Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

‘বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছে দীপু মনির ভাই ’

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোবারক হোসাইন বলেছেন, পান্ডে থাকা সকল অর্থ লোপাট করে বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছে পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার ভাই ডা. জেআর ওয়াদুদ টিপু। তাদের এ ধরণের অন্যায়ের কারণে অনেক পিছিয়ে গেছে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ বাবুরহাট ক্যাম্পাস। এক একর সম্পত্তিতে ...

Read More »

চাঁদপুর-১ আসনে নির্বাচনী মাঠে রয়েছেন আট প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর-১ (কচুয়া) আসনে নির্বাচনী হাওয়া বেশ জোরে-শোরে বইতে শুরু করেছে। নির্বাচনকে সামনে রেখে প্রধান রাজনৈতিক দলগুলো আসনটিতে ইতোমধ্যে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলেছে। ইদানীং নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। কচুয়ার এ আসনে ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঘটিত এখানে মোট ৩ লাখ ৫২ হাজার ৫ শ’৮০ জন ভোটার ...

Read More »

হাইমচর ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট চরভৈরবী ঘাট

মেঘনা নদীর রূপালী সম্পদে সমৃদ্ধ চাঁদপুরের হাইমচর। এই উপজেলার চরভৈরবী ইউনিয়ন মাছ ঘাট এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য কেন্দ্রে পরিণত হয়েছে। কলকারখানার দূষণমুক্ত স্বচ্ছ মিঠা পানির প্রবাহ থাকায় এই অঞ্চলের মাছ স্বাদে যেমন অনন্য, চাহিদাতেও তেমনি শীর্ষে। ১৭ ডিসেম্বর বুধবার সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, মাছঘাটে সকাল থেকেই জেলে, আড়তদার ও ক্রেতাদের ব্যস্ততা। টাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মিঠাপানির মাছের সমাহার বাজারটিকে ...

Read More »

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর)’সকালে চাঁদপুর সদর উপজেলা ব্র্যাকের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামুলক। আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, হাসপাতালসহ সবখানেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। ...

Read More »

‘চাঁদপুরে কোন ফলকে ডিসি’র নাম বসবে না’

মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর অনেক সুন্দর, আছে তার নদী, আছে তার মুক্তিযোদ্ধা, আছে তার চর, আছে তার সুন্দর ...

Read More »

‘মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে’

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ নাজমুল ইসলাম সরকার। তিনি তার বক্তব্যে বলেন “মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে ...

Read More »

চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থীর মনোনয়ন উত্তোলন

মহান বিজয় দিবসের দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের দিনটি আমাদের ...

Read More »

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুরের সরকারি দপ্তর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের লোকজন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, ...

Read More »

বিজয় দিবসে চাঁদপুর টাইমস সম্পাদক ও প্রকাশকের শুভেচ্ছা

Kazi Ibrahim Jewel

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের ১৯৭১ সালের আজকের এ দিনে ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয়। ৯৪ হাজার পাক-সেনাদের পরাজয় করার মধ্যদিয়ে পেয়েছি মহান স্বাধীনতা,সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা আর একটি মানচিত্র। বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে ১৯৭১ সালের এ বিজয়। সেদিন থেকেই দিনটি মহান বিজয় দিবস হিসেবে উদযাপিত ...

Read More »

চাঁদপুর শহরে ট্রাকের ধাক্কায় পথচারী বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর শহরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকার সরকারি খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আঃ রশিদ খলিফা (৭৫)। তিনি চাঁদপুর শহরের ট্রাকঘাট এলাকার ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন এলাকার বাসিন্দা এবং মৃত ফরিজ উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তিনি নতুন বাজারের রূপালী ব্যাংকে টাকা ...

Read More »