নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছেন। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, এবারের হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি। ভোটার ...
Read More »র্যাব-১১ এর অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২
৪ ফেব্রুয়ারি ২০২৫ ভোরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন চান্দিনা পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মো. সোহেল (৩৩) এবং মো. আলমগীর (৩২) নামক এ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১ শ ৪৯ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ...
Read More »১১৮তম প্রাইজ বন্ডের ড্র, ছয় লাখ টাকা বিজয়ী ০৬০৩৯০৮
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৮তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর হলো-০৬০৩৯০৮। এছাড়া তিন লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৮২৯৩২০ নম্বর। তৃতীয় পুরস্কার এক লাখ টাকা করে দুটি এগুলো হলো-০১৬৭৭১৯ ও ০৩৩৪৬৭০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০২০৩৬০৭ ও০২১৯১৮৫। রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন ...
Read More »৮ জেলায় বায়ুদূষণ ও পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট : ১৭ লাখ টাকা জরিমানা
দেশের আট জেলায় বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট চালিয়ে ১৭ লাখ টাকা জরিমানা, ৪টি ইটভাটা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাগেরহাট, রংপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও পঞ্চগড় জেলায় ৯টি মোবাইল কোর্ট চালানো হয়। ২০টি মামলার মাধ্যমে তের লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫টি ইটভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ...
Read More »সরস্বতী পূজা আজ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আজ। রাজধানী ঢাকাসহ সারাদেশে চমৎকার এক উৎসবে এই পূজা উদযাপন করবেন ভক্তরা। প্রতি বছর মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। আজকের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এজন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে ...
Read More »ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হচ্ছে আজ
ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ হচ্ছে আজ। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ কার্যক্রম। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ...
Read More »শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১২টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, রোববার দিবাগত রাতে নদী ও নদীর আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা ...
Read More »আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ
টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ৯টা ৩৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এদিন যত দূর চোখ যায় ততদূর পর্যন্তই শুধু মুসল্লিদের ...
Read More »শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ মাস পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ। শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যা বহাল থাকবে চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত। সাধারণত প্রতিবছর ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাস সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা থাকে। তবে এ বছর এই নিষেধাজ্ঞা আরও তিন মাস বর্ধিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ...
Read More »১ ফেব্রুয়ারি শুরু বইমেলার উদ্বোধন
আগামি ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ওই দিন বিকেল ৩টায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই গণ-অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ—মূল প্রতিপাদ্য নিয়ে এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকাল ১১টায় বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্যবিশারদ মিলনায়তনে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মেলা কমিটির সদস্যসচিব সরকার আমিন সংবাদ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur