বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী আমিন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন নিয়মিতভাবে গণমাধ্যমকে ...
Read More »তিন লক্ষ্যে সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অভিযান শুরু করতে যাচ্ছে যৌথবাহিনী। প্রাথমিকভাবে তিনটি লক্ষ্য নির্ধারণ করে তারা অভিযান পরিচালনা করবে। রোববার (৪ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে ...
Read More »দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা আমাদের পরিবার কখনই ভুলবে না: তারেক রহমান
সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার কখনই ভুলবে না বলে জানিয়েছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তারেক রহমান লিখেছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত হয়েছে। এই সময় দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ ...
Read More »বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলটির চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে। তবে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে খালেদা জিয়ার প্রয়াণে দলের সাতদিনের শোক কর্মসূচি চলছে। এ কর্মসূচি শেষে স্থায়ী কমিটির বৈঠকের আগ পর্যন্ত তারেক রহমান চেয়ারম্যান পদ ব্যবহার করছেন না। স্থায়ী কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিএনপি। উল্লেখ্য,বিএনপির ...
Read More »৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল । বৃহস্পতিবার ১ জানুয়ারি রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। পাশাপাশি বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে ...
Read More »দেশের সব মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ার আহ্বান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিনের মঙ্গলবার স্বাক্ষরিত ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের ওই পত্রটিতে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও ...
Read More »তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যা বললেন জামায়াত আমির
নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি আগামী পাঁচ বছরের জন্য দেশ গঠনে বৃহত্তর ঐক্যের বার্তা দেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন জামায়াত আমির ডা. শফিকুর ...
Read More »খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পতিত স্বৈরাচার শেখ হাসিনার নানা কায়দায় নিপীড়ন ও মিথ্যা অভিযোগে কারাবন্দি রাখার বিষয় তুলে ধরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার এ মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনোই মুক্তি পেতে পারে না। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবনকর্ম তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে নজরুল ...
Read More »মায়ের কফিনের পাশে কোরআন তিলাওয়াত করলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে। আজ বুধবার সকাল ১০টা ২৭ মিনিটে তারেক রহমানের কোরআন তিলাওয়াতের একটি ভিডিও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। সকালে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হলে সেখানে পরিবারের সদস্য, দলের ...
Read More »দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই কঠিন সময়ে মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur