Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

দাউদকান্দিতে বৃদ্ধ প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে হুইল চেয়ারে চলাফেরা করা ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৩ জুন মঙ্গলবার সকালে দাউদকান্দির টামটায় এ ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, টামটা গ্রামের এবিএম ওসমান গনি এবং আমির হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্তে বিরোধ চলে আসছিল। সম্পর্কে তারা আপন মামাতো ফুপাতো ভাই। ...

Read More »

দেশের মানুষের গড় আয়ু বেড়েছে

mask people

২০২১ সালের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০২২ সালের চূড়ান্ত হিসেবে দেশের মানুষের গড় আয়ু হয় ৭২ দশমিক ৪ বছর, যা ২০২১ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর এবং ২০২০ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২-এর প্রতিবেদন থেকে এসব ...

Read More »

১৮ জুন থেকে পাওয়া যাবে ঈদের নতুন টাকা

money tk

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৮ জুন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৫ জুন পর্যন্ত নতুন নোট বি‌নিময় করা যাবে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ...

Read More »

নতুন বরিশাল গড়ে তোলার অঙ্গীকার আবুল খায়ের আব্দুল্লাহর

বরিশাল সিটি কর্পোরেশনে বেসরকারিভাবে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেছেন, ‘নির্বাচনে জয়ী হতে যারা সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। নতুন বরিশাল গড়ে তুলতে নির্বাচনী ইশতেহারে উল্লেখিত আমার সব অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট থাকব।’ সোমবার (১২ জুন) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ ...

Read More »

কুমিল্লায় খেলা দেখতে যাওয়ার পথে প্রাণ হারালো ৪ জন, আহত ৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় কাভার্ডভ্যানের চাপায় পিকআপভ্যানের চালকসহ ৪ জন নিহত হয়েছেন । কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আজিজুর রহমান সিদ্দিকী দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো, শাহ আলমের ছেলে সাকিব(১৫), মোহন মিয়ার ছেলে সৈকত(১৬), আলী আহমেদের ছেলে মোরশেদ আলম( ২৪) এবং ভুতা মিয়ার ছেলে ফয়সাল (২১)। তারা সবাই সদর দক্ষিণ এলাকার বাসিন্দা। এ ...

Read More »

নাগরিকদের সেবা নিশ্চিতে হাইওয়ে পুলিশের ‘হ্যালো এইচপি’ অ্যাপস

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হাইওয়ে পুলিশের এবার নাগরিকদের সেবা সহজ ও নিশ্চিত করতে ‘হ্যালো এইচপি’ অ্যাপস চালু করেছে। রোববার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাগত বক্তব্যে এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন। তিনি জানান, হাইওয়েতে ঘটে যাওয়া যে কোনো বিষয়ে অভিযোগ পাঠানো যাবে এই অ্যাপসের মাধ্যমে। এছাড়াও ভাড়ার তালিকা, ...

Read More »

দফায় দফায় বাড়ছে ওষুধের দাম, মধ্যবিত্ত-নিম্নবিত্তদের কপালে চিন্তার ভাঁজ

চাল, ডাল, মাছ, মাংস, ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো কিনতে হাত পুড়ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের। ৫০ হাজার টাকা মাসিক আয়েও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। এরমধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আছে ওষুধের মতো অতিপ্রয়োজনীর পণ্যের মূল্যবৃদ্ধি।    দফায় দফায় ওষুধের দাম বৃদ্ধিতে কপালে চিন্তার ভাঁজ পড়ছে মানুষের। ওষুধের বাড়তি দামের কারণে সংসার খরচের হিসাব নতুন করে করতে হচ্ছে।  সংশ্লিষ্টরা বলছেন, ...

Read More »

কমলো সয়াবিন তেলের দাম 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা এলো। সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছে।   বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ রোববার এ তথ্য জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে তিনি জানান, সরকার ভোজ্যতেলের দাম কমিয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে তা কার্যকর হবে।  তপন কান্তি ঘোষ জানান, প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা ...

Read More »

লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ ১

বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী এমভি পারাবাত-১১ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে একজন নিখোঁজ রয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নদীর মকবুলের টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বরিশাল সদর নৌ-থানার ওসি ও লঞ্চের কেরানী জানিয়েছেন।এতে লঞ্চের তলাও ফেটে গিয়েছে। পরে লঞ্চটি কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকার চরে উঠিয়ে দেয়া হয়েছে। এমভি পারাবাত-১১ লঞ্চের কেরানী মো. তুহিন বলেন, ...

Read More »

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এসব তথ্য জানান।   তিনি বলেন, এটি সুস্পষ্ট লঘুচাপ থেকে আর ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই। তবে এর ফলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং সুস্পষ্ট লঘুচাপের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, ...

Read More »