কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তারও দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। বিস্তারিত আসছে…
Read More »ঋণের কথা বলে শাহবাগে লোক জড়ো করা সেই মোস্তাফা আটক
বিনা সুদে এক লাখ টাকা ঋণের কথা বলে শাহবাগে সমাবেশের ডাক দেওয়া অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিল মনসুর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এ জন্য শাহবাগে ...
Read More »ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে মানা
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে বিধিনিষেধসহ ১০টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি হাসপাতালে আগত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা সবার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের অধিকতর উন্নয়নের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবার সই করা এক নির্দেশনা দেশের সব হাসপাতালে পাঠানো হয়েছে। নির্দেশনা ...
Read More »ডেঙ্গুতে এ বছরের সর্বোচ্চ মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু কমছেই না। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও। এবার এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জন ডেঙ্গুরোগী মারা গেছেন, যা দৈনিক মৃত্যুর হিসেবে চলতি বছরে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের ...
Read More »চাঁদপুর ফোরাম ঢাকার সেতুবন্ধন সভা অনুষ্ঠিত
ঢাকায় বসবাসরত চাঁদপুরের সব শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে সেতুবন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ঢাকাস্থ চাঁদপুর ফোরামের উদ্যোগে এ সেতুবন্ধন সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, এফবিসিসিআই সদস্য এম এস মোস্তফা কামাল, দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক ...
Read More »বাজারে অসাধুদের কারসাজি যেন থামছে না
বাজারে আলুর কোনো সংকট নেই, সরবরাহ যথেষ্ট। এরপর নতুন আলুও বাজারে উঠতে শুরু করেছে। তবুও পণ্যটি নিয়ে অসাধুদের কারসাজি যেন থামছে না। খুচরা পর্যায়ে হু হু করে বাড়ছে দাম। পরিস্থিতি সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার আলু আমদানিতে শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে। কম শুল্কের আলু দেশের বাজারেও এসেছে। কিন্তু কমিশন বাণিজ্য সিন্ডিকেটের কারসাজিতে আমদানি করা ...
Read More »রেললাইন অবরোধ অটোচালকদের, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন চালকরা। সর্বশেষ খবর অনুযায়ী, রাজধানীর মহাখালী থেকে সাতরাস্তাগামী রাস্তার মহাখালী মোড় অবরোধ করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এছাড়া মহাখালী রেলক্রসিংসহ রেললাইনে অবস্থান নিয়েছেন তারা। এই অবস্থানের কারণে মহাখালী ও আশপাশ এলাকায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় সকাল ...
Read More »নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার পদে শেখ মো. সাজ্জাত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন বাহারুল আলম। অন্যদিকে মাইনুল হাসানকে সরিয়ে সেই পদে আনা হয়েছে শেখ সাজ্জাত আলীকে। গত ৫ আগস্ট ...
Read More »সরকারিভাবে আইনি সেবা পেলেন ১ লাখ ৭৮ হাজার ৫শ ৬ জন
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে ১ লাখ ৭৮ হাজার ৫ শ ৬ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি সহায়তার তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। জাতীয় হেল্পলাইন সৃষ্টির আগে হটলাইনের ...
Read More »প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ স্থগিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কোটা পদ্ধতি অনুসরণ করায় তাদের নিয়োগ স্থগিত করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur