বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি পরিষদ নির্বাচন আজ ১১ মার্চ শনিবার। চাঁদপুর প্রেসক্লাবে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- সভাপতি পদে এমএ লতিফ ও গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি পদে কেএম মাসুদ ও কবির হোসেন মিজি, সহ-সভাপতি পদে ...
Read More »রমজানে পর্যাপ্ত মজুত আছে, দাম বাড়ার কারণ নেই: চাঁদপুরে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে সাশ্রয়ী দামে তেল, চিনি, ডাল, খেজুর, ছোলা, বুট দিচ্ছেন। এছাড়া রমজান মাসের জন্য আমাদের যে খাদ্যসামগ্রী দরকার তা পুরোপুরি আমাদের হাতে আছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইনস অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ...
Read More »নৌকায় ভোট দিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে হবে: চাঁদপুরে দীপু মনি
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, চাঁদপুর ৩ নির্বাচনী এলাকা এবং সারাদেশে যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হয়েছে আগে এরকম উন্নয়ন হয়নি। তাহলে আমাদের বারবার দরকার শেখ হাসিনার সরকার। ১০ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ...
Read More »নারীকে তার যোগ্যাতায় নিজের জায়গা করে নিতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘একটি সুন্দর পৃথিবীর গড়তে নারী-পুরুষের সমান ভূমিকা রয়েছে। এজন্য নারী-পুরুষ বৈষম্য দূর বরতে হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নারী-পুরুষসহ সকল মানুষের বৈষম্য দূর করতে চেয়েছিলেন। তিনি আমৃত্যু শোষণ- বঞ্চনাহীন একটি বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন। বর্তমানে বাংলাদেশে সকল অগ্রগতি-অগ্রযাত্রার নারীরা অনন্য ভূমিকা রাখছে।’ তিনি ১০ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুরে উইমেন চেম্বার ...
Read More »শাহরাস্তিতে গোপন বৈঠক থেকে জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
গোপন বৈঠক থেকে নাশকতার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা জামায়াতের আমিরসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১০ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া নুরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার একটি কক্ষে গোপন বৈঠক চলাকালে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে বই, লিফলেট ও অর্থ ...
Read More »ট্রেনে পাথর নিক্ষেপে ভয়ংকর হয়ে উঠছে চট্টগ্রাম-চাঁদপুর রেলপথ
চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ যাত্রীরা। বর্তমানে এসব পাথর নিক্ষেপকারীদের তান্ডবে যাত্রীরা নিদারুন উৎকণ্ঠার মধ্যে যাতায়াত করছে বলে ট্রেনে যাত্রীদের সূত্রে জানা গেছে। কোনভাবেই এসব পাথর নিক্ষেপকারী দুস্কৃতিকারীদের নিভৃত করতে পারছে না সংশ্লিষ্ট প্রশাসন। ভয়াবহ এই পাথর নিক্ষেপের কারণে অনেক যাত্রী এখন পঙ্গুত্বের জীবন যাপন করছে বলে জানা যায়। আহত বেশ কয়েকজন যাত্রীর সাথে আলাপ করলে তারা জানান, বেশ কিছু ...
Read More »চাঁদপুর প্যাসেঞ্জার টার্মিনাল উন্নয়নে ৯৩ কোটি ৪৩ লাখ টাকার অনুমোদন
নৌপরিবহন মন্ত্রণালয়ের ছয় প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৮৩০ কোটি ৯ লাখ ১৪ হাজার ১১৫ টাকা। ছয় প্রকল্পের মধ্যে চাঁদপুর প্যাসেঞ্জার টার্মিনাল উন্নয়নের পূর্তকাজ তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড থেকে কেনার অনুমোদন। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৫৬৫ টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে এসব প্রকল্পের কাজ করা ...
Read More »চাঁদপুরের মায়া চৌধুরীসহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। ৯ মার্চ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ পুরস্কার পাচ্ছে। এবার ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে চারজন, ‘গবেষণা ও প্রশিক্ষণ’-এ দুইজন পুরস্কার পাচ্ছেন। ‘সাহিত্যে’ ...
Read More »চাঁদপুরে জাটকা ইলিশ ধরায় ৫৪ জেলে আটক
জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। এ সময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে ৫৪ জন জেলেকে আটক করা হয়। নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, একই সঙ্গে ২৪ লাখ মিটার জাল এবং ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। ৮ মার্চ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পদ্মা ও মেঘনার অভয়াশ্রমের বিভিন্ন ...
Read More »চাঁদপুরে মেঘনায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর শহরের যমুনা রোড টিলাবাড়ি এলাকায় মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, ‘স্থানীয়রা নদীর পাড়ে মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে জানায়। তাৎক্ষণিক পুলিশ মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur