তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানরা বিভিন্ন দেশের পালিয়ে রয়েছেন। সেসব দেশ থেকে সহযোগিতা না পাওয়ায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালে রাজাকার-আলবদররা মিলে দেশের বুদ্ধিজীবীদের ...
Read More »চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ২৯৫ জন
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা ভোটে ২৯৫ জন প্রার্থী জয়ী হতে যাচ্ছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানান হয়। ইসি জানায়, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার (৬ ডিসেম্বর)। এর আগে মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য সমন্বয় করে এই সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেন ইসির উপসচিব মো. ...
Read More »মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠালেন ডা. মুরাদ
ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তাকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর পদত্যাগ করলেন তিনি। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে সাড়ে ১২টায় পদত্যাগপত্রে স্বাক্ষর করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠান প্রতিমন্ত্রী। বর্তমানে ডা. মুরাদ চট্টগ্রামে অবস্থান করছেন। এর ...
Read More »ইউপি নির্বাচন : ২৩ ডিসেম্বরের ভোট হবে ২৬ ডিসেম্বর
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ ডিসেম্বর এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠান তারিখ নির্ধারিত থাকলেও তা পিছিয়ে অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ...
Read More »খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে গণ-অনশন শুরু করেছে বিএনপি। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০২০ সালের ২৫ মার্চ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির পর মাঠে বিএনপির এটিই প্রথম কর্মসূচি। গণ-অনশন কর্মসূচির ...
Read More »তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৬৯ প্রার্থী নির্বাচিত
তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৬৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে, দুই ধাপে এক হাজার ১৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। বিনা ভোটে জয়ী সদস্যদের ...
Read More »নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না: কাদের
বিএনপির কে এলো, কে এলো না- সেটার ওপর নির্বাচন নির্ভর করবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়েই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আওয়ামী ...
Read More »সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহবান শিক্ষামন্ত্রীর
সারা দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ‘সামাজিক সম্প্রীতি সুরক্ষায় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ...
Read More »এই দেশে কেউ সংখ্যালঘু নয়: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, এ দেশ আমাদের সবার। বুধবার (২০ অক্টোবর) বিকালে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উৎসবে যোগ দিয়ে তিনি এ কথা বরেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষের মিলিত রক্ত স্রোতে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...
Read More »অনলাইনের গুজব ঠেকাতে আওয়ামী লীগের টিম গঠন
প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যেন আগামী দিনে কোনো প্রকার গুজব অপপ্রচারের মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত না করতে পারে, সে লক্ষে্্য কাজ করবেন অনলাইন অ্যাক্টিভিস্টরা । অনলাইনে গুজব ঠেকাতে সারা দেশের এক লাখ অ্যাক্টিভিস্ট নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। ইতোমধ্যে সারা দেশের এসব অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি। সারাদেশে ইতোমধ্যে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur