ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় এবং বাবার ...
Read More »পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি
সেপ্টেম্বরের ১ তারিখের পরিবর্তে ১২ অক্টোবর থেকে দেশজুড়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রথমবারের মতো সরকার প ৫ কোটি শিশুকে বিনামূল্যে এ ভ্যাকসিন দেবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা এ টিকা পাবে। টিকা পেতে https://vaxepi.gov.bd/registration/tcv এ নিবন্ধন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর। নিবন্ধন শুরু হয়েছে ১ আগস্ট থেকে। নিবন্ধনের পর ...
Read More »৭২ ঘণ্টার মধ্যে ২০ জেলায় বন্যার শঙ্কা
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ থেকে ১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫ থেকে ২০টি জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার মতে, এই বন্যা ভারতীয়দের ‘পানি সন্ত্রাসের’ কারণে হতে পারে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শঙ্কার কথা প্রকাশ করেন তিনি। মোস্তফা কামাল পলাশ বলেন, ‘বৃহস্পতিবার থেকে ...
Read More »তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ১৫ হাজার মানুষ পানিবন্দি
উজানের পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার থেকে ১৫ সেন্টিমিটার ওপরে রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর আগে বুধবার (১৩ আগস্ট) সকালে পানি বিপৎসীমা অতিক্রম করে প্রথমে ৭ সেন্টিমিটার ওপরে পৌঁছায়, পরে কিছুটা ...
Read More »প্রয়োজনে আবারও রাজপথে নামার জন্যে প্রস্তুত : ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন যে লক্ষ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শৈর সরকারের পতন করা হয়েছিলো, সেই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে আবারও রাজপথে নামার জন্যে প্রস্তুত আছি। জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন-২০২৫ উপলক্ষে রাজধানীর মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ...
Read More »২৫-‘২৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা
কৃষি উৎপাদন বৃদ্ধি,মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে ২৫-‘২৬ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরের ৩৮ হাজার কোটি টাকার তুলনায় এ লক্ষ্য ২.৬৩ বেশি। মঙ্গলবার ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড.আহসান এইচ মনসুর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন। ...
Read More »সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৭ জরুরি নির্দেশনা
বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাতটি জরুরি নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব মো.জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন/প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্দেশনাগুলো হলো ...
Read More »এমপিওভুক্ত শিক্ষকদের ঢাকায় মহাসমাবেশ চলছে
জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা। ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেয়া হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার ১৩ আগস্ট সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এ কর্মসূচি ...
Read More »কিন্ডারগার্টেনসহ প্রা.বিদ্যালয়গুলোকে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভূক্তির দাবি
‘প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই’ এ স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। মঙ্গলবার ১২ আগস্ট সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবী জানান সংগঠনের চাঁদপুর জেলা ও উপজেলা শাখার নেতারা। সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অন্তর্ভূক্তির দাবী ...
Read More »সারা দেশে বজ্রবৃষ্টির আভাস
সারা দেশে ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এসময় তিন বিভাগে ভারি বর্ষণের শঙ্কাও রয়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur