Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

২৪ জুলাই হজ্ব ফ্লাইট শুরু : ১ লাখ ২০ হাজার যাত্রী

চলতি বছরে ২৪ জুলাই থেকে হজ্ব যাত্রীদের ফ্লাইট শুরু হচ্ছে। সে দিনই দু’টি ফ্লাইটে ১ হাজারের মত যাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ বছর ১ লাখ ২০ হাজারেরও বেশি হজ¦ যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছে বলে জানা গেছে। ২৪ জুলাই থেকেই হজ্ব ফ্লাইট শুরুর তথ্য নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল । এ ব্যাপারে তিনি বলেন,‘বিমান ...

Read More »

তিস্তার পানি বিপদসীমার ১০ সে.মি.ওপর প্রবাহিত

উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে অতিক্রম করেছে। রোববার (২ জুলাই) সকাল ৬টায় জেলার ডিমলা উপজেলার ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হয়। ওই পয়েন্টে পানির বিপদসীমা ৫২ দশমিক ৪০ সে.মি.। ডালিয়া পানি উন্নয়ন বোড সূত্র জানায়,উজানে ভারি বর্ষণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে রোববার সকাল ৬টায় তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ব্যারাজ পয়েন্ট ...

Read More »

নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে প্রতিপক্ষের হামলায় আহত ৬

শরীয়তপুরের সখিপুর থানার নরসিংহপুর গ্রামে বিয়ে বাড়িতে দাওয়াতী নারীদেরকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় উত্ত্যক্ত কারীদের হামলায় স্থানীয় মেম্বারসহ ৬ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, ওই গ্রামের ফরাজী বাড়ির বিল্লাল ফরাজীর স্ত্রী মমতাজ বেগম (৩৬), তার পুত্র আমির ফরাজী (১৫), শিশু কন্যা ফাতেমা আক্তার (১১) নেছার খানের ছেলে আল আমিন (১৬), রাসেল (১৬) ও ...

Read More »

প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

File photo

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন,‘ সকলের জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগে দেশের প্রতিটি জেলায় একটি করে সাধারণ-বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।’ তিনি বৃহস্পতিবার ( ২৯ জুন) সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে আরও দ’ুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এ দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। ...

Read More »

দিবাগত রাত ১২ টায় চালু সিএনজি স্টেশন

cngs-statioN..........

সিএনজি স্টেশনগুলো রাত বন্ধ থাকার পর বুধবার দিবাগত রাত ১২ টায় চালু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার (২৮ জুন )সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আগে থেকেই জানিয়ে আসছি যে, বিবিয়ানা গ্যাসফিল্ড সার্ভিসিংয়ে যাবে। ঈদের আগে থেকেই আমরা সবাইকে জানিয়ে আসছি। আমরা পেপারেও দিয়েছি, টিভি স্ক্রলেও গেছে। এটি ...

Read More »

জোয়ারে ভাসছে অর্ধলাখ মানুষের ঈদ আনন্দ

জোয়ারে ভাসছে কক্সবাজার সদরের পোকখালীর উপকূলীয় গোমাতলীর অর্ধলাখ মানুষের ঈদ আনন্দ। ঈদের নামাজের পর পরই জোয়ারের পানি লোকালয় প্লাবিত করায় এক প্রকার বন্দি জীবন কাটাতে হচ্ছে সেখানকার আট গ্রামের মানুষকে। ফলে এবারের ঈদ আনন্দে অনেকটাই বিলীন হয়ে গেছে সেখানে। ২০১৬ সালে ঘূর্ণিঝড় রোয়ানুতে বেড়িবাঁধে সৃষ্টি হওয়া এক ভাঙনে বিগত এক বছর ধরে গোমাতলীর ঘেরগুলো তলিয়ে আছে। সম্প্রতি ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ...

Read More »

সোমবার হতে পারে ঈদুল ফিতর

পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, রোজা কি ২৯ হবে নাকি ৩০টি হবে? এ নিয়ে ছোট বড় সবার মধ্যেই জল্পনা কল্পনা চলছে! তবে রোজা ২৯ হলে ২৬ জুন (সোমবার) ও ৩০টি হলে ২৭ জুন (মঙ্গলবার) ঈদ উদযাপিত হবে। এদিকে ঈদ কবে হবে সে সম্পর্কে নিশ্চিত হতে রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব ...

Read More »

আজ পবিত্র লাইলাতুল কদর

আজ (২২ জুন ) রাত বা রমজানের ২৭ তম রাত সাধারণভাবে লাইলাতুল কদর বা কদরের রাত হিসেবে পরিচিত। আভিধানিকভাবে লাইলাতুল কদর অর্থ সম্মানের রাত। সূরা কদরে ঘোষণা করা হয়েছে-লাইলাতুল কদরের মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি। তাফসিরের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে এক দিন নবী করিম (সা.) এ ভেবে অস্থির হচ্ছিলেন যে, আগের নবীর উম্মতেরা দীর্ঘ হায়াত পেতেন। ফলে তারা অনেক বেশি ইবাদত ...

Read More »

অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন করতে হবে

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ নীতিমালা অনুযায়ী, অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। তবে কমিশন হওয়ার আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় তা’দেখভাল করবে। সংবাদপত্রের অনলাইন সংস্করণের জন্য আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই। সোমবার (১৯ জুন ) জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিং করে মন্ত্রিপরিষদ সচিব ...

Read More »

১৬-৩০ জুন দেশব্যাপি বৃক্ষরোপণ পক্ষ

১৬-৩০ জুন দেশব্যাপি বৃক্ষরোপণ পক্ষ ২০১৭ চলছে। প্রতিবছর কৃষিমন্ত্রালয় দেশব্যাপি বৃক্ষরোপণ পক্ষ পালন করে থাকে । কৃষিমন্ত্রালয় এ বছর দেশব্যাপি বৃক্ষরোপণ পক্ষের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ হয়েছে ‘স্বাস্থ্য,পুষ্টি,অর্থ চাই-দেশি ফলের গাছ লাগাই ’। এ ব্যাপারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৬ জুন বিশেষ বাণী প্রদান করেছেন । বাংলাদেশ চির সবুজ ও জীব-বৈচিত্র্যের দেশ। প্রাকৃতিকভাবেই এ দেশে অনেক প্রকার প্রাণী ও উদ্ভিদের সমাহারে প্রতিনিয়তই ...

Read More »