Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

সারা দেশের মার্কেটে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না সেই তদন্তে মাঠে নেমেছে পুলিশ, র‍্যাবসহ সব গোয়েন্দা সংস্থা। এসব আগুনের ধরন, সময় প্রভৃতি বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের কাছে প্রশ্ন উঠেছে যে, এসব অগ্নিকাণ্ড কি নিছক দুর্ঘটনা, নাকি কোনো নাশকতা? ঈদের আগেই কেন একাধিক মার্কেটে আগুন লাগছে, আগুন নেভানোর সময় ...

Read More »

১৯৬৫ সালের পর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে এ তাপমাত্রাও ছাড়িয়ে গেছে। আজ শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, ১৯৬৫ সালের পর এটি ঢাকার সবচেয়ে বেশি তাপমাত্রা। এর আগে ১৯৬৫ সালে ঢাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। চরম গরমে শনিবারও (১৫ ...

Read More »

নিউমার্কেটে আগুন : নিয়ন্ত্রণে ইউনিট বেড়ে ৩০

রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার একাংশে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মোট ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। ...

Read More »

গুলিস্তান পাতাল মার্কেট অগ্নি ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটকে অতি অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সংস্থাটির ঢাকা জোন-১ এর প্রধান মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অগ্নিঝুঁকি পরীক্ষার জন্য গুলিস্তানের পাতাল মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি টিম। বজলুর রশিদ বলেন, ‘গুলিস্তান পাতাল মার্কেটে পানির কোনো ...

Read More »

ঈদের আগে ৩ দিন ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

পবিত্র ঈদুল ফিত‌রের আগে ১৯, ২০ ও ২১ এপ্রিল (বুধ, বৃহস্প‌তি ও শুক্রবার) সীমিত পরিসরে খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংক। আজ বৃহস্প‌তিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এসংক্রান্ত নির্দেশনা জা‌রি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। ...

Read More »

লঞ্চ-ফেরিতে বাড়তি ভাড়া আদায় বন্ধে মোবাইল কোর্ট

লঞ্চ ও ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ও বাড়তি ভাড়া আদায় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহণ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনায় সমন্বয় করবে। এ ছাড়া বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর ১৬১১৩ সক্রিয় থাকবে। ওই নাম্বারে যেকোনো অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার নৌপরিবহণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের ...

Read More »

নির্বাচনে সাংবাদিক নীতিমালা প্রয়োজনে সংশোধন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,‘ নির্বাচনকালে দায়িত্ব পালনকারী সাংবাদিক নীতিমালা নিয়ে উদ্বেগের কিছু নেই। প্রয়োজনে এ নীতিমালা সংশোধন করা হবে। সংযোজন-বিয়োজন করা হবে।’ বুধবার নীতিমালা জারির পর থেকেই নানা মহলের সমালোচনার মুখে পড়ে কমিশন। সেই সকল সমালোচনার সূত্র ধরে বৃহস্পতিবার ১৩ এপ্রিল নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন,‘আমরা সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য একটা নীতিমালা জারি করেছি। ...

Read More »

এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে আগস্টে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাইয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে যাচ্ছে। আগামী আগস্টে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। বুধবার (১২ এপ্রিল) তিনি জানান, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসির নির্বাচনী পরীক্ষা এক মাস পিছিয়ে ...

Read More »

লঞ্চে যাত্রীর খরা, অর্ধেক দামেও মিলছে টিকিট

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা থেকে বরিশাল বিভাগের অনেকেই লঞ্চে টিকিট কাটা শুরু করেছেন। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর জলপথে যাত্রীর চাপ অনেক কমেছে। এরপরও ঈদকে কেন্দ্র করে কিছুটা যাত্রী পাওয়ার আশা করছেন লঞ্চমালিকেরা। তবে এখন পর্যন্ত তেমন সাড়া নেই। যাত্রী পেতে টিকিটের দাম অর্ধেক করেছেন অনেকে। মূলত ১৭ বা ১৮ এপ্রিল থেকে যাত্রার ...

Read More »

হাজীগঞ্জের ৪ জনসহ গ্রেপ্তার ৬ মাদক কারবারি

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাবের-১১। র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় ১০ ও ১১ তারিখ পৃথক দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ১১ এপ্রিল মঙ্গলবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকা থেকে প্রায় ৩২ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ...

Read More »