন কিশোরের মৃত্যু
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মৃত তিন কিশোর হলো- কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো. রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে মো. ...
Read More »দাউদকান্দিতে বাসচাপায় প্রাণ গেল ৪ পথচারীর
কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় চার পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর সংলগ্ন মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের ওই অংশে রাস্তা পার হচ্ছিলেন চারজন পথচারী। এসময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur