আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিল করা হবে। সোমবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে চলমান সাত দিনের লকডাউন তথা কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সক্রিয় চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি। ...
Read More »চলমান বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে দেশে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে রোববার (১৮ এপ্রিল) রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। ধীরে ধীরে এ বিধিনিষেধ শেষ ...
Read More »স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড ব্যবহারের নির্দেশ
‘লকডাউন’ পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবশ্যিকভাবে আইডি কার্ড ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার ১৯ এপ্রিল সকালে এ নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট অধিদফতর। নির্দেশনায় বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার নিমিত্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালসমূহ জনসাধারণের মাঝে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসক ও নার্সসহ ...
Read More »দেশে ৭১ লাখ টিকা দেয়া সম্পন্ন
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে রবিবার ১৮ এপ্রিল পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ১৪ হাজার ৯০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ লাখ ৬৬ হাজার ৬০৯ জন। দু’ডোজ মিলিয়ে ৭০ লাখ ৮০ হাজার ৬৯৯ ডোজ টিকা দেয়া হয়েছে। টিকা গ্রহীতাদের মধ্যে ৯৭২ জনের মাথা ব্যথা,গলা ব্যথা,হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। রবিবার ১৮ এপ্রিল টিকাদান বিষয়ক নিয়মিত ...
Read More »প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে ৩৬ লাখ ২৫ হাজার পরিবার: সেতুমন্ত্রী
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। রোববার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় করোনায় কর্মহীন মানুষের পাশাপাশি ত্যাগ ও সংযমের মাস রমজানে অসহায় ও দরিদ্রদের প্রতি মানবিক ...
Read More »মালিক সমিতির ২২ এপ্রিল থেকে মার্কেট খুলে দেয়ার দাবি
আগামি ২২ এপ্রিল থেকে প্রয়োজনীয় সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে মার্কেট, দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ তিন দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। এছাড়া শ্রমিক-কর্মচারীদের দু’মাসের বেতন ও বোনাসের ৯৬ হাজার ৭০৮ কোটি টাকার অর্ধেক ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রদান এবং দেশের সার্বিক অর্থনৈতিক অচলাবস্থা দূর করার লক্ষ্যে আগামি ...
Read More »সৌদিতে ল্যান্ডিং অনুমতি, আরও ১২’টি বিশেষ ফ্লাইট
বাংলাদেশ থেকে সৌদি আরবে ফ্লাইট ল্যান্ডিং অনুমতি মিলেছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেইসঙ্গে আজ রোববার সারাদিনে পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত আছে। রোববার গণমাধ্যমকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাপরিচালক তাহেরা খন্দকার বলেন, বিশেষ ফ্লাইট পরিচালনার দ্বিতীয় দিনে কোনো সমস্যা নেই। সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি মিলেছে। জেদ্দায় অনুমতি ছিল কিন্তু রিয়াদ ও দাম্মামে ...
Read More »৬৮ লাখ ৫১ হাজার ডোজ টিকা দেয়া শেষ
প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হয়েছে ৬৮ লাখ ৫০ হাজার ৮০৯ ডোজ। আজ শনিবার ১৭ এপ্রিল টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। তাদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন। সব মিলিয়ে ৯৬৭ জনের ...
Read More »করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন
অবশেষে চলেই গেলেন দেশের গুণী অভিনেতা এস এম মহসীন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়ে পড়েছিল মারাত্মকভাবে। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন। এদিকে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জাগো নিউজকে নিশ্চিত ...
Read More »ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ ও ৩টি ট্রলারডুবি
ভোলার চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া-ঢালচর নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও ৩টি মাছধরা ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া-ঢালচর নৌপথের যাত্রীবাহী লঞ্চের মাস্টার মো. ফিরোজ কেরানী বলেন, গতকাল শুক্রবার লঞ্চটি সকাল ৯টার দিকে ঢালচর থেকে কচ্ছপিয়ার উদ্দেশে ছেড়ে যায়। আবার ৩টার দিকে কচ্ছপিয়া থেকে ঢালচরের উদ্দেশে ছেড়ে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur