আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- নওগাঁ, পঞ্চগড়, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আজ শুক্রবার ৩০ ডিসেম্বর আবহাওয়াবিদ মো.তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। তিনি জানান,মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং ...
Read More »হাড়কাঁপানো শীতে ৮ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা
হাড়কাঁপানো শীতে কাঁপছে সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ অঞ্চলে আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৬টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, ভোর ৬টার দিকে এ উপজেলায় তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ...
Read More »মেট্রোরেল উদ্বোধনের দিন আসছে ৫০ টাকার স্মারক নোট
মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠানে এ স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। মঙ্গলবার ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক জানায়, অবমুক্তকরণের পর আগামি ২৯ ডিসেম্বর থেকে এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ...
Read More »বাড়তে পারে রাতের তাপমাত্রা
রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রাও। রবিবার (২৫ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন,দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সকালে ৯.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-দক্ষিণপশ্চিমে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর ...
Read More »বোরোর উৎপাদন বাড়াতে ১৭০ কোটি টাকার প্রণোদনা
বোরোর আবাদ ও উৎপাদন বাড়ানোর জন্য প্রায় ১৭০ কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। সারা দেশের ২৭ লাখ কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন। মঙ্গলবার ২০ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তিনটি ধাপে বা ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এসব প্রণোদনা। হাইব্রিড ধানের উৎপাদন বাড়ানোর জন্য প্রায় ৮২ কোটি টাকার ...
Read More »সর্বনিম্ন তাপমাত্রা কুমিল্লায় ১২.২ ডিগ্রি
সারাদেশে আগামি ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার ১৯ ডিসেম্বর বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো.আব্দুর রহমান খান এ তথ্য জানান। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লাতে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বশেষ রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা শ্রীমঙ্গলে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড ...
Read More »শৈত্য প্রবাহ শুরু : ২৩ ডিসেম্বর থেকে হাঁড় কাঁপানো শীত
শীতের ঋতু পৌষ শুরু হতেই দ্রুত নামছে তাপমাত্রার পারদ। হিমেল বাতাস আর কুয়াশার দেশের উত্তরের জেলাগুলোর জীবনযাত্রা বিঘ্নিত করছে। দুর্ভোগের আবর্তে পতিত হয়েছেন ছিন্নমূল ও কায়িক শ্রমিকরা। শুরু হয়েছে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার থেকে তিন বিভাগের অন্তত ছয়টি জেলায় এ শৈত্যপ্রবাহ ঘিরে নেয়ার পর রাজধানীতেও ক্রমশ শীতার্ত প্রভাব পড়ছে। রাজশাহী,খুলনা, রংপুর ও ঢাকা বিভাগে তাপমাত্রা কমেছে। এর মধ্যে ...
Read More »দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১.৯ ডিগ্রি
রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার তা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকালের পূর্বাভাস প্রতিবেদনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। তবে শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রোববার তা বেড়ে হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামি তিনদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া ...
Read More »নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘মানদৌস’ : ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘মানদৌসে’ রূপ নিয়েছে। মানদৌসের নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরবি ‘ মানদৌ ’ অর্থ হলো—গয়না বা ধনদৌলতের বাক্স। ঘূর্ণিঝড়টির জন্য সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৪) এ তথ্য জানিয়েছে। ঘূর্ণিঝড়টি পশ্চিম ...
Read More »রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী
আগামি ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেগম রোকেয়া দিবসে দেশের পাঁচজন বিশিষ্ট নারী পাচ্ছেন‘রোকেয়া পদক ২০২২’। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদেরকে এ পদক দেয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বুধবার ৭ ডিসেম্বর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। যারা পাচ্ছেন পদক নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur