Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুরে তরমুজের ঘাটতিতে আকাশচুম্বী কেজি ধরে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা

বর্তমানে এক কেজি চালের দামে এক কেজি তরমুজ বিক্রি হচ্ছে। একদিকে রমজান মাস অপরদিকে অধিক তাপমাত্রার সুযোগে সিন্ডিকেটের মাধ্যমে রসালো এ ফলের দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চাঁদপুরে বর্তমানে বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। যা প্রতি কেজি চালের দামের থেকেও বেশি। এদিকে তরমুজের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে চাঁদপুরে। অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর তরমুজের তেমন আমদানি-রপ্তানি নেই। ...

Read More »

চাঁদপুরে ভুট্টা ক্ষেতে মিলল প্রবাসীর অর্ধগলিত মৃতদেহ

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ভুট্টা ক্ষেত থেকে ওসমান গনি মুন্সি (৩০) নামের এক প্রবাসীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের দেবপুর চরবাকিলা গ্রামের সুকুমার চন্দ্রের চাষকৃত ভুট্টা ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ওসমান গনি রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলী মুন্সির ছেলে। তিনি পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে পাঁচ নম্বর। ...

Read More »

চাঁদপুরে মেঘনায় মাছ ধরার ফাঁদসহ ৪ জেলে আটক

চাঁদপুরের মেঘনায় পাঙ্গাস মাছের পোনা ধরার ফাঁদ (চাই)সহ আটক ৪ জেলেকে দুই হাজার টাকা করে ৮ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৭ এপ্রিল মঙ্গলবার বিকালে শহরের মোলহেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা আক্তার। আটক জেলেরা হলেন- শংকর মল্লিক (৩৫), সুজন মল্লিক (২৫), আবু কালাম (২২), পারভেজ মিজি (২০)। এদের সকলের বাড়ী শহরের নিশি ...

Read More »

চাঁদপু‌রে ৫৫ লাখ মি. অ‌বৈধ কা‌রেন্ট জাল জব্দ

জাটকা রক্ষায় ও অ‌বৈধ কা‌রেন্ট জা‌লের বিরু‌দ্ধে চাঁদপুর নৌ পু‌লিশ পদ্মা ও মেঘনা নদী‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে‌ছে। ২৭ এ‌প্রিল মঙ্গলবার ৫৫ লাখ মিটার অ‌বৈধ কা‌রেন্ট জাল জব্দ ক‌রে ও এক‌টি নৌকা নদী‌তে ডু‌বি‌য়ে দেওয়া হয়। দুপুর থে‌কে বি‌কেল পর্যন্ত চাঁদপুর নৌ অঞ্চলের পু‌লিশ সুপার মোঃ কামরুজ্জামানের নেতৃ‌ত্বে পদ্মা ও মেঘনা নদী‌তে অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নে‌র শুরু‌তে নৌ থানা এলাকার ...

Read More »

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কচুয়ায় মোটরসাইকেল ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে কচুয়ার বিশ্বরোড এলাকায়র ট্রমা হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে। মোটর চালক রাব্বি (২৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মোশারফ হোসেন পাশ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার তারাপাল্লা গ্রামের যুনাআলী মেম্বার বাড়ির বাসিন্দা ছিলেন। সড়ক দুর্ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম বইছে। প্রতিবেদকঃজিসান ...

Read More »

চাঁদপুরে ২য় ডোজ গ্রহণ করেন ৩২,০৪৬ জন

Tika 2

চাঁদপুরে ৮ এপ্রিল থেকে করোনা ভাইরাস প্রতিরোধ টিকা কার্যক্রম শুরু হয়েছে। ২৭ এপ্রিল পর্যন্ত চাঁদপুরে দ্বিতীয় ডোজ নিলেন ৩০,০৪৬ জন। শুরু থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজ গ্রহণ করেন ৬০,৩৪৩ জন যার কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে । আজ মঙ্গরবার ২৭ এপ্রিল ২য় ডোজ নেন ১,০৬৮ জন। এ পর্যন্ত ৪৪,৯০৫ জন প্রথম ডোজ গ্রহণকারী এখনও ২য় ডোজ টিকা নেন নি। চাঁদপুরে ...

Read More »

চাঁদপুরে প্রশাসনের ৪০ মামলায় সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায়

DC-Office-Chandpur..-e1ভা পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৩ জন। ৭ জন প্রার্থীর প্রয়োজনীয় কাজগপত্রের অভাবে বা বোর্ডে দেখাতে না পারায় তাদের

লকডাউনের শুরু থেকে গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে ও জেলার বিভিন্ন উপজেলায় যানবাহনের ওপর, বাজার মনিটরিং করে, স্বাস্থ্য বিধি অমান্য করায় অভিযান পরিচালনা করে। ২৬ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪০ টি মামলায় সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায করেছে । ২৬ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা-উপজেরা প্রশাসন এ অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে বলে জেলা জিএম ...

Read More »

শাহরাস্তিতে বিয়ের ৫ দিনের মাথায় নববধূর আত্মহত্যা

চাঁদপুরের শাহরাস্তিতে বিয়ের ৫ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে মীম নামে এক নববধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় ২৬ এপ্রিল সোমবার বিকেলে স্বামীর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন মীমের নানা মোঃ শহিদ মিয়া (৬৫)। ঘটনার বিবরণে জানা যায়, কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন সালধর গ্রামের মনির হোসেনের কন্যা ভিকটিম মীম (১৮) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের ...

Read More »

চাঁদপুরে ১ কোটি ২ লাখ মি. কারেন্ট জাল ও নৌকাসহ ৬ জেলে আটক

চাঁদপুর হরিনা ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পৃথক দুটি অভিযানে ১ কোটি ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি জেলে নৌকাসহ ৬ জেলেকে আটক করা হয়েছে। ২৬ এপ্রিল সোমবার দুপুরে ২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন ও হরিণা ফেরীঘাট এলাকায় মেঘনা নদীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেঘনা নদীতে জাটকা নিধন কালে ...

Read More »

চাঁদপুরে ৪৬ মামলায় ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে করোনার সংক্রমণ রোধে সরাকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। প্রতিদিনের ন্যায় ২৬ এপ্রিল সোমবার জেলার সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তা, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এতে সর্বমোট ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৬ মামলায় ১০হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় ...

Read More »