কুমিল্লা জেলাতেও আজ শনিবার থেকে কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দান কর্মসূচী শুরু হয়েছে। কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম, চান্দিনাসহ কয়েকটি উপজেলায় কমিউনিটি ক্লিনিকে সিনোফার্মের টিকা প্রদান শুরু হয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় ৪ শত ৬৭টি কমিউনিটি ...
Read More »ভাড়া না বাড়ানো পর্যন্ত সারাদেশে লঞ্চ চলবে না
ভাড়া না বাড়ানো পর্যন্ত লঞ্চ না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা (যাপ)। শনিবার (৬ নভেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান। ইতোমধ্যে সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ সরানো হচ্ছে বলে জানা গেছে। শহিদুল ইসলাম বলেন, ২০১৩ সালের পর থেকে লঞ্চের ভাড়া বাড়ানো হয়নি। আমরা বেশ কয়েক বছর ধরেই নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ ...
Read More »কুমিল্লা থেকে বিভিন্ন রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং যাত্রীবাহী যানবাহনে তেলের দামের সাথে ভাড়া সমন্ব্যের দাবিতে কুমিল্লায় প্রথম দিনের মত পরিবহন ধর্মঘট চলছে। ভোর ৬টা থেকে কুমিল্লার সকল বাস ও ট্রাক চলাচল বন্ধ রেখেছে কুমিল্লা জেলা পরিবহন মালিক সমিতি। কুমিল্লার ৩টি বাস ট্রার্মিনাল থেকে ৪টি রুটে ২৬টি পরিবহনের প্রায় ২ হাজার বাস কুমিল্লা থেকে অনিদিষ্টকালের জন্য চলাচল বন্ধ রাখা হয়েছে। কুমিল্লা জেলা ...
Read More »গণপরিবহণ বন্ধে চরম দুর্ভোগে যাত্রীরা
জরুরি প্রয়োজন ছাড়াও শুক্রবার বন্ধের দিনে অনেকে পরিবার পরিজন নিয়ে বেরিয়ে রাস্তায় এসে পড়েছেন যারপরনাই দুরাবস্থায়। অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে উদ্দেশ্যে রওনা করেন। দুই একটি সিএনজি অটোরিকশা পাওয়া গেলেও ভাড়া হাঁকছে কয়েকগুণ বেশি। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সকাল ৬টা থেকে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। অনেকের জানা ছিল না জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহণ চলাচল বন্ধ ...
Read More »লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক শুক্রবার
ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর এবার সড়ক পথে পণ্য ও যাত্রী ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন পরিবহন মালিকরা। ভাড়া না বাড়ানো হলে শুক্রবার (৫ নভেম্বর) থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি লঞ্চ মালিকরা। আগামীকাল বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। ৪ নভেম্বর বৃহস্পতিবার লঞ্চ মালিক ...
Read More »সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই গ্রেফতার নয় : আইনমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সাংবাদিকদের গ্রেফতার করা না হয় সে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার ৪ নভেম্বর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন,‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেফতার করা না হয়। এ বিষয়টি তাঁকে বলেছি। তিনিও এতে সায় দিয়েছেন।’ আইনমন্ত্রী ...
Read More »ঋণ খেলাপিদের আইনি অধিকার থাকতে পারে না : হাইকোর্ট
ঋণ খেলাপিদের কোনো আইনি অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার ৪ নভেম্বর হাইকোর্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে শুনানিতে এমন মন্তব্য করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের এক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঋণ খেলাপি হওয়ার কারণে মনোনয়ন বাতিল হওয়া মহিউদ্দিন সিদ্দিকী নামে ইউপি সদস্য পদপ্রার্থীর রিটের শুনানিকালে আদালত এ মন্তব্য করেন। আদালতে মহিউদ্দিন সিদ্দিকীর আইনজীবী অ্যাড. ...
Read More »সারাদেশে ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘটের ডাক
জ্বালানি তেলের দাম না কমালে শুক্রবার (৫ নভেম্বর) থেকে পণ্যপরিবহন চলাচল বন্ধ রাখবে ট্রাকসহ পণ্য পরিবহন মালিকরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাংক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। তিনি বলেন, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে মালিক ও শ্রমিকরা ধর্মঘটে যেতে বাধ্য হবে। কারণ ...
Read More »চাঁদপুরের একজনসহ ৬ পরিবহণ চাঁদাবাজ গ্রেফতার
বিভিন্ন সংগঠনের নাম ভাঙিয়ে পরিবহণ থেকে চাঁদা তোলার সময় রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকা থেকে চাঁদপুরের একজনসহ ৬ চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার গভীর রাতে র্যাব-১০ এর সিপিসি তিন লালবাগ ক্যাম্পের একটি অভিযানিক দল যাত্রাবাড়ী ও কদমতলী থানার ভিন্ন এলাকা থেকে তাদের আটক করে যাত্রাবাড়ি ও কদমতলী থানায় সোপর্দ করে। আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের মো. সজিব হোসেন ...
Read More »দু’ডোজের আওতায় ৩ কোটি মানুষ
সারা দেশে আজ ৫ লাখ ৯৭ হাজার ৪৯৯ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭৫২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জনকে। ৩ নভেম্বর বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। দেশে এখন পর্যন্ত করোনার টিকা এসেছে ৭ কোটি ৭২ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur