চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দেলদিয়া গ্রামের প্রবাসী শহীদ উল্লাহ হাজীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই বাড়ির একতলা ভবনের গ্রীল কেটে ভিতরে ঢুকে গৃহবাসীকে অস্ত্রের মূখে জিম্মি করে নগদ অর্থ, বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাঁধা দিতে গিয়ে বৃদ্ধসহ আহত হয় তিনজন। ডাকাতির সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান মতলব দক্ষিণ ...
Read More »আমদানীকৃত ইলিশসাদৃশ্য শ্যাড ফিশে হুমকিতে প্রকৃত ইলিশ
দেশে ইলিশের উৎপাদন বাড়ার পাশাপাশি প্রতিবছর আমদানির পরিমাণ লাফিয়ে বাড়ছে। গত অর্থবছরের তুলনায় এ অর্থবছরের প্রথম নয় মাসে আমদানি বেড়েছে আড়াই গুণের বেশি। দেশে যখন ইলিশ ধরা বন্ধ থাকে তখনি ইলিশসদৃশ্য শ্যাড ফিশ আমদানী করে কিছু অসাধু ব্যবসায়ীরা। বিদেশি ইলিশের পাশাপাশি ওমান থেকে আমদানি হচ্ছে ইলিশসদৃশ শ্যাড ফিশ। মৎস্য অধিদপ্তরের মতে, এই মাছে মানবদেহের জন্য ক্ষতিকর সিসা ও ক্যাডমিয়াম রয়েছে। ...
Read More »নদ-নদীর সংক্ষিপ্ত পরিচিতিসহ ‘নামফলক’ স্থাপনের দাবি
রাজধানীস্থ এক নাগরিক সমাবেশে বক্তারা প্রতিটি ব্রিজ-কালভার্ট ও নদী বন্দরে সংশ্লিষ্ট নদ-নদীর সংক্ষিপ্ত পরিচিতিসহ ‘নামফলক’ স্থাপনের দাবি জানিয়েছেন। বিশ্ব ধরিত্রী দিবসে এবারের প্রতিপাদ্য- ‘পরিবেশ ও জলবায়ু বিষয়ক শিক্ষা’। শনিবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিশ্ব ধরিত্রী দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তারা এ কথা বলেন। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বিলুপ্ত হওয়া নদ-নদীর ...
Read More »দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ সেলসিয়াস হ্রাস পেতে পারে
সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ (১৯ এপ্রিল ) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ...
Read More »চাঁদপুরে জাটকা ও কারেন্ট জাল জব্দ : আটক বিক্রেতার কারাদণ্ড
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাশগাড়ি থেকে ১৫ মন জাটকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ড চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাৎ হোসেনের তদারাকিতে ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান ও আলুরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করীমসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে এসব আটক জব্দ হয়। পুলিশ জানায়, অভিযানকালে স্থানীয় জেলেরা চেয়ারম্যান ও পুলিশ সদস্যদের উপর ...
Read More »চাঁদপুরে জাটকা রক্ষা অভিযান : ৩৭ দিনে ১১৫ জেলের দণ্ড
১ মার্চ থেকে শুক্রবার (৭ এপ্রিল) পর্যন্ত চলমান জাটকা সংরক্ষণ কর্মসূচির এক মাসের বেশি সময় পার হয়েছে। এ সময়ে অভিযান চালিয়ে আটক জেলেদের মধ্যে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। জেলা ও উপজেলা টাস্কফোর্স ১০৩টি অভিযান পারিচালনা করে। এর মধ্যে ৬৮টি অভিযোগের ভিত্তিতে ১১৫ জনকে দণ্ড দেওয়া হয়। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাটকা ...
Read More »জাটকা সংরক্ষণে চাঁদপুরে ১০২ অভিযানে ১০৫ জেলের কারাদণ্ড
মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ কর্মসূচি এক মাসের অধিক সময় পার হয়েছে। মার্চ মাসের ১ তারিখ থেকে মঙ্গলবার (৪ এপ্রিল) পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের ১০২টি অভিযান পারিচালিত হয়। এসব অভিযানে আটক জেলেদের মধ্যে ১শ’ ৫জন জেলেকে ৬৭টি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এর মধ্যে দুই বছরের সাজাই বেশী। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে ...
Read More »লেংটার মেলায় দোকান বসানো নিয়ে ভাইকে ছুরিকাঘাত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর হযরত শাহ্ সোলায়মান লেংটার মেলায় দোকান বসানো কেন্দ্র করে ভাইকে ছুরিকাঘাত করেছে আরেক সৎ ভাই। বুধবার (২৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে পড়ে নিজাম (২৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বদরপুর গ্রামের সুনু বেপারীর লেংটার মাজার এলাকায় জায়গা রয়েছে। ওই জায়গায় লেংটার মেলা ...
Read More »মতলবে শুরু হয়েছে ল্যাংটার মেলা : মেলাকে কেন্দ্র করে যা হয়
প্রতি বছরের ন্যায়ে আজ শুক্রবার (৩১মার্চ) ১৭চৈত্র থেকে পরবর্তী ৭দিনব্যাপি থেকে শুরু হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুরের বেলতলীতে সপ্তাহব্যাপি সোলেমান লেংটার মেলা। ল্যাংটার মেলায় এসে সোলেমান শাহ ল্যাংটার অনুকরণ করছে তার ভক্তরা। আজ শুক্রবার থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে। এবার পালিত হচ্ছে শাহ্ সোলেমান লেংটার ৯৮তম ওরশ শরীফ। শাহ্ সোলেমান লেংটার ওফাত দিবস ...
Read More »মতলব প্রেসক্লাবের দু’যুগ পূর্তি উদযাপন
ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের মতলব প্রেসক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (২ যুগ পূর্তি অনুষ্ঠান) সোমবার (২০ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, মতলবের উন্নয়নে মতলব প্রেসক্লাবের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই দেশ ও সমাজের উন্নয়ন করা সম্ভব। হাঁটি হাঁটি পা করে মতলব প্রেসক্লাব দু’যুগ পূর্ণ করছে, এটা মতলবের সাংবাদিকদের জন্য গৌরবের বিষয়। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur