Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

টাই নিয়ে খেলতে গিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু

মহানগরীর চকবাজার ডিসি রোড এলাকায় বড় ভাইয়ের টাই নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে তানিয়া আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে। তানিয়া চট্টগ্রাম উইলস স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরু হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, রাতে বাসায় বড় ভাইয়ের টাই নিয়ে খেলার সময় দুর্ঘটনাবসত তানিয়া ...

Read More »

আবারও বেড়েছে চালের দাম

বাজারে এসেছে নতুন চাল। ধান পাওয়া যাচ্ছে ৭শ’ থেকে সাড়ে ৭শ’ টাকা মণ দরে। এ দামে ধান কিনে লাভসহ সব খরচ যোগ করলে প্রতি কেজি চালের দাম ৪৫ টাকার বেশি হওয়ার কথা না। ফলে চালের যে অস্বাভাবিক দাম বেড়েছিল তা এখন কমার কথা। কিন্তু বাস্তবে ঘটেছে এর উল্টো। রাজধানীর বাজারে সব ধরনের চাল কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। ৪৫ ...

Read More »

‘রোহিঙ্গা’ শব্দ উচ্চারণ করায় তোপের মুখে পোপ

বাংলাদেশ সফরের সময় পোপ ফ্রান্সিস রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করায় মিয়ানমারে সোশাল মিডিয়ায় তার তীব্র সমালোচনা হচ্ছে। ঢাকায় রোহিঙ্গা শব্দটি বললেও এর মাত্র কয়েকদিন আগে পোপ ফ্রান্সিস যখন মিয়ানমারে ছিলেন তখন তিনি এই শব্দটি এড়িয়ে গেছেন। শুক্রবার ক্যাথলিক খৃস্টানদের ধর্মীয় এই নেতা ঢাকার একটি গির্জায় কয়েকজন রোহিঙ্গার দুর্দশার কথা শোনেন এবং তিনি নিজেও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন। রোহিঙ্গা শব্দটি মিয়ানমারের কর্তৃপক্ষের ...

Read More »

‘জিনের বাদশাহকে’ পুলিশে দিলেন সাংসদ

নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে অনেক দিন থেকেই প্রতারণা করে আসছিলেন নাজমুল হুদা (২৯)। সাধারণ মানুষের টাকা- পয়সা থেকে শুরু করে গরু, ছাগল ও হাঁস মুরগি হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটিয়েছেন। এমনই অভিযোগ পেয়ে তাকে কথিত এক জ্বীনের বাদশাকে পুলিশে দিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন। রোববার সকালে তিনি তাকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করেন। আটক নাজমুল হুদা নওগাঁ ...

Read More »

ধর্মঘট শেষে কর্মচঞ্চল বেনাপোল স্থলবন্দর

যশোরের বেনাপোল স্থলবন্দরে টানা তিন দিন ধর্মঘট পালনের পর আশ্বাসের ভিত্তিতে তা প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় পরিবহন শ্রমিক ইউনিয়ন। ভারত ও বাংলাদেশের ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মধ্যে শনিবার (২ ডিসেম্বর) বিকেলে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। এর পর আজ রোববার সকাল থেকে ফের কর্মচঞ্চল হয়ে ওঠে বন্দর। ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক থেকে একটি দেশীয় পুরাতন শুটারগান উদ্ধারের পর ট্রাকটি ...

Read More »

বিচারকদের শৃঙ্খলাবিধি : আরও এক সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

মোবাইল ফোনে মামলা পরিচালনার কথা চিন্তা করছে হাইকোর্ট

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশে আরও এক সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ। রোববার(৩ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষে সময় আবেদনের পরিপেক্ষিতে আদালত আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করেন। ভারপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আদালতে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপতি অনুমতি দিলে ৩ ডিসেম্বরের ...

Read More »

আনিসুল হকের মরদেহ ঢাকায়, আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের মরদেহ ঢাকায় পৌঁছেছে। ৩টায় আর্মি স্টেডিয়ামে তার মরদেহ নেওয়া হবে। আজ শনিবার দুপুর একটার দিকে বাংলাদেশ বিমানের বিজি ০০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে সরাসরি মেয়রের বনানীর বাসায় নেওয়া হচ্ছে মরদেহ। মরদেহ বহনকারী বিমানে করে ঢাকায় এসেছেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক ও নাতনি। ...

Read More »

২৭ জেলায় স্মার্ট এনআইডি বিতরণ শুরু

nurul huda ec

২৭ জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ নিয়ে ৩৭টি জেলায় এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলো। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিইসি এ কার্যক্রম উদ্বোধন করেন। গত আগস্ট মাস থেকে সিটি করপোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হলেও এবার জেলা শহরগুলোতে একযোগে এই ...

Read More »

তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার

চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ৩৯ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহ শুরু হবে ...

Read More »

না ফেরার দেশে মেয়র আনিসুল হক লন্ডনে জানাজা আজ

Anisul Hoq

যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট্রাল মস্কে (রিজেন্ট পার্ক মসজিদ নামে পরিচিত) স্থানীয় সময় আজ শুক্রবার জুমার নামাজের পর মেয়র আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এ কথা জানান। ওই কর্মকর্তা জানান, স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে লন্ডনের ...

Read More »