করোনাভাইরাস মহামারীর কারণে এবারের এসএসসির টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। ২১ মার্চ রোববার ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ এপ্রিল ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের শেষ তারিখ ৭ এপ্রিল। ফরম পূরণের কাজ চলবে অনলাইনে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে। টেস্ট পরীক্ষা প্রসঙ্গে ...
Read More »‘মাস্ক পরার অভ্যাস,করোনামুক্ত বাংলাদেশ’ কার্যক্রম শুরু : আইজিপি
মহামারি করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে বিশেষ কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামছে পুলিশ। আজ রোববার ২১ মার্চ থেকে ঢাকা মহানগরসহ সারা দেশেই পুলিশ সদস্যরা মাঠে থাকবেন। বৃহস্পতিবার ১৮ মার্চ করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপি পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ করোনা রোধে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এ কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন। অনুষ্ঠানে আইজিপি ...
Read More »‘মতলব এক্সপ্রেস’ বাসে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু
কুমিল্লার গৌরীপুরে মতলব এক্সপ্রেস বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় শামসুন্নাহার বেগম (৭৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আগুনে দগ্ধ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ২১ মার্চ রোববার ভোর ৫টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হলো। গত ১৫ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা ...
Read More »কুমিল্লায় বাড়ি নির্মাণ কাজে চাঁদাবাজী বন্ধে পুলিশের বিশেষ উদ্যোগ
‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বাড়ি নির্মাণ কাজে চাঁদাবাজী বন্ধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। নির্মাণ সামগ্রী সরবরাহের নামে এবং অন্য যে কোনো ধরণের চাঁদাবাজী প্রতিরোধ কল্পে ‘বিশেষ কুইক রেসপন্স টিম’ নামে পুলিশের একটি পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে। ২০ মার্চ শনিবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডে এই কর্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ...
Read More »দু’মাসের মধ্যে ৪১তম বিসিএসের ফল
আগামি দু’মাসের মধ্যে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো.সোহরাব হোসাইন। শুক্রবার ১৯ মার্চ পরীক্ষা চলাকালীন লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রসঙ্গত, শুক্রবার ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে বেলা ১২টা পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম,রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ...
Read More »২৬ মার্চের কর্মসূচি ঘোষণা করলেন কাদের
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি শুক্রবার ১৯ মার্চ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ ঘোষণা দেন। তিনি জানান, ২৬ মার্চ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল সাড়ে ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা। সাড়ে ৮ টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। ২৮ ...
Read More »প্রাথমিক শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন শুরু
প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি (একক পরিচয়) দিতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। প্রোফাইলে একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য সন্নিবেশিত থাকবে। প্রোফাইলের তথ্য থেকে তৈরি করা হবে ইউনিক আইডি। এ আইডিই থেকেই পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র পাবে শিক্ষার্থীরা। ২০২০ সালে শিক্ষার্থীদের ইউনিক আইডি দেয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে বিগত এক বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তা ...
Read More »করোনাকালে ‘অন্যরকম’ বিসিএস শুরু
কোভিড-১৯ পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ৮ বিভাগের পরীক্ষা কেন্দ্রগুলোতে চাকরিপ্রার্থীরা এসে ভিড় করেন। তবে প্রতি বছরের ন্যায় এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে চিরচেনা পরিবেশ ছিল না। অন্যরকম পরিবেশে কড়া স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। চাকরিপ্রত্যাশীরা সামাজিক দূরত্ব মেনে পরীক্ষায় বসেছেন। শুক্রবার ...
Read More »এবারও ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ
অন্যান্য বছরের মতো এবারও ২৫ মার্চ গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। কালরাতের প্রথম প্রহর স্মরণে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী ...
Read More »কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে প্রত্যুষে কুমিল্লা নগরীর নগর উদ্যানে স্থাপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur