Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

গণধোলাই দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

motlob-thana

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৬টায় এক মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে দুই যুবককে হাতেনাতে ধরেছে স্থানীয় এলাকাবাসী। তারা হলেন শাহজাহান (২৭) ও বাবুর আলী(২৫)।তাদের দুজনের বাড়ী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝি গাছা গ্রামে। শাহজাহান হচ্ছে ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বাবুর আলী একই গ্রামের ইউনুস ঢালীর ছেলে। স্থানীয় এলাকাবাসী গণধোলাই দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশের নিকট সোপর্দ ...

Read More »

চাঁদপুরে শিক্ষক নিয়োগে ২০ কেন্দ্রে প্রার্থী ১৬,৩৫৩ জন : পরীক্ষা শুক্রবার ৩টা-৪.৩০টা

dc

সারাদেশব্যাপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার আগামিকাল ৯ জানুয়ারি ২০২৬ বিকেল ৩ টায় জেলার ২০ কেন্দ্রে শুরু হবে। চাঁদপুর জেলার ৮ উপজেলায় প্রার্থীর সংখ্যা ১৬ হাজার ৩শ ৫৩ জন। জেলা সদরের ২০টি প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বাছাই করা হয়েছে । সর্বশেষ তথ্য-উপাত্ত নিয়ে জানা গেছে-চাঁদপুর জেলায় ২৪২ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে চাঁদপুরে প্রতি পদের ...

Read More »

‘হাসপাতালে এসে রোগীরা যেন সেবা নিয়ে সন্তুষ্ট হয়ে ফিরতে পারে’

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান। ...

Read More »

চাঁদপুরে জব্দ ৭ মেট্রিক টন জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ

চাঁদপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলি-১৫ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ হাজার কেজি (৭ মেট্রিক টন) জাটকা জব্দ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ...

Read More »

চাঁদপুরে আইদি বাসের চাপায় কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আইজি পরিবহনের বাসের চাপায় রাহেলা আক্তার শান্তা নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে‌। ৭ জানুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী মুন্সি বাড়ি এলাকার বাসিন্দা এবং মো. শামসুল হুদা মুন্সির সেঝো কন্যা। ঘটনাটি ঘটে বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টায়, চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক ...

Read More »

মতলব দক্ষিণে বেশি দামে সিলিন্ডার বিক্রি তিন ব্যবসায়ীকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী মতলব বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি না করে বেশি দামে বিক্রি ...

Read More »

চাঁদপুর-৩ আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেন

zahangir-

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আসন্ন ত্রয়োদশ ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টির সংসদ সদস্য প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেন । তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও চাঁদপুর জেলা কমিটির সভাপতি । জাহাঙ্গীর হোসেন ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রত্ব শেষ ...

Read More »

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে চাঁদপুরের তিন এমপি প্রার্থী

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন চাঁদপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থীরা। গতকাল বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ ...

Read More »

সাংবাদিকতা থেকে সংসদ নির্বাচনে পাঁচ প্রার্থী

চাঁদপুর–৩ আসনে পাঁচ সাংবাদিকের চমকপ্রদ যাত্রা চাঁদপুর–৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ঘিরে এবার এক ব্যতিক্রমী ও বহুমাত্রিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫ জন প্রার্থী সরাসরি বা পরোক্ষভাবে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত—যা দেশের অন্যান্য নির্বাচনী এলাকার তুলনায় ব্যতিক্রমী এবং রাজনৈতিক ...

Read More »

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর ৪টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাতে নদী ও নদীর আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। ...

Read More »