Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা

ড. ইউনূসের বিরুদ্ধে ১০ মামলা । বকেয়া পরিশোধ না করায় ক্ষুদ্রঋণের প্রবক্তা ও বাংলাদেশের একমাত্র নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গল ও বুধবার রাজধানী ঢাকার শ্রম আদালতে ১০টি মামলা দায়ের করেছেন ইউনূসের প্রতিষ্ঠিত কোম্পানি গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান দশ কর্মী। ওই কর্মীদের আইনজীবী জানিয়েছেন, কয়েক মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করায় রাজধানী ঢাকার শ্রম আদালতে ড. ইউনূসের ...

Read More »

খাদিজা হত্যাচেষ্টায় বদরুলের যাবজ্জীবন

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামি বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বদরুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বদরুল। পরে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। ...

Read More »

‘স্নাতক পাস ছাড়া আর কেউ সাংবাদিক তালিকাভুক্ত হতে পারবেন না’

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেছেন, ‘স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএ পাস ছাড়া নতুন কেউ সাংবাদিক হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না।’ তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে সাংবাদিকতায় ১২ বছর অতিবাহিত করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হবে।’ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে মাদারীপুরে দুই দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআইবির মহাপরিচালক বলেন, ...

Read More »

অভিযানে গিয়ে দুদক কর্মকর্তা রক্তাক্ত

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পৌনে ৫টার দিকে এক কর্মচারীকে আটক করার সময় দুদক কর্মকতাদের সঙ্গে কার্যালয়ের কর্মচারীদের বাগবিতণ্ডা হয়। এ সময় অভিযুক্ত কর্মচারী আজিজুর রহমান ভয়ে স্ট্রোক করেন। এ ঘটনার পর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা দুদকের সহকারী পরিচালক রেবা হালদারকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম ...

Read More »

সংবাদ সম্মেলনে যা বললেন মাহমুদুর রহমান

‘আমার বয়স ৬৬ বছর। এ বয়সে চার বছর জেলে থাকা মানে অনেক। তার ওপর রিমান্ডে নির্যাতন। রিমান্ডে নির্যাতনের কারণে কিছু অতিরিক্ত রোগ যোগ হয়েছে।’ মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এসব কথা বলেন। কারামুক্ত সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, ‘অনেক সংবাদকর্মী আমার ইন্টারভিউ করতে চেয়েছেন। দেশি-বিদেশি মিডিয়া ইন্টারভিউ করতে চেয়েছেন। ...

Read More »

৭ খুন মামলার আরেক ফাঁসির আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জে সাত খুন মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট এনামুল কবিরকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের ভায়না মোড় এলাকা থেকে শালিখা ও সদর থানা পুলিশের যৌথ একটি দল এনামুলকে (৪০) গ্রেপ্তার করে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। এনামুলের বাড়ি মাগুরা শালিখা উপজেলার কাতলী ...

Read More »

মামলা তুলে না নেয়ায় বেগুন গাছ উপড়ে সাবাড়

ঝিনাইদহের শৈলকুপায় মামলা না তুলে নেওয়ায় বাদীর ধরন্ত বেগুন গাছ উপড়িয়ে ফেলেছে অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে রোববার (২২ জানুয়ারি) রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের নবগ্রামে। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রান ভয়ে গ্রাম ছাড়া রয়েছে বাদী পক্ষের লোকজন। বাদী আকব্বর জানান, গত কয়েক মাস পূর্বে সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের লোকজন প্রতিপক্ষ মান্নান মেম্বারের সামাজিক দলের কর্মী নবগ্রামের ...

Read More »

‘সংবিধানের আলোকে নির্বাচনে যাওয়ার আহবান’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই। সেজন্য প্রয়োজন নির্বাচনকালীন নিরপেক্ষ, সাহসী ও যোগ্য নির্বাচন কমিশন। বর্তমান সরকারের মেয়াদ শেষে সংবিধানের আলোকে সব দলকে নির্বাচনে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের জবাবে তিনি এ কথা বলেন। সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ ...

Read More »

একটি বিয়ে : দু’পরিবারের কান্না

Child Marrige

বাল্য বিবাহ না বুঝার কারণে একটি ভুলে একাধিক জীবন বিপথে যায় সাথে কান্না অনেক পরিবারের সঙ্গী হয়। যাদের মেয়ে আছে, তারা মেয়েটিকে দ্রুত বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হবেন, এ চিন্তায় অস্থির থাকেন। এ দ্রুত বিয়ে দেওয়ার চিন্তা বেশির ভাগ সময় যে অনেকগুলি জীবনকে ভয়াবহ বিপদের দিকে নিয়ে যায় তা কি আমরা কখনও চিন্তা করি। দ্রুত বিয়ে দিতে গিয়ে ঘটকের লোভনীয় ...

Read More »

‘বিকট শব্দের পর আগুনের হলকা এসে কপালে লাগে’

কাজের ফাঁকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন সাভার পৌর এলাকার ভাগলপুরের বাসিন্দা রওশন আলী। খবর পেয়ে স্বামী-সন্তানকে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে এসেছিলেন মেয়ে ফাতেমা বেগম। শনিবার (৭ জানুয়ারি) সকালেই তাঁদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ভয়ংকর এক দুর্ঘটনা তাঁদের সব লন্ড-ভণ্ড করে দেয়। রান্না ঘরের বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে পুড়ে মারা যান তাঁর বাবা ও মা। আর তিনিও দগ্ধ হয়ে ...

Read More »