পেশাগত কাজ করার সময়ে সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন নামে সিটি গ্রুপের বেঙ্গল টি এর বিক্রয় প্রতিনিধি (এস আর) হত্যার ঘটনায় খুনিদের বিচার দাবি করে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি সংগঠন। বুধবার (১২ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আরও পড়ুন… ফরিদগঞ্জে ডাকাতের গুলিতে সেলসম্যান নিহত মানবন্ধনে বক্তারা বলেন, ফরিদগঞ্জে প্রায় ৫ শতাধিক বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত ...
Read More »বাহরাইনে ১৯ তলা ভবন থেকে পড়ে কচুয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু
জীবিকার তাগিদে পরিবার থেকে হাজার মাইল দূরে, ভিনদেশের মাটিতে ঘাম ঝরিয়ে চলছিলেন স্বপ্নপূরণের লড়াই। কিন্তু সেই স্বপ্ন শেষ হলো এক ভয়াবহ দুর্ঘটনায়। মধ্য প্রাচ্যের বাহরাইনে ১৯তলা উচু ভবনের কাজ করতে গিয়ে নিচে পড়ে প্রাণ হারালেন চাঁদপুরের কচুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কোয়া-চাঁদপুর গ্রামের মিয়াজী বাড়ির সন্তান মো. সফিকুল ইসলাম (৪০)। নিহত সফিকুল ইসলাম কোয়া-চাঁদপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তার স্ত্রী, ১ ...
Read More »ফরিদগঞ্জে ডাকাতের গুলিতে সেলসম্যান নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক সেলসম্যান নিহত হয়েছেন।গুলি করে হত্যার সংবাদ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব,অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও হাজীগঞ্জ -ফরিদগঞ্জ সার্কেল মুকুর চাকমা ঘটনাস্থলে আসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সমিতির পোলের গোড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজি বাড়ির হোসেন ...
Read More »মোহনপুরে কুখ্যাত ডাকাতসহ দলের ৫ সদস্য আটক
চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুরে মুন্সীগঞ্জের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে ১ বিদেশি শটগান, একটি স্পিডবোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্ট গার্ড। আটকৃতরা হলেন—এবাদুল্লাহ গাজী (৫০), মো. আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও মো. জোবায়ের খান (২৭)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ...
Read More »জুয়া খেলায় হেরে ড্রেজার ব্যবসায়ীকে হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদীর খান সড়ক এলাকায় জুয়া খেলায় হেরে যাওয়ায় সহযোগী রেহান উদ্দিন মিজি (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এতে অভিযুক্ত খোরশেদ আলমকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত ...
Read More »আমি সরকারের কাছে চাঁদপুরের উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেছি
চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব নেতৃবৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি ...
Read More »বিদায়ী জেলা প্রশাসকের সাথে হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
চাঁদপুরের জেলা প্রসাশক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গত ১০ নভেম্বর সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে এ বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেছেন, সাংবাদিকরা মানুষের বন্ধু হতে হবে প্রতিপক্ষ নয়। সাংবাদিকরা মানুষের বন্ধু হলে সমাজ আরও আলোকিত হবে। সমাজকে আলোকিত করতে সাংবাদিকদের দায়ীত্ব নিতে হবে। সমাজের আয়না হিসাবে প্রতিষ্ঠিত এ পেশার মানুষগুলোই সমাজে সত্য ...
Read More »ফরিদগঞ্জে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালো পতাকা নিয়ে মৌন মিছিল
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কালো পতাকা দিয়ে মৌন মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেত্রীত্বে হাতে কালো পতাকা নিয়ে মৌন মিছিলটি বের হয়ে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মৌন মিছিল উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির ...
Read More »এনসিপি জোটে যাবে না, স্বতন্ত্র নির্বাচন করবে: হাসনাত আবদুল্লাহ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংসদ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। সে নির্বচনে কোনো ধরনের অর্থ খরচ ছাড়া যদি ৫শ’ ভোট পাই, এটিও এনসিপির জন্য অনেক কিছু। জনগণ যে সিদ্ধান্ত নিবে আমরা তা মেনে নেব। সোমবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপি আয়োজিত ...
Read More »চাঁদপুর সদরের খেরুদিয়া কমিউনিটি ক্লিনিকে চুরি
চাঁদপুর সদরের খেরুদিয়া কমিউনিটি ক্লিনিকে ৯ নভেম্বর রাতের অন্ধকারে দরজার তালার আংটা অভিনব কায়দায় কেটে ক্লিনিকের ভেতরে প্রবেশ করে । সকালে এসে দরজা খোলা পায় । কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত সিএইচপি সুমি আকতার সভাপতি সাবেক চেযারম্যান মো.মোশারফ হোসেন মন্টু খান ও সদরের স্বাস্থ্য বিভাগে বিষয়টি জানান। তিনি আরো জানন,তার ক্লিনিক থেকে একটি ওয়েট মেশিন,একাটি পেসার মাপার্ যন্ত্র ও কয়েকটি বাথরুমের পানির ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur