Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

ভোগান্তির অবসান হল চাঁদপুরে বিআরটিএর লাইসেন্স প্রাপ্তিতে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁদপুর সার্কেলে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (ডিসিটিবি) পরীক্ষা গ্রহণ ও একই দিন ফিঙ্গার প্রিন্ট চালু হয়েছে। যার ফলে এখন থেকে সময়ক্ষেপন না করে খুব দ্রুত সময়ের মধ্যে সেবা নিতে পারবেন লাইসেন্স এর জন্য আবেদনকারীরা। পূর্বে এই কাজটি সম্পাদন করতে সময় লেগেছে এক থেকে দুই সপ্তাহ।  বুধবার (২২ মার্চ) সকালে একইদিনে ডিসিটিবি পরীক্ষা ও ফিঙ্গার প্রিন্ট ...

Read More »

চাঁদপুর ঈদ স্পেশালসহ ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে

train

ঈদ উপলক্ষে শতভাগ অনলাইনে ট্রেনের টিকিট বেচা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আর টিকিট কাটা যাবে ঈদ যাত্রার ১০ দিন আগে। মন্ত্রী বলেছেন, ঈদে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে যাতায়াতের প্রয়োজন পড়ে। বাড়তি চাহিদা মেটানোর জন্যে ঈদ উপলক্ষে সব আন্ত:নগর ট্রেনের ডে অফ বন্ধ থাকবে। বুধবার (২২ মার্চ) রেলভবনে বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক ...

Read More »

চাঁদপুর হকার্স মার্কেটের দোকানির গলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাত

চাঁদপুর শহরে কিছুতেই থামছে না কিশোর গ্যাংয়ের আধিপত্য। বরং একের পর এক কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেই চলেছে। তাদের হামলায় পঙ্গুত্বসহ হত্যার ঘটনাও ঘটেছে। এবারে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র ও জনসমাগমপূর্ণ রেলওয়ে হকার্স মাকেটের দোকান কর্মচারীর গলায় ছুরিকাঘাত করলো একদল কিশোর গ্যাং। ধারালো অস্ত্র দিয়র ওই দোকান কর্মচারির গলার এক পাশের বিশাল অংশ কেটে ফেলা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার রাতে মার্কটের ...

Read More »

চাঁদপুরের তিন উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হচ্ছে: জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা হয়। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার তিন উপজেলায় গৃহহীন ...

Read More »

চাঁদপুরে বজ্রপাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা শ্রমিকের মৃত্যু

fani-affect-in-chandpur-meghna

চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রপাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা নুরুল ইসলাম শেখ (৪৫)নামের এক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন মূলহেড এলাকার মেঘনা নদীতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম শেখ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের পুত্র। জানা যায়, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম শেখ মুন্সিগঞ্জ থেকে একটি তরমুজ বোঝাই ...

Read More »

৭শ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে চাঁদপুর জেলা পরিষদ

চাঁদপুরের জেলা পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন, জাতীয় শিশু দিবস ও কৃতি শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার ২০২১-২২ শিক্ষাবর্ষে উত্তীর্ণ এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে ১৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়। ২১ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ শুরু হয়। বিকাল ৩টায় শিক্ষার্থীদের হাতে ...

Read More »

চাঁদপুর পৌরসভায় উন্নয়নমূলক ব্যাপক কাজ করেছি: মেয়র

চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ সোমবার বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর পৌর পাঠাগার হলরুমে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজউদ্দিন হাওলাদারের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। সভাপতির বক্তব্যে মেয়র বলেন, পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের প্রজেক্ট শেষ হলেও যেন চলমান থাকে, আমরা পৌরসভা তা পরিচালনা করব। আমি পৌরসভার মাধ্যমে রাস্তায় লাইট ...

Read More »

চাঁদপুরে মাদকের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

চাঁদপুরে মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় উদ্বোধন করেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ...

Read More »

চাঁদপুরে ২২ জেলর কারাদণ্ড

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ২২ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ছয় জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং বাকি পাঁচ অপ্রাপ্তবয়স্ক জেলেকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আজ রোববার সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য ...

Read More »

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯মার্চ (রবিবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্ব জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি। শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে হবে।রোজাদের ভোগান্তি যাতে না হয়। সেদিকে ...

Read More »