Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মনিরুল হক চৌধুরী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচারনায় মাঠে নামছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। মনোনয়নপত্র দাখিলের পর পবিত্র মক্কায় ওমরাহ করে দেশে ফিরে আজ শুক্রবার বাদ জুমা নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। জিয়ারতে তিনি শহীদ ...

Read More »

আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

cec

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, যারা ...

Read More »

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

lpg

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিক্রি বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড। সমিতির দাবি, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। এর আগে সমিতিটি কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সমগ্র দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য ...

Read More »

সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার স্বার্থে লাইন টানা প্রয়োজন : সালেহ আহমেদ

land secratery

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন,‘ নদীমাতৃক বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা ও মালিকানা নির্ধারণে অ্যালুভিয়ন (পয়স্তি) ও ডিলুভিয়ন (সিকস্তি) লাইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়।’ তিনি বলেন,‘ নদীভাঙন,চর জাগা ও পলি সঞ্চয়ের মতো প্রাকৃতিক প্রক্রিয়ার কারণে জমির আয়তন ও অবস্থান প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এসব পরিবর্তনের আইনগত স্বীকৃতি নির্ধারণে এ দু’ধারণা মুখ্য ভূমিকা রাখে। এজন্য সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার স্বার্থে ...

Read More »

ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল: ডিবিপ্রধান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিট দেয়া ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেফতার এবং ...

Read More »

জুলাই গণঅভ্যুত্থান : কবর থেকে ১১৪ মৃতদেহ উত্তোলন

5 july ---

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মৃত্যুবরণকারী অজ্ঞাত পরিচয় শহীদদের মৃতদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রমে অগ্রগতি হয়েছে বলে সোমবার, ৫ জানুয়ারি ২০২৬ সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন। সিআইডি জানায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রক্রিয়ায় সোমবার পর্যন্ত আবেদনকারী ৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৮ জনের পরিচয় ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব ও বিশেষ ...

Read More »

পোস্টাল ভোটের নিবন্ধন শেষ হচ্ছে আজ

election

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অনলাইনে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে আজ সোমবার ৫ জানুয়ারি । সোমবার সকাল ৯ টা পর্যন্ত মিনিট পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভোট দেয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ১৪ লাখ ৩শ ২৫ জন। ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি ...

Read More »

২০২৫ সালে সড়কে ৯ হাজার ১ শ ১১ জনের মৃত্যু

Accedent

দেশে ফেলে আসা বছরজুড়ে ৬ হাজার ৭২৯ সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে, আর আহত হয়েছেন ১৪ হাজার ৮ শ ১২ জন। এর মধ্যে কেবল বাইক দুর্ঘটনাই ঘটেছে ২ হাজার ৪ শ ৯৩টি, যা দুর্ঘটনার ৩৭.০৪ % । বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯শ ৮৩ জনের ও আহত হয়েছেন ২ হাজার ২শ ১৯ জন। গতকাল রোববার ঢাকা ...

Read More »

এলপিজির সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

lpg

বর্তমানে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার (৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে খুচরা পর্যায়ে এলপিজির বাজার স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বমুখী। বিষয়টি লক্ষ্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের সচিব ও ...

Read More »

দেশে দুবার ভূমিকম্প অনুভূত, আফটারশকের আশঙ্কা

অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্র ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়। পরপর দুইবার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি মার্কিন ...

Read More »