চাঁদপুরে দায়িত্ব পালন শেষে বদলি জনিত কারণে বিদায় নিচ্ছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তাঁকে সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে চাঁদপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান এবং স্মারক সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। এসময় বক্তব্য দেন প্রেসক্লাবের ...
Read More »চাঁদপুর সরকারি হাসপাতালে শিশু রোগীর চাপ, দুশিশুর মৃত্যু
আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে রোগীর অস্বাভাবিক চাপ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে সৃষ্ট জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া এবং শ্বাসকষ্টের প্রকোপ বৃদ্ধির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়ার্ডের অনুমোদিত শয্যা সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় অনেক রোগীকে মেঝে এবং হাসপাতালের বারান্দায় বিছানা পেতে চিকিৎসাসেবা নিতে হচ্ছে, যা হাসপাতালের নাজুক অবস্থার চিত্র তুলে ধরছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ...
Read More »কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলায় নতুন ইউএনও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল আনলো সরকার। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে চাঁদপুরের দুইটিসহ ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে। চাঁদপুরের কচুয়া উপজেলায় মাহমুদুল হাসান রাসেল এবং মতলব দক্ষিণ ...
Read More »হাজীগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জে হাসপাতালসহ ৪ প্রতিষ্ঠানকে পৃথক হারে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। ২৬ নভেম্বর বুধবার হাজীগঞ্জ বাজারস্থ যৌথ অভিযানে পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পঁচা-বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ...
Read More »‘বিএনপি ক্ষমতায় আসলে লক্ষ্মীপুরে উন্নয়ন করতে পারবো’
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে আজ বুধবার দিনব্যাপী ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ, উৎসাহ ও উচ্ছ্বাসে পুরো ইউনিয়ন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। দিনের শুরুতে ইউনিয়নে ৮নং ওয়ার্ডের লস্কর বাড়ি ...
Read More »চাঁদপুরের নতুন পুলিশ সুপার মো: রবিউল হাসান
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলী করা হয়েছে। গত বুধবার (২৬ নভেম্বর) জননিরাপত্তা বিভাগের জারি করা উপসচিব মোঃ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রবিউল হাসানসহ মোট ৬৪ জন কর্মকর্তাকে এই বদলির আদেশ দেওয়া হয়। এই বদলির আদেশ দেশের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল। বিসিএস ...
Read More »চাঁদপুরে আট লক্ষাধিক শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান
চাঁদপুর জেলার ৮ উপজেলা-২ পৌরসভায় ৮ লাখ ৩শ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে । অর্জনের হার ৯৯.৩৯%। সারাদেশব্যাপি টাইফয়েড জ্বর প্রতিরোধে গত ১২ অক্টোবর থেকে মাসব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়েছে। যা ১৩ নভেম্বর শেষ হয় । উপজেলা ও হাজীগঞ্জ পৌরসভায়- ৮ লাখ ৫ হাজার ২শ ৪৫ জন শিশু-কিশোরদের টিকা দেয়ার টার্গেট গ্রহণ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে- ...
Read More »‘যা প্রয়োজন হবে, সবকিছুতে আমি আপনাদের পাশে থাকবো’
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সোমবার (২৫ নভেম্বর) দিনব্যাপী ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ, উৎসাহ ও উচ্ছ্বাসে পুরো ইউনিয়ন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। দিনের শুরুতে ৪নং ওয়ার্ডের গাজী বাড়িতে ...
Read More »বিগত তিনটি নির্বাচনে ভোট না দেয়ার বেদনা ঘুচবে: লায়ন হারুনুর রশিদ
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ বিকালে আয়োজিত উঠোন বৈঠক ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বৃহত্তর ঐক্য ও নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। যেই নির্বাচনে আমরা ...
Read More »নবম পে-স্কেলের দাবিতে চাঁদপুরে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদলের মানববন্ধন
নবম পে-স্কেলের দাবীতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল জেলা শাখা। ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর বড়স্টেশন ফ্লাটফর্মে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur