আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। আজ বুধবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। প্রতিবারের ...
Read More »বিকালে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রোহিঙ্গাদের দুর্দশা দেখতে তিনি কক্সবাজারও সফর করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার বিকাল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং তাদের মুখ থেকে সেই ভয়াবহতার কথা শুনবেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকা পৌঁছানোর পর রোববার সকালে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ...
Read More »মারমুখী ছাত্রলীগ, অশান্ত ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয়গুলোতে ফের মারমুখী অবস্থান নিয়েছে সরকারি দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের মারমুখী অবস্থানে ফের অশান্ত হয়ে উঠেছে ক্যাম্পাসগুলো। আধিপত্য বিস্তারের নামে ছাত্রলীগের এহেন কর্মকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। ছাত্রলীগের অবস্থানকে সঠিক বলে মত দিলেও উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটির সাবেক নেতাদের কেউ কেউ। তারা মনে করেন, ছাত্রলীগ সবচেয়ে বড় সংগঠন। ছাত্র রাজনীতির ইমেজ রক্ষায় ছাত্রলীগের দায় রয়েছে। ...
Read More »এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকবে ‘ফেসবুক-টুইটার’
১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টায় এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালে কেবল ওই ৩ ঘণ্টাই বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বিটিআরসিকে (বাংলাদেশ টেলিযোগাযোগ ...
Read More »আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখেছিলেন এমপি পুত্র!
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি মুহাম্মদ এডভোকেট মোস্তফা লুতফুল্লাহ একমাত্র ছেলে অনিক আজিজ (২৬) গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর সংসদ ভবন এলাকার ন্যাম ৫নং ভবনের ৫০৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটে সংসদ সদস্য তাঁর দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন। শনিবার রাতে ন্যাম ফ্লাটটিতে অনিক, তার বোন সৃষ্টি ও ড্রাইভার ছিলেন। রাতে খাওয়া-দাওয়া শেষে ...
Read More »আখেরি মোনাজাতে শান্তি-সমৃদ্ধি কামনায় ইজতেমা শেষ
আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমা এবারের মতো শেষ হয়েছে। মোনাজাতে লাখ লাখ মুসল্লি দুই হাত তুলে আল্লাহর দরবারে সৎ ও ন্যায়ের পথে থেকে ইসলামের মর্মবাণী অনুসরণের জন্য আল্লাহর করুণা প্রার্থনা করেছেন। এ সময় তাঁরা চোখের জলে জাহানের সব মানুষের জন্য মঙ্গল কামনা করেন। আজ রোববার(২১ জানুয়ারি) সকাল ...
Read More »আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন মাদরাসা শিক্ষকরা
‘জাতীয়করণের চেষ্টা করা হবে’ কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড সচিবের আশ্বাসে অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা এই ঘোষণা দেন। এর আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড সচিব উপস্থিত হয়ে অনশনরত শিক্ষকদের সাথে বৈঠক করেন। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে মাদ্রাসা জাতীয়করণে দাবিতে আমরণ অনশনে টানা ৭ম দিনে ১৭৮ জন ইবতেদায়ি শিক্ষক ...
Read More »কুমিল্লায় ডেমু ট্রেন ও ট্রাকের সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লার বানাসোয়া ব্রিজ সংলগ্ন স্থানে ডেমু ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেট ও চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে কুমিল্লা স্টেশনে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এছাড়া দুর্ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ...
Read More »ইজতেমায় যাচ্ছেন না মাওলানা সাদ
তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি এবারের বিশ্ব ইজতেমায় যাচ্ছেন না। বিক্ষোভ-আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আমাদের জানিয়েছেন, সার্বিক বিষয় বিবেচনা করে মাওলানা সাদ ইজতেমা ময়দানে যোগ দিচ্ছেন না। তিনি কাকরাইল মসজিদে অবস্থান ...
Read More »৫০ বছর পর দেশে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড
বয়ে যাওয়া উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ৫০ বছর পর দেশে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে আজ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গত ৫০ বছরের মধ্যে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur