করোনাকালে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে আর ভোটের দরকার হচ্ছে না। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম খান। ২০ জুন রোববার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন। ...
Read More »রাজশাহী করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ ও বাকি ৭ জন উপসর্গে মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ। ২১ জুন সোমবার রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার (২০ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১৩ ...
Read More »ফাইজারের টিকা দেয়া শুরু সোমবার
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার ২১ জুন থেকে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,রাজধানীর ৩টি কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। রোববার ২০ জুন করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক ...
Read More »জাফলংয়ে বেড়াতে গিয়ে ফেরার পথে ৫ জনের মৃত্যু
নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। শনিবার রাত ১২টার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কের নরসিংদী সাকুরার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সিলেটে মাজার জিয়ারত শেষে জাফলং বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন— সাভারের আশুলিয়ার জিরাবো এলাকার আব্দুর রশিদের স্ত্রী রুবি আক্তার (৩৩), তার মেয়ে রাইমা খান ...
Read More »রাজশাহী করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১০ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। আর নয়জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং নওগাঁর একজন রয়েছেন। এ নিয়ে ...
Read More »কুমিল্লায় তিনটি হত্যা মামলাসহ ৩০ মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় তিনটি হত্যা মামলাসহ ৩০ মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিমকে গ্রেফতার করেছে ১০ বিজিবি। শুক্রবার গভীর রাতে কুমিল্লা সীমান্তের কেরানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শনিবার বিকালে তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। গ্রেফতারকৃত রেজাউল করিম জেলার সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে। ...
Read More »কুমিল্লায় গুলি ভর্তি রিভলবারসহ কানা টিপুকে গ্রেফতার
কুমিল্লায় বিদেশী রিভলবারসহ চিহ্নিত সন্ত্রাসী আব্দুল্লাহ আল টিপু ওরফে কানা টিপুকে গ্রেফতার করেছে র্যাব। ১৯ জুন শনিবার দুপুরে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশী রিভলবারস তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল নগরীর দক্ষিণ চর্থা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ...
Read More »রাজশাহী করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় তিনজন ও বাকি সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ। ১৯ জুন শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ...
Read More »তৈরি পোশাক খাতের বৈশ্বিক সম্মেলন ২২ জুন শুরু
বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিয়োজিত নারী শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় উদ্ভাবনী পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে তিন দিনব্যাপি ভার্চুয়াল বৈশ্বিক সম্মেলন শুরু হচ্ছে। ‘স্টিচ ফর আরএমজি গ্লোবাল ইনোভেশন কনফারেন্স’ শীর্ষক এ অনুষ্ঠান আগামি ২২ জুন মঙ্গলবার থেকে শুরু হবে। যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে ব্র্যাক এবং সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন। এর উদ্দেশ্য হচ্ছে—বহুমুখী অংশীদারিত্বের মাধ্যমে দেশে তৈরি পোশাক খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে ...
Read More »প্রাথমিকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে কঠোর নির্দেশ
কোনও কর্মকর্তা বা শিক্ষক গুরুতর অভিযোগ করার পরও কোনও ব্যবস্থা নেন না নিয়ন্ত্রণকারী কর্মকর্তা। স্বজনপ্রীতি ও নিজের সুবিধা আদায়ের জন্য এসব কাজ করে থাকেন সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা। এ পরিস্থিতি উত্তরণে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠপর্যায়সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং শিক্ষকরা অপরাধ করলেও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নিয়ে বাঁচানোর চেষ্টা করা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur