Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

কুমিল্লা নগরীতে ১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জেরে কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় ১৮ মামলার আসামি এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মহরম আলী (৩৫) নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা মৃত চারু মিয়ার ছেলে। শনিবার রাত ৮ টার দিকে কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইকে মহরম পাথুরিয়া পাড়ার দিকে যাচ্ছিলো। পথে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত মহরমকে কোপ দেয়। এতে মহরম ছিটকে পড়ে। অপু ...

Read More »

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িত নয়ন-পিয়াস-রিপন বাহিনীর প্রধানসহ তিনজনকে ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে র‍্যাব-১১ -এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ আগস্ট মধ্য রাতে রাজধানীর মতিঝিলের গাংচিল হোটেলে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় হামলার ঘটনায় জড়িত ...

Read More »

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

election

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ৩০ নভেম্বর প্রকাশ করা হতে পারে। তার আগে ১ নভেম্বর প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা । ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর,তারাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে। ২৭ আগস্ট ইসির কর্মপরিকল্পনায় ভোটারের বিষয়ে এমন পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এদিকে গত ১০ আগস্ট ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগে ...

Read More »

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

nazrul...

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ ১২ ভাদ্র, তার ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ...

Read More »

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪১ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনা ও ট্রাকচালকের অবহেলার কারণে রাত থেকে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১০টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে এ যানজট স্বাভাবিক হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই জুলহাস উদ্দিন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের এই যানজটের ...

Read More »

পিআর পদ্ধতি হলো মানুষের সঙ্গে প্রতারণা: বরকত উল্লাহ বুলু

নির্বাচনে পিআর পদ্ধতিকে ‘মানুষকে বিভ্রান্ত করার কৌশল’ বলে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এ প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের কৌশল উপমহাদেশের কোথাও নেই উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর পদ্ধতির নামে ষড়যন্ত্র করছে, নির্বাচন বিলম্বিত করতে চায় বা বন্ধ করতে চায়—তাদের ব্যাপারে সজাগ ...

Read More »

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৪ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ১০০ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।  চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ...

Read More »

কুমিল্লায় বাবা-মা ও ২ সন্তান নিহত: বন্ধ হচ্ছে বিপজ্জনক সেই ইউটার্ন

কুমিল্লায় প্রাইভেট কারের ওপর সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান উল্টে একই পরিবারের ৪ জন নিহতের পর এবার বিপজ্জনক সেই ইউটার্ন বন্ধ হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সড়ক ও জনপথ বিভাগকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন উত্তর রামপুর এলাকার ইউটার্নটি বন্ধ করার প্রয়োজনীয় কাজ শেষ করতে বলা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সেনাবাহিনীর কর্মকর্তা ২৩ বীরের অধিনায়ক লে. কর্নেল ...

Read More »

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোডের রামপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে প্রাইভেট ...

Read More »

চাকরির নামে বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণ

চাকরির প্রলোভন দেখিয়ে যুবকদের ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া অভিযোগে রাজধানীর মিরপুর থেকে প্রতারণা চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে মিরপুরের বিভিন্ন স্থানে একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. বিপ্লব খান (৩৩), ফারিন তানহা তোফা (২৯), সম্পা আক্তার (২৪), শাহ মোহাম্মদ জোবায়ের অভিক (২৩), মো. ...

Read More »