Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহন চলাচল স্বাভাবিক

অন্যান্য বছর গুলোতে ঈদের আগের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যানজটের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও এবার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে ও স্বাভাবিক গতিতে। দাউদকান্দির টোরপ্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত কুমিল্লার কোথাও যানজট খবর পাওয়া যায়নি। মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের সংখ্যাও কম। বাস কাউন্টার গুলোতোও যাত্রীর ভীড় নেই। ঢাকার যাত্রাবাড়ী থেকে নারায়নগঞ্জের কাঁচপুর পর্যন্ত যানবাহনের চাপ রয়েছে, পাশাপাশি মহাসড়কের ...

Read More »

এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

ঈদের ছুটিতে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ। ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ ...

Read More »

ঝড়-বৃষ্টিতে কাটতে পারে ঈদ

রোববার সন্ধ্যায় চাঁদের বয়স একদিনেরও অনেক কম থাকবে। তাই বাংলাদেশ থেকে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আগামী মঙ্গলবার ঈদ হতে পারে। ওইদিন ঢাকাসহ দেশের সব বিভাগেই কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যায় ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার (২ মে) ...

Read More »

ঈদকে সামনে রেখে টুপি কারখানাগুলোতে ব্যস্ততা

কুমিল্লার মুরাদনগর উপজেলার হাফেজ ইয়াকুব আলী। ১৯৯৪ সালে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। পরবর্তীতে চাকুরী হয় সৌদি আরবে। ইয়াকুব স্বপ্ন দেখতেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবার। স্বপ্ন বাস্তবায়নে ছোট্ট পরিসরে চালু করেন ‘নাবিলা রহমান ক্যাপ ইন্টারন্যাশনাল’ নামে একটি টুপি কারখানা। মাত্র ৩টি মেশিন নিয়ে যাত্রা করা প্রতিষ্ঠানটি কয়েক বছরের ব্যাবধানেই পরিণত হয় লিমিটেড কোম্পানীতে। সৃষ্টি হয় প্রায় ৫শ’ বেকার নারী-পুরুষের ...

Read More »

গুলশানে মুহিতের প্রথম জানাজা সম্পন্ন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা ৫ মিনিটের দিকে রাজধানীর গুলশান আজাদ মসজিদে নানা শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ প্লাজায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দ্বিতীয় জানাজার কর্মসূচি বাতিল করা হয়। গুলশান আজাদ মসজিদের জানাজায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আবুল মাল আবদুল মুহিতের ...

Read More »

ছাদে যাত্রী বহন করায় সদরঘাটে ৪ লঞ্চকে জরিমানা

শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। ঈদের ছুটি কাটাতে ট্রেন, বাস ও লঞ্চঘাটে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। আর ঘরমুখী মানুষের ভিড়কে কাজে লাগিয়ে নিয়ম ভেঙে ছাদেও যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো। আর এ অভিযোগে চারটি লঞ্চকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ...

Read More »

ফেনীতে সিএনজিতে ৯ লাখ হারানোর টাকা ৩ ঘন্টা মধ্যে উদ্ধার

চাঁদপুরের কচুয়ার রাজবাড়ী গ্রামের কৃতি সন্তান,ফেনী সদর থানায় কর্মরত থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল আলমের তৎপরতায় রোকেয়া বেগম নামের এক নারীর সিএনজিতে টাকা হারানোর ৩ঘন্টার মধ্যে টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ফেনী সদর এলাকার একাডেমী রোডের শিরীন মঞ্জিলের বাসিন্দা মিলন মিয়ার স্ত্রী রোকেয়া আক্তার তার স্বামীসহ একটি স্কুল ব্যাগে করে সিএনজি যোগে রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। এসময় রোকেয়া বেগম ভুলবশত ...

Read More »

মুন্সীগঞ্জে ভিড়ছে না লঞ্চ, যাত্রীদের চরম ভোগান্তি

৩৩ দিন বন্ধ থাকার পর গত শনিবার (২৩ এপ্রিল) মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে শুরু হয়েছে ছোট লঞ্চ চলাচল। এর আগে গত ২০ মার্চ থেকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনার পর নৌরুটে সব ধরনের ছোট লঞ্চ চলাচল স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশনা দেয় বিআইডব্লিউটিএ। তবে নতুন করে চলাচল শুরু হলেও মুন্সীগঞ্জ ঘাট না ধরে লঞ্চগুলো আসা-যাওয়া করছে বলে অভিযোগ উঠেছে। এতে ...

Read More »

ঈদের আগে ব্যাংকে নগদ টাকার সংকট

Tk

ঈদের কেনাকাটাকে সামনে রেখে আগের তুলনায় হঠাৎ নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। অনেকে ব্যাংক থেকে টাকা তুলে ঈদের কেনাকাটা করছেন। এতে ব্যাংকগুলোর নগদ অর্থের ঘাটতি বেড়ে যাচ্ছে। সে কারণে উচ্চ সুদে ধার করছে ব্যাংকগুলো। নগদ টাকার সরবরাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকও উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ধারের মাধ্যমে নগদ টাকার ঘাটতি মেটানোর সুযোগ দিতে আন্তঃব্যাংক মানি মার্কেট প্ল্যাটফরমগুলো ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ...

Read More »

হজের প্রথম ফ্লাইট ৩১ মে

Airlines

আগামি ৩১ মে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। মঙ্গলবার ২৬ এপ্রিল সচিবালয়ে এক সভা শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। মাহবুব আলী জানান, ৭৫ ফ্লাইটে ৩১ হাজার হজযাত্রী এবার সৌদি আরব যাবেন। তাদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। সচিবালয়ে অনুষ্ঠিত হওয়া ওই সভায় ...

Read More »