Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্র মিরাজ প্রধানিয়াকে হত্যার অপরাধে সাজাপ্রাপ্ত আসামি মনোয়ারা বেগম (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। ২ এপ্রিল রোববার রাতে ঢাকার ধামরাই এলাকা থেকে মতলব উত্তর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ৩ এপ্রিলল গ্রেফতারকৃত আসামি মনোয়ারা বেগমকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত মনোয়ারা বেগম লামচরি গ্রামের বাচ্চু প্রধানের স্ত্রী। মতলব উত্তর থানার ভার ...

Read More »

মানুষের মাঝে এখন আর হাহাকার নেই : এমপি রুহুল

এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, অসম্ভবকে সম্ভব করেই শেখ হাসিনা সরকার উন্নয়ন অগ্রযাত্রায় দেশ এগিয়ে নিয়ে যাচ্চে। মানুষের মাঝে এখন আর হাহাকার নেই। গরীব, দুঃখী মানুষের পাশে এখন শেখ হাসিনা সরকার ও দলের নেতা কর্মীরা।চিকিৎসা ভাতা,বিধবা ভাতা,বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ছাড়াও এমন কোন সুযোগ সুবিধা নেই যা সাধারণ মানুষ পাচ্ছেনা। বিগত সরকার আমলে গরীবের নামে বরাদ্দকৃত টাকাও আত্মসাৎ করে ...

Read More »

মতলব সেতুর সংযোগ সড়কে ফের ধস, দুর্ঘটনার আশঙ্কা

চাঁদপুরের মতলব সেতুর সংযোগ সড়ক সংস্কারের এক বছর না যেতেই  আবারো ফাটল দেখা দিয়েছে। সেতুটি  উদ্ধোধনের চার বছরের মাথায়  কয়েকটি  স্থানে ধস পড়েছে। যার কারণে   সৃষ্টি হয়েছে বিরাট গর্তের। আশঙ্কার মধ্যে দিয়েই চলাচল করছে  সব ধরনের যানবাহন।  গত ২ দিনের ভারী বর্ষনের কারণে ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর পূর্ব দিকের অ্যাপ্রোচ সড়কে ফাটল দেখা দেয়।  অ্যাপ্রোচ সড়কের নীচের বালু সরে যাওয়ায়  ...

Read More »

চাঁদপুরে নতুন কারিকুলামের ওপর প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ চলমান

education

চাঁদপুরের সব উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের ২৯ মার্চ বুধবার থেকে বাধ্যতামূলক মাধ্যমিক শিক্ষা বিস্তারে ৩ দিনের নতুন কারিকুলামের ওপর প্রশিক্ষণ শুরু হয়। এ প্রশিক্ষণে ৫ শ ৯ জন প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করার জন্যে পরিপত্র পাঠানো হয়েছে। ২৬ মার্চ জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রেরিত ও স্বাক্ষরিত সকল উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল সমুহে এক পরিপত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যের ...

Read More »

আলু উৎপাদনে দ্বিতীয় স্থানে চাঁদপুর, উৎপাদন ১ লাখ ৭৬ হাজার মে.টন

চাঁদপুরে চলতি ২০২২-২৩ মৌসুমে আলু উৎপাদন হয়েছে ১ লাখ ৭৬ হাজার মে.টন। এ বছর ৭ হাজার ৩ শ ৫০ হেক্টর জমিতে চাষাবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদপুর আলু উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। ২ এপ্রিল রোববার চাঁদপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ তথ্য জানা যায় । প্রাপ্ত তথ্যমতে, চাঁদপুরে ১২ টি হিমাগারে ৭০ হাজার মে.টন আলু সংরক্ষণ করার ধারণ ক্ষমতা ...

Read More »

চাঁদপুর সরকারি হাসপাতালের কার্নিশের ছাদের ঢালাই ধসে পড়ে ওয়ার্ডবয়সহ আহত ৩

আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অর্ধশত বছরের পুরাতন ভবনের কার্নিশের ছাদের ঢালাই ধসে পড়ে এক ওয়ার্ড বয়সহ তিনজন আহত হয়েছে। ১ এপ্রিল শনিবার ১২ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওয়ার্ডবয় কুদ্দুস গাজী (৩৮) বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।  স্থানীয়রা ও প্রতক্ষদর্শীরা জানান, আজ ১২ টার দিকে হাসপাতালের ...

Read More »

মতলবে জব্দকৃত ১৫০ মণ জাটকা ১৭ এতিমখানা বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৫০ মণ (৬ হাজার কেজি) জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়েছে। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ১৭টি এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। ...

Read More »

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি

‘ঈদের পর এই ভোট চোর সরকার হটানোর এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। তারা জনগনের ভোট চুরি করে গণতন্ত্রের কবর রচনা করেছে। তাদের বিদায় আন্দোলনের মাধ্যমে জানান দিতে হবে।’ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যেগে মতবিনিময় ও ইফতার মাহফিল বক্তারা এসব কথা বলেন। ১ ...

Read More »

জাটকা রক্ষা করতে পারলে মাছের ঘাটতি পূরণ করা সম্ভব হবে: জেলা প্রশাসক

চাঁদপুর হাইমচরে ২০২২-২৩ অর্থ বছরে ‘ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীষর্ক প্রকল্পের আওতায় ১ল মার্চ হতে ৩০ এপ্রিল পযন্ত অভয়াশ্রম বাস্তবায়ন ও জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল শনিবার সকাল ১১ টায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালায় উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুভ উদ্বোধন ও আলোচনা সভায় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

Read More »

চাঁদপুর শহরে ১৭ হাজার ৬শ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

চাঁদপুরে র‍্যাবের অভিযানে ১৭ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে। ৩১ মার্চ শুক্রবার দিনগত রাতে র‍্যাব-১১ এর একটি টিম চাঁদপুর শহরের বড়ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মাদককারবারী জসিম (২৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র‍্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি বলেন, কক্সবাজার ...

Read More »