আগামি ২৭ অক্টোবর বৃহস্পতিবার শিক্ষক দিবস। ‘শিক্ষক দিবস-২০২২’ উদযাপন অনুষ্ঠানে ঢাকা মহানগরের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সোমবার ২৪ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী এ নির্দেশনা দেন। এতে বলা হয়, কেন্দ্রিয় পর্যায়ে ‘শিক্ষক দিবস- ২০২২’ আগামি ২৭ অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ...
Read More »সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে তিন বিভাগের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আগামি ২৭ অক্টোবরের মধ্যে তিন বিভাগের সব অঞ্চলের পরিচালকদেরকে তথ্য পাঠানো নির্দেশ দেয়া হয়েছে। বুধবার ২৬ অক্টোবর অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক আমির হোসেনের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম,কুমিল্লা,বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ...
Read More »প্রাথমিকের জন্য কেনা হচ্ছে ৭৮ কোটি টাকার বই
শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করতে প্রাথমিক ও গণশিক্ষার জন্য ২ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৯৯০ কপি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য খরচ ধরা হয়েছে ৭৮ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯১০ টাকা। বুধবার ১৯ অক্টোবর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত ...
Read More »এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর
আগামি ৬ নভেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বুধবার ১৯ অক্টোবর দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আগামি ৬ নভেম্বর থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর ...
Read More »২০২২ সালের এইচএসসি পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় দেশ-বিদেশের ২৯৩টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো.আবুল বাশারের সাক্ষরিত সংশোধিত এ তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের এইচএসসি ও সমমানের লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। অন্যদিকে ব্যবহারিক পরীক্ষা ...
Read More »৮ অক্টোবর ঢাবি’র সাত কলেজের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের ২য় মনোনয়ন তালিকা আগামি ৮ অক্টোবর প্রকাশ করা হবে। একই সঙ্গে ভর্তি নিশ্চিত করতে টাকা জমা দেয়ার সময়ও বাড়ানো হয়েছে। ৬ অক্টোবর বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো.মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘সাত কলেজের ...
Read More »এইচএসসির প্রশ্নফাঁসের কোনও সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি ্চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি । এইচএসসি পরীক্ষায় কোনও অনিয়ম মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তিনি বলেন,‘এইচএসসি পরীক্ষায় কোনও অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষার প্রশ্নফাঁসের এখন আর কোনও ...
Read More »স্কুল-কলেজে ‘মাদককে না বলা’ কর্মসূচি পালনের নির্দেশ
দেশের সরকারি-বেসরকারি সব স্কুল ও কলেজে ‘মাদককে না বলা’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার ২ অক্টোবর মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে,মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে গঠিত এনফোর্সমেন্ট কমিটির ১৭তম সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে‘মাদককে না বলা’কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত ছিল,দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ...
Read More »৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস : বিষয়-শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু‘
আবদুল গনি, চাঁদপুর,অক্টোবর ৪,২০২২ বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর। ২০২২ শিক্ষাবর্ষে বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হলো :‘The transformation of education begins with teachers.’ অর্থাৎ ‘ শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু ।’ আগামি ২০২৩ সালের গোটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আসছে তা শিক্ষক দ্বারাই শুরু করতে হবে। এবারের প্রতিপাদ্য বিষযটি যেন আমাদের পরিবর্তিত বিষয়ের সাথে মিশে গেছে । ...
Read More »জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার ২ অক্টোবর বিকালে এ ফল ঘোষণা করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ১৯ শতাংশ। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ১৫ হাজার ৯০৯ জন। ১১৭টি কেন্দ্রে ১৭৫টি কলেজে ৩০টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অক্টোবর ৩ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur