ঢাকার বাতাসে বিষ—কথাটা প্রায় সবারই মুখস্থ। কিন্তু কতটা বিষ, কতটা বিপজ্জনক, কতটা ভয়ংকর তা কি সঠিকভাবে আমরা জানি? সেটাও এত দিন ঢাকাবাসীসহ দেশের অনেকেই জেনেছে আমাদের দেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি কারো যৌথ গবেষণার ফলাফল থেকে, যা মাঝেমধ্যে দেশ-বিদেশের পত্রপত্রিকায় ছাপা হতো। চার বছর হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রকল্পের আওতায় ঢাকায় মার্কিন দূতাবাস অত্যাধুনিক প্রযুক্তি বসিয়ে ঢাকার বাতাসে দূষণ ও ...
Read More »ফেরি করে যখন পল্লী বিদ্যুতের সংযোগ বিক্রি
‘বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ!’ বিদ্যুৎ অফিসের লোকদের এমন ডাকে প্রথমে আশ্চর্য হতে পারেন। কিন্তু বিষয়টি আশ্চর্যের হলেও সত্য। বিদ্যুৎ এখন ফেরি করে বিক্রি হচ্ছে। ভ্যান গাড়িতে মিটার, তার ও বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে লাইনম্যানরা একেকদিন একেক এলাকায় ছুঁটছেন। যাদের বাড়িতে বিদ্যুৎ নেই তাদের আর অফিসে না গেলেও চলবে। যোগাযোগ করে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে ‘আলোর ফেরিওয়ালা ’ ব্যানার লাগানো ভ্যান। ঘরে ওয়ারিং ...
Read More »আরেক আসনে ধানের শীষের জয়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি আসনে জয় পেয়েছে বিএনপি। বুধবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের পর বিজয়ের মুকুট উঠল বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়ার মাথায়। ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ...
Read More »কুমিল্লায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দু’ফল ব্যবসায়ী নিহত
কুমিল্লার দাউদকান্দিতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কের দাউদকান্দি পুটিয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই ফল ব্যবসায়ীর মধ্যে মো.জসিম উদ্দিন কুমিল্লা তিতাস উপজেলার কেশবপুর গ্রামের মৃত-হেনু মিয়ার ছেলে। অপর ফল ব্যবসায়ীর নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান স্থানীয় পুলিশ। কুমিল্লা দাউদকান্দি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ...
Read More »শপথ নিলেন ২৪ মন্ত্রী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের রেকর্ড গড়ার পর চমক লাগানো মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ নিলেন। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন শেখ হাসিনা। এ ছাড়া রয়েছেন মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন। সোমবার বিকেল ৩টা ৪৬ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ...
Read More »সিএতে প্রথম হয়েছিলেন লোটাস কামাল
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কুমিল্লার ১১টি সংসদীয় আসন থেকে কে কে মন্ত্রী হচ্ছেন এমন আলোচনা ছিল সর্বত্র। নিজ নিজ প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল সরব প্রচারণা। তবে বর্তমান পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল অর্থমন্ত্রী হতে যাচ্ছেন এমন আলোচনা ছিল নির্বাচনের পর থেকেই। আর সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আ.হ.ম মুস্তফা কামালই (লোটাস কামাল) বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ...
Read More »পদ্মার ইলিশের জিন বিন্যাসে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ
ইলিশ নিয়ে আরেকটি সাফল্য যুক্ত হলো বাংলাদেশের। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতির পর এবার ইলিশের জীবনরহস্য উদ্ঘাটনের আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশি গবেষক দল উদ্ভাবিত পদ্মার ইলিশের জিন বিন্যাস বা জিনোম সিকোয়েন্স বিশ্বখ্যাত জার্নাল বায়োমেড সেন্ট্রাল (বিএমসি) প্রকাশ করেছে। লন্ডনভিত্তিক জার্নালটিতে বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। ইলিশের জিনতত্ত্বের ওপর কাজ করা বিভিন্ন দেশের ...
Read More »মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ৫ গণমাধ্যম মালিক
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে যে সরকার গঠন করতে যাচ্ছে তাতে ঠাঁই পেয়েছেন পাঁচ গণমাধ্যমের মালিক। ৪৬ সদস্যের এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী থাকছেন। রোববার(০৭ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদে ঠাঁই পাওয়া দুই মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী এবং এক উপ-মন্ত্রী সরাসরি ...
Read More »ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত
বরিশালের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। নিহত যুবকের নাম শাকিব। রোববার ভোর রাতে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় মেঘনা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ এ্যাডভেঞ্চার-৯ ঘন কুয়াশার কারণে চলতে না পেরে কালিগঞ্জের একটি চরে নোঙর করে রাখে। এসময় ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন-৬ কুয়াশায় দিকভ্রান্ত ...
Read More »দেশে পৌঁছেছে সৈয়দ আশরাফের মরদেহ
ঢাকায় পৌঁছেছে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা। শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তার মরদেহবাহী বাংলাদেশ বিমানের বিজি০৮৯ ফ্লাইটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বিকেল থেকেই অপেক্ষা করছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের মুখপাত্র ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur